হোম
জনদুর্ভোগ

বিরামপুরে অনিয়ন্ত্রিত অটোরিকশা মোটরবাইক ঘটছে দুর্ঘটনা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৫ ৭:৫১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ডাঃ নুরল হক,বিরামপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় অটোরিকশা এবং সিএনজি চালিত থ্রি হুইলার ব্যাটারি চালিত রিক্সা মোটরবাইক ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। ধারণা করা যায় বর্তমানে বিরামপুর উপজেলায় প্রায় ছয় থেকে সাত হাজার অটোরিকশা ,মিশুক, ব্যাটারি চালিত রিক্সা- ভ্যান চলাচল করছে।

দাফিয়ে বেড়াচ্ছে বালুবাহিত ট্রাক ও ট্রলি। পাশাপাশি সিএনজি চালিত থ্রি হুইলার। তবে বিপুল সংখ্যক অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা -ভ্যান মোটরবাইক বিরামপুরের জন্য এখন বিপদজনক। বিরামপুরের আঞ্চলিক মহাসড়ক , আঞ্চলিক সড়ক ,লিংক রোড ,অলিতে গলিতে সর্বত্র চলাচল করছে অটোরিকশা। নেই কোন শৃঙ্খলা, নেই প্রশিক্ষিত ড্রাইভার এবং চালক বয়সে কিশোর।

বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিরামপুরে বিভিন্ন জেলা, উপজেলা ও বিভাগীয় শহর থেকে নানা শ্রেণী পেশার মানুষের সমাগম হয়। উত্তরাঞ্চলের জেলাগুলোতে যোগাযোগের মাধ্যম বিরামপুর উপজেলা। অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিক্সা এবং মোটরবাইকের কারণে প্রতি নিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা।

অদক্ষ – অনভিক্ষ ড্রাইভার, একটি স্থানে প্রয়োজনের চেয়ে অধিক অটো রিক্সার ,মোটর বাইকের উপস্থিতি, এলোমেলো চলাচল, হঠাৎ ঘুরে নেয়া, রোড মার্ক না বুঝে ওভারটেক করা, সড়কের সাংকেতিক চিহ্ন না মানা, দ্রুতগতিতে চলাচল ,আইন ও নিয়ম শৃঙ্খলা সম্পর্কে ধারণা না থাকার কারণে দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করছে।

বর্তমানে হোটেল শ্রমিক, গার্মেন্টস শ্রমিক ছোটখাটো চাকুরীজীবী সহজলভ্য হিসেবে শুরু করে অটো রিক্সা চালানো। নেই কোন ড্রাইভিং লাইসেন্স নেই কোন প্রশিক্ষণ । নেই কোন নিয়ম মানা, তাদের নেই কোন শৃঙ্খলা বোধ। যার যার মত চলছে ,যেখানে সেখানে থামিয়ে যাত্রী উঠানামা করছে।

বিশেষ করে রাস্তার মোড় গুলোতে যানজট লেগেই থাকে। বিপুল সংখ্যক অটোরিক্সার চাপে বাস-ট্রাক, মোটরবাইকের সাথে প্রায় দুর্ঘটনা ঘটছে । এতে আহত ও নিহত হচ্ছে।

এদিকে অতিরিক্ত অটো রিক্সার কারণে বিরামপুরের উপজেলায় অবৈধ অটোরিকশা বিদ্যুৎ চার্জ কেন্দ্র গড়ে উঠেছে। যেখানে অটো রিক্সা, বিদ্যুৎ চালিত রিক্সা চার্জ করা হয়। এতে বিদ্যুৎ বিভাগ অর্থ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে অপরদিকে গ্রাহক বিদ্যুৎ কম পাচ্ছে।

জনসাধারণের দাবি, আঞ্চলিক মহাসড়কের পৌর শহরে যানবাহন নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা আনয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 5 minutes আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 13 minutes আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 21 hours আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 1 day আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জে সাংবাদিকের ওপর বিএনপির নেতাদের হামলা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক