হোম
জনদুর্ভোগ

ভোলা-বরিশাল সেতুর দাবিতে রাজধানী ঢাকার রাজপথ উত্তাল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫ ৮:৪৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

আবুল কাশেম,ভোলা প্রতিনিধি: ভোলা-বরিশাল সেতুর দাবিতে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ঢাকাস্থ ভোলাবাসী। ভোলায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল, ভোলা জেলার প্রত্যেক ঘরে ঘরে গ্যাস–সংযোগ ও ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন ভোলার বাসিন্দারা। রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তোপখানা রোডে ‘আগামীর ভোলা’ নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন আগামীর ভোলার মুখপাত্র ও সাংবাদিক মীর মোহাম্মদ। সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতব্বর। ভোলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশ নেন।

সমাবেশে মীর মোহাম্মদসহ বক্তারা বলেন, ভোলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দ্বীপজেলা। এখানে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকারে ভোলাবাসী দেশের অন্যান্য জেলার তুলনায় অনেক পিছিয়ে। অথচ ভোলায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। ভোলার মানুষ একুশটি জেলার মাছের চাহিদা পূরণ করে। খাদ্য উদ্বৃত্তির ভোলা জেলা পার্শ্ববর্তী তিনটি জেলার ঘাটতি খাদ্য চাহিদা পূরন করে। ভোলা জেলার মানব সম্পদ সারা দেশে মানব সম্পদ আকারে ছড়িয়ে আছে।

ভোলার মানুষ বাংলাদেশের প্রতিটি বিপ্লবের বিজয়ে নিজেদেরকে সঁপে দিয়েছে। ভোলা জেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রয়োজন। গ্যাস ভিত্তিক শিল্প উন্নয়নের জন্য ভোলা জেলা ভিত্তিক স্থানীয় গ্যাস ব্যবহারের দাবি জানান তিনি। পৃথিবীর সব দেশেই আহরিত খনিজ সম্পদ স্থানীয় চাহিদা পূরন করে অন্যত্র স্থানান্তর হয়। কিন্তু ভোলার খনিজ সম্পদ গ্যাসের বেলায় ভোলার গ্যাসের চলার ও ব্যবহারের পথ উল্টো? ভোলা-বরিশাল ব্রীজের দাবীতে বক্তারা বলেন, ভোলার জন্মের প্রায় তিনশত বছর অতিবাহিত হলেও বাংলাদেশের মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন ভোলা জেলার সাথে আদৌ কোন সড়ক যোগাযোগ স্থাপিত হয় নাই।

প্রতি বছরই নির্বাচনের পূর্বাপর কালে কতেক ব্যক্তি বাংলাদেশের নির্বাচনী আলিশান রাজনৈতিক দলের মনোনয়ন টিকেট নিয়ে ভোলায় গিয়ে তার রাজনৈতিক দলের বিজয়ের কথা বলে। সরল বিশ্বাসের ভোলাবাসী তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করে। বিজয়ীরা ঢাকায় এসে সবাই ঠন্ ঠন্ হন্ হন্। কিন্তু ত্রিশ লক্ষ ভোলাবাসীর হৃদয়ের দাবী, প্রাণের দাবী, আত্মার দাবী, চিত্তের দাবী, অধিকারের দাবী ও বেঁচে থাকার দাবী ভোলা-বরিশাল ব্রীজ কেহ-ই নির্মান করে নাই। ভোলা-বরিশাল ব্রীজ না থাকায় ভোলাবাসী চির অবহেলিত হয়ে আছে। জান, মাল, মান, সন্মান ও জীবনের নিরাপত্তা ভোলাবাসী পায় না।

ভোলা জেলার মানুষের পরিবহনের জন্য আছে অসুস্থ রোগীর প্রেসক্রিপশনের ঔষধের ট্যাবলেট সেবনের মত গুটি কতেক সময়ের গুটি কতেক লঞ্চ। যা দিয়ে যে কোন প্রয়োজনের সময় ভোলার মানুষ তার গন্তব্যের জন্য জেলার বাইরে যেতে পারে না। ঐ লঞ্চ টাইম হারিয়ে গেলে ভোলার যে কোন তাৎক্ষনিক অসুস্থ লোক ছটপট করে ভোলার মধ্যেই মরতে হয়। ভোলার লোক অসুস্থ হয়ে লঞ্চ টাইমে লঞ্চে উঠলেও দ্রুত হাসপাতাল গন্তব্যে পৌছতে না পারার কারনেও নদীর মধ্যেই মৃত্যূবরণ করতে বাধ্য হতে হয় ভোলা জেলার মানুষকে। ভোলার স্থানীয় বাসিন্দারা ভোলা জেলা ত্যাগ করে বেশিদিন অন্যত্রও অবস্থান নিতে পারে না। কারন ভোলা জেলার বেশির ভাগ মানুষ কৃষিজীবী ও প্রকৃতি নির্ভর।

প্রকৃতির সাথে বৈরী হয়ে ভোলার মানুষকে চলতে গেলে ভোলার মানুষের জীবন সংকটাপন্ন হয়। তাই ভোলা-বরিশাল ব্রীজ ভোলা জেলার মানুষের এখন নিত্যসঙ্গী— অথচ নাই। তাই অতীব প্রয়োজনীয় ভোলা-বরিশাল ব্রীজের দাবিতে “আগামীর ভোলা” সংগঠনের ব্যানারে সম্মিলিত ভোলাবাসী ঢাকায় মানব বন্ধন করেছে ঢাকাস্থ ভোলাবাসীর মানববন্ধন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 4 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 10 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 11 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 11 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 20 hours আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 22 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 22 hours আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 23 hours আগে

বগুড়ায় গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
অপরাধ 1 day আগে

যশোরের অভয়নগর চেঙ্গুটিয়া ঊড়োতলার ভয়াবহ জলাবদ্ধতার।
খুলনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক