হোম
আইন-বিচার

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা মামলায় আসামী লিমন মিয়ার মৃত্যুদণ্ড।

মাসুদ আলি পুলক,ব্যুরো রাজশাহী || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার অন্য তিনটি ধারায় তাকে পৃথক ১০ বছর করে মোট ২০ বছর কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানাও করা হয়েছে।হত্যাকাণ্ডের শিকার বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমন রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন

গত বছরের ১৩ নভেম্বর রাজশাহী নগরের তেরখাদিয়া এলাকায় একটি বহুতল ভবনে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৫)কে কুপিয়ে হত্যা করেন মামলার একমাত্র আসামি লিমন মিয়া। এ সময় বিচারকের স্ত্রীকেও গুরুতর জখম করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার একদিন আগে আদালত এ রায় দিলেন। দণ্ডপ্রাপ্ত লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ নভেম্বর নগরের তেরখাদিয়া এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় লিমনের হামলায় তার ছেলে তাওসিফ রহমান খুন হন। এ সময় ছুরিকাঘাতে আহত হন বিচারকের স্ত্রীও। ঘটনার পর পুলিশ লিমন মিয়াকে আটক করে। আহত থাকায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৪ নভেম্বর রাজপাড়া থানায় বিচারক আবদুর রহমান নিজে বাদী হয়ে লিমন মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয়। বিচার চলাকালে বাদী ও তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানসহ ২৮ জন সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়।

নিহত মা তাসমিন নাহার লুসি আসামী লিমনের পূর্বপরিচিত ছিলেন। ওই বছরের ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় লিমনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন লুসি। অভিযোগে তিনি হত্যার হুমকির কথা উল্লেখ করেছিলেন। জিডিতে উল্লেখ করা হয়, কোয়ান্টাম ফাউন্ডেশনের এক সদস্যের মাধ্যমে লিমনের সঙ্গে তার পরিচয় হয়। লিমনের পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকায় তাকে বেশ কয়েকবার আর্থিক সহায়তা করেছিলেন তিনি। কিন্তু আর সাহায্য করতে পারবেন না জানালে লিমন ক্ষুব্ধ হন এবং হুমকি দিতে শুরু করেন। ৩ নভেম্বর লিমনের একটি ফোনেও হুমকির বিষয়টি জানানো হয়েছিল।
ঘটনার দিন ‘বিচারকের ভাই’ পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেছিলেন লিমন। সেখানে তাওসিফ ও তার মা ছাড়া অন্য কেউ ছিলেন না। ছুরিকাঘাতের পর তাওসিফের রক্ত শরীরে মেখে নিজেও আহত হওয়ার ভান করে পড়ে থাকেন তিনি। পরে পুলিশ তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি আলী আশরাফ মাসুম বলেন, রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালতের বিচারক পর্যবেক্ষণে বলেছেন, এ ঘটনা আইন ও বিচার বিভাগের ওপর হুমকি। বিচারকের স্ত্রীর কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত না দেওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন অর রশিদ জানিয়েছেন, তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা মামলায় আসামী লিমন
আইন-বিচার 11 minutes আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যালয় বন্ধের কারণে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল
দুর্ঘটনা 53 minutes আগে

কুড়িগ্রামের নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাদ্রাসার তিন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টি, আমন ধানসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা।
জনদুর্ভোগ 1 day আগে

সিরাজগঞ্জের কামারখন্দে চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ দিনমজুরের।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুর ৪২ বিজিবি’র ভারতীয় সীমান্তে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সিরাপ
অপরাধ 3 days আগে

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি।
রংপুর 3 days আগে

নওগাঁর সাপাহারে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ ও পরিচিতি
রাজশাহী 3 days আগে

আধা-পাকা আমন ধানের মৌ মৌ গন্ধে ভরপুর দিনাজপুরের  বিরামপুরের মাঠ,
অর্থনীতি 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক