হোম
নির্বাচিত কলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসায় সহযোগিতা করছেন না,অভিযোগ করছে হাসপাতাল কর্তৃপক্ষ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০১৯ ৫:৫২ অপরাহ্ণ

begum-zia-mknewsbd

ফাইল ছবি

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক বলেছেন, হাসপাতালে ভর্তির পর থেকে গত সাত মাসে খালেদা জিয়ার অবস্থার অবনতি হয়নি। বিএনপি চেয়ারপারসনকে ‘যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না’, দলটির এমন অভিযোগের প্রেক্ষাপটে হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার যে সংবাদ সম্মেলনের আয়োজন করে, সেখানে জেনারেল হক এই মন্তব্য করেন।জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত পহেলা এপ্রিল ঢাকার এই হাসপাতালে আনা হয়। এরপর থেকে ওই হাসপাতালের একটি কেবিনে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী।এর মধ্যে বিভিন্ন সময়ে সেখানেই তার সাথে দলীয় সংসদ সদস্য ও পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন। তবে তাঁর শারীরিক অবস্থার বিষয়টি মূলত আলোচনায় আসে ২৫শে অক্টোবর পরিবারের সদস্যরা সাক্ষাতের পর। তখন তাঁর সঙ্গে সাক্ষাৎ শেষে মিসেস জিয়ার বড় বোন সেলিমা ইসলাম দাবি করেন যে খালেদা জিয়ার স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে। দেয়া এক সাক্ষাতকারে তিনি দাবি করেন, খালেদা জিয়া এখন উঠে বসতে পর্যন্ত পারছেন না। তিনি বলেন, “কারও সাহায্য ছাড়া বসতে পারে না। তার হাত বেঁকে গেছে, কথা বলতেও তার কষ্ট হচ্ছে। ওজন কমে গেছে। সব কিছু মিলিয়ে তার পঙ্গু হওয়ার মতো অবস্থা হয়ে গেছে

বিএনপির দাবি খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন

বিএনপির দাবি খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন

তিনি জানান জামিন পেলে খালেদা জিয়াকে তারা চিকিৎসার জন্য বিদেশে নিতে চান। এতে মিসেস জিয়ারও সায় রয়েছে বলে জানান তিনি। এরপর প্রতিক্রিয়া আসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের তরফ থেকে। তিনি বলেন, “খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। তিনি সুস্থ অবস্থায় ফিরে আসবেন কি-না, তা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে এরপরই বিএসএমএমইউ এর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক পাল্টা দাবি করেছেন যে গত সাত মাসে খালেদা জিয়ার অবস্থা হয় উন্নতি হয়েছে বা কোনো কোনো ক্ষেত্রে স্থিতিশীল রয়েছে। তিনি বলেন,কোনো অবস্থাতেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়নি। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন যে সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার ক্ষেত্রে বরং অসহযোগিতা করছেন। তিনি বলেন, হাসপাতালের অধ্যাপকগণ স্বাভাবিক সময়ে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা বা তাঁর সাথে কথা বলার অনুমতি পান না। আমাদের হাসপাতালের অফিস সময় দু’টা পর্যন্ত। প্রায় সময়ই তিনি (খালেদা জিয়া) অনুমতি দেন দেড়টার পর। নির্ধারিত সময়ে তাঁর দেখা পাওয়া যায় না। এমনকি অনেকবার চিকিৎসক সাড়ে চারটা পর্যন্ত অপেক্ষা করে এসেছেন। আর্থারাইটিসের চিকিৎসার একটি ভ্যাকসিন দেয়ার জন্য খালেদা জিয়ার সম্মতি না পাওয়ায় আগের নিয়মে চিকিৎসা চালাতে হচ্ছে বলেও দাবি করেন ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক।
তিনি বলেন, প্রতিদিন রক্ত পরীক্ষা করা হয় দু’বার আর একদিন পরপর ইনস্যুলিন দেয়া হয়। মেডিকেল বোর্ড তার চিকিৎসার কার্যক্রম তদারকি করে। খালেদা জিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে তোলা অভিযোগ সম্পর্কেও কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক। একটি কথা উল্লেখ করতে চাই যা আগে বলতে চাইনি। কিন্তু প্রকাশিত বিভিন্ন সংবাদের পরিপ্রেক্ষিতে প্রতীয়মান হচ্ছে যে বিষয়টি পরিস্কার করা দরকার।
খালেদা জিয়ার বিরুদ্ধে তোলা এসব অভিযোগ সম্পর্কে বিএনপি’র পক্ষ থেকে এখনও কোন বক্তব্য দেওয়া হয়নি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 8 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 11 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 12 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 12 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 12 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 17 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 18 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক