হোম
জনদুর্ভোগ

ভোলা-বরিশাল সেতুর জন্য জেলাবাসীর দ্রুত বাস্তবায়নে দাবী 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ

ফাইল ছবি

আবুল কাশেম,ভোলা জেলা প্রতিনিধি: কর্মবীর নলিনী দাসের দ্বীপ জেলা ভোলা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, সম্ভাবনাময় এই জেলার মানুষ যুগের পর যুগ ধরে অবহেলিত থেকেছে শুধুমাত্র অবকাঠামোগত দুর্বলতা ও সঠিক আইনানুগ উন্নয়নহীনতার কারণে। সঠিক আইনের বাস্তবায়ন না থাকায় ভোলা জেলার প্রতিটি লোকই অন্ধকারে ডুবন্ত।

ফলে ভোলা জেলায় সরকারী পদবীতে যারা চাকরিজীবী তাদের দ্বারাও ভালো মানুষের জন্য তৈরি হয় চরম মানবসৃষ্ট দূর্দশা। এক কথায় ভোলা জেলার সকল চেয়ারেই ময়লা এবং প্রত্যেকটা অফিসেই হারাম খাবার। হালাল খবার খেতে চাওয়া কোন ব্যক্তিই ভোলা জেলায় ভাত পায় না। হয়তবা এর মধ্য দিয়ে পরকালে বেহেশতে যাওয়ার একটা দরজা খোলা আছে। তা হলো যাতায়াতের জন্য নদী পথ। কেননা- নদী পথে যাতায়াতের দূর্ঘটনায় মৃত্যূ ঝুঁকি বেশি।

মুসলমান ধর্মের হুজুরেরা হাদিসের বরাত দিয়ে বলে যে, নদীতে পানির ভিতর মারা গেলে জান্নাতবাসী। ভোলা জেলার মানুষকে এভাবে জান্নাতবাসী করার জন্য ভোলা-বরিশাল সেতুর নির্মান কাজ বন্ধ রাখা হয়েছে কিনা- কেউ-ই জানে না। ভোলা জেলার মানুষ জেলার বাইরে যাওয়ার দরকার হলেই একমাত্র উপায় নদীপথ। আর সেই নদীপথে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় ভোলার মানুষকে।

তাই ভোলা জেলাবাসীর ভোলা-বরিশাল ব্রীজের দাবী বিগত স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছর ধরেই। দাবীটি দাপ্তরিক হয়েছে বিগত প্রায় এক দশক যাবত। ভোলা-বরিশাল ব্রীজ নির্মানের প্রতিশ্রুতি এসেছে বারবার, হয়েছে আশ্বাসের বহুরূপী বৃষ্টি, কিন্তু বাস্তবায়নের দেখা মেলেনি আজও। তাই এখন একটাই দাবি ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়ন চাই, আর কোন আশ্বাস নয়।

এই সেতু শুধু ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন নয়, এটি দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। সেতুটি হলে ভোলা সড়কপথে সরাসরি বরিশালের সাথে সংযুক্ত হবে। সেখান থেকে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গেও সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে ব্যবসা-বাণিজ্যে গতি আসবে, পর্যটন বিকশিত হবে, বিনিয়োগকারীরা আগ্রহী হবে, তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। অর্থনৈতিক দিক থেকে পুরো দক্ষিণাঞ্চল বদলে যাবে।

কিন্তু দুঃখজনকভাবে সত্যি হলো এই যে, রাজনীতির নেতাদের রাজনৈতিক ভাষণে, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে, ক্ষমতাসীন সরকারের উন্নয়নের ফিরিস্তিতে বারবার ভোলা- বরিশাল ব্রীজের নাম এলেও, বাস্তবে ব্রীজ স্থাপনের কাজ শুরু হয়নি আজও। ভোলার মানুষ কেবল অপেক্ষা করেই যাচ্ছে। এখন সবার-ই প্রশ্ন এই অপেক্ষা আর কতদিন চলব?

প্রতিনিয়ত নদী পার হতে গিয়ে যে ঝুঁকি, সময়, জীবননাশ ও অর্থ অপচয় হয়, তা আজ এই আধুনিক যুগে দুঃখজনক। একটি সেতু কেবল ইট-পাথরের কাঠামো নয়, এটি যোগাযোগের একটি মাইলফলক, উন্নয়নের সেতুবন্ধন, আর জনগণের আত্মবিশ্বাসের প্রতীক। আধুনিক ও উন্নত যাতায়াত ব্যবস্থা সকল উন্নয়নের-ই পূর্ব পরিচয়। যেহেতু ভোলার মানুষের সড়ক যাতায়াতের ব্যবস্থা নাই তাই ভোলাতে কোন উন্নয়নও নাই। উন্নয়নের নামে যদিও কিছু হয়ে থাকে- তা আসলে পুরোপুরি অসভ্যতামি হয়েছে।

ভোলার মানুষ আজ সোচ্চার, ঐক্যবদ্ধ। তারা আর আশ্বাসে বিশ্বাস করে না। তারা চায় কার্যকর পদক্ষেপ। চায় একটি সময় নির্ধারিত পরিকল্পনা। এখনই সময় ভোলা-বরিশাল সেতুর নির্মাণ শুরু করার।এই দাবির পেছনে রয়েছে লাখো মানুষের স্বপ্ন, আশা, আর অধিকার। তাদের কণ্ঠস্বর যেন ব্যর্থ না হয়, তাদের আকাঙ্ক্ষা যেন না থেমে যায় রাজনৈতিক গেটআপে।

ভোলাবাসীর একটি মাত্র দাবী “ভোলা-বরিশাল সেতু চাই, দ্রুত চাই, বাস্তবায়ন চাই—আর কোন আশ্বাস নয়।” ভোলা-বরিশাল সেতুর দাবীটি সাংবাদিক আবুল কাশেমের আবেদনে অফিসিয়ালী নথিজাত হয় গত আওয়ামীলীগ সরকারের আমলে। তাতে সাংবাদিকের কলম নামক অস্রের ভয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল মন্ত্রীরা সকলেই বলেছিলেন দেশের সর্ববৃহৎ সেতু হবে ভোলা-বরিশাল ব্রীজ।

শুধু বৃহৎ বলেই শেষ করেছেন কিন্তু তাদের ফ্যাসিবাদী আচরনের জানান দেওয়ায় ব্যস্ত থাকায় কাজের কাজ কিছুই করেন নাই। তাই আবারো দেশের চলমান দায়িত্বশীল তত্ত্বাবধায়ক বা ইন্টেরিম সরকারের নিকটও ভোলাবাসীর দাবী হলো সরকার যেন ভোলা-বরিশাল ব্রীজ নির্মান করে ভোলাবাসীর কপালের দরজা বা ভাগ্যের দরজা খুলে দেয়। ছবিতে- ভোলা বরিশালের স্বপ্নেয় সেতু।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 7 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 12 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 13 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 13 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 22 hours আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

বগুড়ায় গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
অপরাধ 1 day আগে

যশোরের অভয়নগর চেঙ্গুটিয়া ঊড়োতলার ভয়াবহ জলাবদ্ধতার।
খুলনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক