মোক্তারুজামান মোক্তার,পার্বতীপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ৭:৪০ পূর্বাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক কোমলমতি শিক্ষার্থী প্রতিদিন ভোগান্তি নিয়েই স্কুলে আসা-যাওয়া করছে। আজ ১৫ নভেম্বর বিকাল ৪ টা ২৫ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সামনের প্রায় ২০০ মিটার রাস্তা এখনো কাঁচা অবস্থায় পড়ে আছে। বর্ষা মৌসুমে এই রাস্তায় কাঁদা-পানি জমে থাকায় শিশুরা স্কুলে চলাচলে অসুবিধার সম্মুখীন হচ্ছে বলে এলাকাবাসী ও অভিভাবকগণ অভিযোগ তুলেন । এতে সবচেয়ে বেশি কষ্ট পায় ছোট ছোট শিক্ষার্থীরা।
এছাড়াও বিদ্যালয়ের চারপাশে কোনো বাউন্ডারি না থাকায় স্কুলের জমি ও খেলার মাঠ একাকার হয়ে গেছে। নিরাপত্তাহীনতায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্ন। উল্লেখ্য এই স্কুলটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত। এই বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিক্ষকসহ ৬ জন শিক্ষক কর্মরত রয়েছেন। প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র রায়সহ অন্য শিক্ষকরা নিয়মিত পাঠদান করে যাচ্ছেন স্কুলের শিক্ষার্থীদের। এলাকার একাধিক জন
শিক্ষক ও অভিভাবকদের দাবি, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ও বিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে দ্রুত রাস্তাটি পাকা করা এবং বিদ্যালয়ের চারপাশে বাউন্ডারি নির্মাণ করার দাবি তুলেন। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউনুস আলী সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন, স্কুলটির বাউন্ডারি ও কাঁচা রাস্তাটির বিষয়ে আমরা উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি আশা করছি এ অর্থবছরে বাজেট পেলেই স্কুলের অসম্পৃর্ণ কাজ সমাপ্ত হবে বলে জানান।