হোম
নির্বাচিত কলাম

মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী সারাদেশের জেলা শহরসহ থানা এবং মফস্বল এলাকাতেও সেনাবাহিনী নামার খবর পাওয়া গেছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২০ ১:০৯ অপরাহ্ণ

BD-Army-mknewsbd

ফাইল ছবি

মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী  সারাদেশের জনমনে স্বস্তি, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী। সারাদেশের জেলা শহরসহ থানা এবং মফস্বল এলাকাতেও সেনাবাহিনী নামার খবর পাওয়া গেছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লোকসমাগমরোধে সেনাবাহিনীকে মাঠে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে দেশবাসী। ইতিমধ্যে সেনাবাহিনীর কাজের ধরণ আর প্রক্রিয়া নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ।

আইএসপিআর পরিচালক বলেন, পরম আস্থা থেকে সেনাবাহিনীকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, সেই দায়িত্ব পালনে সেনাবাহিনীর মূল লক্ষ্য থাকবে, প্রথমে যে বিদেশ থেকে প্রত্যাবর্তন করেছেন, সেই নাগরিকগুলোকে তাদের স্ব স্ব অবস্থান নির্ণয় করে তারা কোয়ারেন্টিনে (সঙ্গরোধ) আছে কিনা সেইটা নিশ্চিত করা। এটা মূল কাজ। এরপর করোনা মোকাবিলায় ইতিমধ্যে যে গৃহীত বা ভবিষ্যতে গৃহীত হবে এরকম সব সরকারি কার্যক্রম যথাযথ বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কার্যক্রমের অংশ হিসেবে আজকে প্রাথমিকভাবে সকল লেভেলের কমান্ডাররা একটা পর্যবেক্ষণে বের হবেন এবং সমন্বয় সাধন করবেন। তার জন্য আমাদের যে সব এরিয়াগুলো আছে যেমন, কুমিল্লা, চট্টগ্রাম, রামু, বগুড়া, যশোর -সেখানে তাদের লেভেলে তারা সব ধরনের সমন্বয় করবেন।

তিনি বলেন, এই সমন্বয়ের জন্য তারা বিভাগীয় কমিশনারের কাছে যাবেন। জেলা প্রশাসকের কাছে যাবেন, পুলিশ প্রশাসনের কাছে যাবেন। সিভিল সার্জনের কাছে যাবেন। এবং তাদের যে দল, সেই দলে কিন্তু উপযুক্ত পর্যায়ের ডাক্তারও থাকবে, আমাদের সেনাবাহিনীর যেসকল ডাক্তার আছেন, তারাও থাকবেন।

আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, প্রাথমিকভাবে আমরা যেটা করব, সেটা হচ্ছে একটা সমন্বিত কার্যকরী পরিকল্পনা গ্রহণ করা। এই সমন্বিত কার্যকরী পরিকল্পনায় কিছু জিনিস আমরা বিবেচনা করব। জেলা পর্যায়ে অলরেডি তারা করোনা পরিস্থিতির ওপরে অ্যাসেসমেন্ট করেছেন। তারা একটা প্রস্তুতি নিয়েছেন। সেই অ্যাসেসমেন্ট এবং প্রস্তুতির মধ্যে কোন জায়গাটায় সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী বা নৌবাহিনী কীভাবে ফিটিং হবে, কীভাবে তাদের সহায়তা প্রদান করবে-সেটা আমরা চিহ্নিত করব এবং নিশ্চিত করব। এ ছাড়া এক মাস আগে দেশে ফেরা ব্যক্তিদের চিহ্নিত করবেন জানিয়ে তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে এক মাস আগে যারা এসেছে, তাদের চিহ্নিত করব। তারপরে যেটা করব, যেখানে সেলফ কোয়ারেন্টিনের জন্য যাদের নির্বাচন করেছেন জেলা পর্যায়ে তাদের পরিসংখ্যান নেব। তারপর তারা কি সেলফ কোয়ারেন্টিন নিশ্চিত করতে পেরেছেন কিনা বা তাদের যে মনিটরিং আছে-সেটা কতটুকু কার্যকরী এবং তা আমাদের অ্যাসেসমেন্টের সঙ্গে মিলিয়ে দেখব।

সারাদেশের জেলা শহর থেকে শুরু করে মফস্বল এলাকাগুলোতে এখনও বহু বিদেশফেরত হোম কোয়ারেন্টাইান না মেনে অবাধে চলাফেরা করছেন। তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী অনেকেই। বগুড়া জেলার আদমদীঘি থানার নিমাইদীঘি গ্রামের বাসিন্দা আব্দুস সালাম সকালে টেলিফোনে জানান, সকালেই সেনাবাহিনীর দুটি গাড়ি ইউনিয়ন অফিসে এসে এলাকার কোন কোন বাড়িতে বিদেশফেরত আছেন তার খোঁজ খবর নিয়েছে। বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতাও বেড়ে গেছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 8 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক