admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জুন, ২০২১ ৮:১৫ অপরাহ্ণ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন ভাঁওতাবাজির বাজেট। জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার (৩ জুন) ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। দেশের ইতিহাসের সবচেয়ে বড় ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার এই বাজেটকে জনগনের সঙ্গে ভাঁওতাবাজি আর প্রতারণা বলে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (৪ জুন) গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সদ্য ঘোষিত বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি আরও বলেন- এই বাজেট অবাস্তবায়নযোগ্য, অগ্রহণযোগ্য এবং কাল্পনিক। এটা সরকারের দুর্নীতির ধারাবাহিকতা বজায় রাখা ছাড়া আর কিছুই করবে না। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে এক প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, করোনাভাইরাসের কারণে স্থবির হওয়া অর্থনীতি চাঙা আর জীনব ও জীবিকা রক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়ে প্রস্তুত করা হয়েছে এবারের বাজেট । আর তাই এবারের বাজেটের শিরোনাম ঠিক করা হয়েছে জীবন-জীবিকার প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ।
করোনার কারণে বর্তমানে সবচেয়ে চ্যালেঞ্জের মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়। অনুমিতভাবেই বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে এই মন্ত্রণালয়কে। এছাড়া করোনার কারণে প্রান্তিক এলাকায় কৃষি ও খাদ্য উৎপাদনসহ বিভিন্ন খাতে স্থবিরতা এসেছে, তাই সেই বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হয়েছে।