হোম
আন্তর্জাতিক

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাস ধ্বংস করার মত কোনো ঔষধ আবিষ্কার হয়নি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ মার্চ, ২০২০ ৮:৫০ পূর্বাহ্ণ

korona-medicine-mknewsbd

ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিষেধক তৈরির প্রক্রিয়া কতদূর? ফ্রান্সের লিলে প্রতিষেধক তৈরির কাজ করছেন এক ভাইরোলোজিস্ট ও গবেষক করোনাভাইরাস বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত এই ভাইরাসে ধ্বংস করার মত কোনো ঔষধ বা এর থেকে সুরক্ষা নিশ্চিত করার কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। আমরা আসলে করোনাভাইরাস থেকে প্রাণরক্ষাকারী ঔষধ থেকে কত দূরে রয়েছি? করোনাভাইরাসের

প্রতিষেধক কবে আবিষ্কার হবে?
এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের জন্য দুরন্ত গতিতে গবেষণা চলছে। এই মুহূর্তে ২০টিরও বেশি প্রতিষেধক তৈরির কাজ চলছে। এর মধ্যে একটি অন্যান্য প্রাণীর ওপর পরীক্ষা না চালিয়েই মানুষের দেহে পরীক্ষা করা শুরু করেছে। তারা এটি নিরাপদ কিনা এবং এর কার্যকারিতা আছে কিনা তা বোঝার চেষ্টা করছে। অন্যান্য বিজ্ঞানীরা এখনো অন্য প্রাণীর দেহে এর কার্যকারিতা পরীক্ষা করার ধাপে রয়েছে এবং এই বছরের শেষভাগের মধ্যে ফলাফল পাওয়ার আশা করছে। তবে বিজ্ঞানীরা এ বছরের মধ্যে প্রতিষেধক তৈরি করতে পারলেও এটিকে বৃহৎ পরিসরে উৎপাদন করার চ্যালেঞ্জ থেকেই যায়। অর্থাৎ, বাস্তববাদী চিন্তা করলে, আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে এই ভাইরাসের প্রতিষেধক বাজারে আসবে না। আর এই সবই হচ্ছে অত্যন্ত দ্রুত সময়ে এবং প্রতিষেধক তৈরির গতানুগতিক ধারার বাইরে। কাজেই এই প্রতিষেধক যে আসরেই কাজ করবে, তারও কোনো নিশ্চয়তা নেই। মনে রাখতে হবে যে মানুষের মধ্যে ছড়ায় এরকম চারটি করোনাভাইরাস রয়েছে। সেরকম একটি ভাইরাসই সাধারণ সর্দিজ্বরের কারণ, এবং সেগুলোর একটির প্রতিষেধকও নেই মানুষের কাছে।

করোনাভাইরাস: লক্ষণ ও বাঁচার উপায় কী?
সব বয়সের মানুষকে কী সুরক্ষা দেবে এই প্রতিষেধক? এটি প্রায় অবশ্যম্ভাবী যে, এই প্রতিষেধক বয়স্কদের ওপর কম সফলভাবে কাজ করবে। এটি প্রতিষেধকটির জন্য নয়, বরং বয়স্ক মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রতিষেধকে বেশি কার্যকর হয় না।
সাধারণ d¬y ক্ষেত্রে প্রতিবছরই আমরা এই ধারা দেখতে পাই।

এর কী পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে?
সব ধরণের ওষুধ, এমনকি সাধারণ ব্যাথানাশকেরও, পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। কিন্তু ক্লিনিকাল ট্রায়াল ছাড়া একটি পরীক্ষামূলক প্রতিষেধকের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা সম্ভব নয়। এই বিষয়টির দিকেই ঔষধ প্রশাসন নজর রাখতে চাইবে।

প্রতিষেধক কার প্রয়োজন হবে?
প্রতিষেধক যদি তৈরি হয় তাহলে তার যোগান হবে সীমিত – অন্তত শুরুর দিকে – কাজেই কার জন্য প্রতিষেধক দেয়া হবে তা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ হবে। যেসব স্বাস্থ্যকর্মীরা কোভিড-১৯ এর রোগীদের সংস্পর্শে আসবেন তাদের সবার আগে প্রতিষেধক দেয়া হবে। যেহেতু এই রোগটি বয়স্ক মানুষের জন্য সবচেয়ে ভয়াবহ, কাজেই বয়স্কদের মধ্যে এই প্রতিষেধক কার্যকর হলে তাদেরও অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হতে পারে। তবে যারা বয়স্কদের সাথে থাকে বা তাদের সেবা দেয়, সেসব মানুষকেও প্রতিষেধক দেয়া প্রয়োজনীয় হতে পারে।

ঔষধের বিষয়ে কী হবে?

চিকিৎসকরা বর্তমানে অ্যান্টি-ভাইরাল ঔষধ পরীক্ষা করে দেখছেন সেগুলো করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর কিনা। এই ঔষধগুলো যেহেতু মানুষের ব্যবহারের জন্য নিরাপদ হিসেবে স্বীকৃত, তাই এই ক্ষেত্রে গবেষণা দ্রুতগতিতে পরিচালিত হচ্ছে। আক্রান্ত দেশগুলোর হাসপাতালগুলোতে পরীক্ষা চলছে। তবে ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডক্টর ব্রুস এডওয়ার্ড বলেন: আপাতত একটি ঔষধই কার্যকর বলে আমরা মনে করছি এবং তা হলো রেমডেসিভির। এটি ইবোলার ঔষধ হিসেবে প্রস্তুত হলেও বিভিন্ন ধরণের ভাইরাস মারতে বলে ধারণা করা হয়। তবে এই ঔষধের পরীক্ষার ফলাফলের জন্য আমরা এখনও অপেক্ষমাণ। বিজ্ঞানীরা আশা করছিলেন এইচআইভি’র ঔষধ (লোপিনাভির ও রিটোনাভির) করোনাভাইরাসের বিপক্ষে কার্যকর হবে কিন্তু এই ঔষধ দু’টোর পরীক্ষার ফল ছিল হতাশাজনক।

মারাত্মকভাবে আক্রান্ত কোভিড-১৯ রোগীদের মধ্যে মৃত্যুহার কমানো, ভাইরাসের পরিমাণ কমানো অথবা আরোগ্য, কোনোটিই অর্জন করা যায়নি এই ঔষধের মাধ্যমে। তবে যেহেতু এই ঔষধের পরীক্ষা মারাত্মকভাবে অসুস্থ রোগীদের মধ্যে চালানো হয়েছিল, (যাদের প্রায় চারভাগের একভাগ মারা যায়) এমনও হতে পারে যে এটি সংক্রমণের ঐ পর্যায়ে রোগীদের শরীরে কাজ করে না। ম্যালেরিয়ার প্রাচীন এবং সস্তা ঔষধ ক্লোরোকিন করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করে কিনা সেবিষয়ে জল্পনা ছিল। গবেষণাগারের পরীক্ষায় দেখা গেছে যে এই ঔষধ ভাইরাসটিকে মারতে সক্ষম, তবে রোগীর শরীরে থাকা ভাইরাস এটি মারতে পারে কিনা সেই পরীক্ষার ফল জানার অপেক্ষায় আছি আমরা। যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে এই ঔষধের পরীক্ষা চলছে।

প্রতিষেধক বা চিকিৎসা তৈরি হওয়ার আগে কী করার আছে?
প্রতিষেধক সংক্রমণ রোধ করে এবং এই মুহূর্তে সংক্রমণ রোধের সবচেয়ে ভাল পদ্ধতি হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। আপনি যদি করোনাভাইরাস দ্বারা সংক্রমিত হন, তবে অধিকাংশ মানুষের জন্যই এটি সাধারণ একটি অসুখ হিসেবে চিহ্নিত হবে। সেক্ষেত্রে ঘরে বিশ্রাম, প্যারাসিটামল এবং প্রচুর পরিমাণ পানি পানের মাধ্যমে এ রোগের চিকিৎসা সম্ভব। তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে রোগ জটিল আকার ধারণ করতে পারে এবং তাদের হাসপাতালে চিকিৎসা প্রয়োজন হতে পারে। এখন পর্যন্ত তৈরি করা প্রতিষেধকের পরীক্ষা চলছে বিভিন্ন দেশে|

কীভাবে প্রতিষেধক তৈরি করা হয়?
যে কোনো প্রতিষেধক রোগ প্রতিরোধ ব্যবস্থার সামনে ভাইরাস বা ব্যাকটেরিয়াকে (অথবা তাদের ক্ষুদ্র অংশ) তুলে ধরে। শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা তখন তাদেরকে বহিরাগত হিসেবে চিহ্নিত করে এবং তারপর এর বিরুদ্ধে লড়াই করতে শেখে। এরপর যদি কখনো আসলেই সেই ধরণের ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা শরীর আক্রান্ত হয়, তখন রোগ প্রতিরোধ ব্যবস্থা পূর্ব অভিজ্ঞতা থেকে ঐ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে। যুগ যুগ ধরে প্রতিষেধক তৈরির মূল পদ্ধতিতে আসল ভাইরাসটিকেই ব্যবহার করা হয়। হাম, মাম্পস এবং রুবেলা (এমএমআর) প্রতিষেধক ঐ ভাইরাসগুলোর দুর্বল অনুরূপ ভাইরাস ব্যবহার করে তৈরি করা হয়েছে যেন ভাইরাসগুলো শরীরে পুরোপুরিভাবে সংক্রমণ তৈরি করতে না পারে। মৌসুমি d¬yi ঔষধ তৈরি করা হয় একের পর এক সাধারণ ফ্লু’য়ের প্রজাতিগুলো নিয়ে। নতুন করোনাভাইরাসের প্রতিষেধক তৈরির কাজ নতুন ধরণের, কম পরীক্ষিত পদ্ধতিতে করা হচ্ছে যেটিকে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রতিষেধক বলা হয়। যেহেতু আমরা নতুন করোনাভাইরাসের জেনেটিক কোড জানি, কাজেই আমরা ভাইরাসটি তৈরি করার পূর্ণ নকশা পেতে পারবো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 9 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক