হোম
নির্বাচিত কলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন কমিশনের ইভিএম চাপিয়ে দেয়া রহস্যজনক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০১৯ ১২:১০ অপরাহ্ণ

goyesshor-mknewsbd

ফাইল ছবি

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এরপরও আমরা জেনে শুনে বিষ পান করছি।’ গতকাল শুক্রবার সকালে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য এরকম মন্তব্য করেন। তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে কিভাবে দেখছেন। জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের ওপর শুধু আমাদের নয়, এদেশের কোনো মানুষের আস্থা নাই। এরপরও আমরা জেনেশুনে বিষ পান করছি। আমরা নির্বাচনে গেলেও সমালোচনা হয়, আবার না গেলেও সমালোচনা হয়। তাই সবাই অপেক্ষা করেন নির্বাচন কমিশনের শেষ পদক্ষেপের জন্য। আর একটা সময় আসবে যখন এই নির্বাচন কমিশনের দিক থেকে আপনারা মুখ ফিরিয়ে নেবেন, তখন আমরাও মুখ ফিরিয়ে নেব এবং কোনো নির্বাচনেও অংশগ্রহণ করবো না।

বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি অধ্যাপক মামুন আহমেদ , সাধারণ সম্পাদক হেলাল খানের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় দলের প্রতিষ্ঠাতার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ জাসাস নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির এই নেতা। সিটি নির্বাচনের আবহাওয়া কেমন দেখছেন জানতে চাইলে গয়েশ্বর বলেন, ‘সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে কোনো আবহাওয়া তৈরি হয় নাই। তবে ফরম বিক্রি, জমা দেওয়ার জন্য আবহাওয়া তৈরি হতে পারে বিএনপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। সাধারণ মানুষের মধ্যে কোনো আগ্রহ ফিরে আসে নাই।’ কারণ, যেহেতু জনগণ ভোট দিতে পারে না, সে কারণে কোনো নির্বাচনে তাদের আগ্রহ দেখা যায় না। জনগণের মধ্যে যদি কোনো আগ্রহ না থাকে তাহলে সেই নির্বাচন আর নির্বাচন হয় না। নির্বাচন নিয়ে কি আশা করছেন-এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এই নির্বাচনে কি আশা করছি? আমরা নিকট অতীতে যা দেখেছি তার প্রতিচ্ছবি দেখব। যেখানে নির্বাচনে জনগরে স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দেবে  সেটা আশা করা যাচ্ছে না। তাহলে কেনো আপনারা (বিএনপি) নির্বাচনে যাচ্ছে? জবাবে গয়েশ্বর বলেন, আপনাদের (গণমাধ্যম) মনোতুষ্টির জন্য নির্বাচনে যাচ্ছি।

আমরা না গেলে আপনারাই অনেক কথা বলবেন। ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভোট সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, সাধারণ মানুষ ও ভোটার ইভিএমের প্রতি কোনো আগ্রহ নাই। কারণ তথ্য প্রযুক্তির উপরে মানুষের ধারণা নাই। প্রধান নির্বাচন কমিশনার জেদ করেছেন জনগনকে ইভিএম গিলাবেন। সুতরাং জনগণের বাইরে যখন নির্বাচন কমিশন কোনো কিছু জেদ করে চাপিয়ে দেয় তখন বুঝতে হবে এই ইভিএমেরে পেছনে অনেক রহস্য আছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কি সুষ্ঠু হবে? জবাবে তিনি বলেন, এটাকে তো নির্বাচন কমিশনই বলা যায় না। এটা হলো সরকারের ইচ্ছা বাস্তবায়নের একটি প্রতিষ্ঠান। তাই এটাকে নির্বাচন কমিশন বলা হলে নির্বাচন কমিশনের প্রতি বিদ্রুপ করা হবে। দেশের আইনের শাসন না থাকা, প্রশাসনসহ বিচার বিভাগের দলীয়করণের কঠোর সমালোচনা করেন গয়েশ্বর।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 24 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক