মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পার্বতীপুরে দ্বিতীয় দিনেও পালিত হয়েছে। আজ ২ সেপ্টেম্বর বিকেল ৪ টা ৩০ মিনিটে পৌরসভার ঢাকা মোড় কোচস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়। জানা গেছে, পার্বতীপুরে বিএনপির শীর্ষ দুই নেতার অনুসারীরা পৃথকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। একপক্ষ ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের নেতাকর্মীরা গতকাল কর্মসূচি পালন করে।
অপরপক্ষ বিএনপির সতন্র এমপি এ জেড এম রেজওয়ান হকের নেতৃত্বে নেতাকর্মীরা আজ ঢাক-ঢোল বাজিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করেন। অনুষ্ঠানের বিবরণ : উপজেলা ও পৌর বিএনপির সাবেক সর্বস্তরের নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, সাবেক পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সতন্র এমপি এ.জেড.এম রেজওয়ানুল হক।
প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহম্মদ। আরও উপস্থিত ছিলেন, পৌরসভার সাবেক মেয়র এজেড এম মেনহাজুল হক, মোঃ অহিদুল হক, সাজেদুর রহমান, আকরাম হোসেনসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে যারা বক্তব্য রাখেন, স্বাগত বক্তব্য রাখেন, আতিয়ার রহমান সাবেক পৌর বিএনপির সভাপতি।
ছাত্র নেতা, মোস্তাফিজুর রহমান, ছাত্র নেতা, সাইফুল ইসলাম, ছাত্র নেতা, যোবায়ের হোসেন বাবু, ত্যাগী নেতা বক্তব্য ৩৫ বছর ধরে বিএনপি করে আসছি। হক ভাই না থাকলে আমাদের মৃত্যুর সামিল। কেননা আমরা কোথায় যাব।আমরা আমাদের নেতার পাশেই থাকব, ছাত্র নেতা, আতিকুল রহমান স্বপন, ছাত্র নেতা, আকরাম হোসেন মাষ্টার,ছাত্র নেতা, নান্নু কাজী,
ছাত্র নেতা, একরামুল হক প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সোহেল মারুফ স্বপন। উপস্থিত বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরে দলের ঐক্য ও আগামী আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।