হোম
আইন-বিচার

বাস চালক হত্যা মামলায় আসামিকে বাদ দিয়ে পুলিশের চার্জশিট,পুনতদন্তে পিবিআই

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ মে, ২০২৪ ১০:৪৩ অপরাহ্ণ

ফাইল ছবি

হানিফুর আলী,স্টাফ রিপোর্টার: বন্দরের লাঙ্গলবন্দ চিড়ইপাড়া এলাকায় এক ধর্ষণের অভিযোগে  রকি(২১) নামে এক বাস চালককে পিটিয়ে হত্যা মামলায় সফুরউদ্দিন মেম্বারকে বাদ দিয়ে পুলিশের চার্জশিট দাখিল।  পুলিশের চার্জশিটের বিরুদ্ধে বাদী আদালতে আপত্তি জানালে আদালত পুন তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছিল  গত ২০২২ সালের  ২২ মার্চ  বিকালে সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে ।  এ হত্যাকান্ডের ঘটনায় বন্দরের ধামগড় ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য সফুরউদ্দিন মেম্বার  সহ ৬ জনকে আসামী করে নিহত রকি’র মা আছমা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  নিহত রকি  চিড়ইপাড়া কলোনী এলাকার মৃত শাহাজউদ্দিনের ছেলে।  মামলা পুনতদন্তে গত শুক্রবার সকালে পিবিআই অফিসে স্বাক্ষী প্রদান করেছেন বলে  জানিয়েছেন নিহত রকি’র  পরিবার।

নিহত রকি’র মা আছমা বেগম  বলেন, স্বামী ক্যান্সারে মারা যাওয়ার পর পাশ্ববর্তী কামতাল এলাকায় অবস্থিত টোটাল ফ্যাশন গামেন্টের সুইং শাখায়  হেলপার হিসাবে চাকরি করতাম। সফুরউদ্দিন মেম্বার  ওই গার্মেন্টে ঝুট নামায়।  সফুরউদ্দিন মেম্বার  একই এলাকার  হওয়ায় পূর্ব পরিচিত। এ সুবাধে   সফুরউদ্দিন  মেম্বার আমাকে বিভিন্ন সময়ে তার  কথাবার্তায়  উত্যাক্ত করতো। এ বিষয়ে স্থানীয় গন্যমানয় কয়েকজনকে  জানালে ঘটনাটি  আমার ছেলে রকি লোক মারফত জেনে ফেলে   সফুরউদ্দিন মেম্বারকে  গালিগালাজ করে। তার পর থেকে  ক্ষিপ্ত হয়ে সফুরউদ্দিন মেম্বার।

কয়েকদিন পরে প্রতিবেশী মাদক ব্যবসসয়ী পরিবার শাহিদার স্বামী পরিত্যাক্তা মেয়েকে রকি’র পেছনে লেগে দিয়ে কৌশলে ধর্ষণের মামলায় আসামি করে হত্যার পরিকল্পনা করে সফুরউদ্দিন মেম্বার। পরিকল্পনা মোতাবেক  আমার ছেলেকে গোপনে খোঁজা খোঁজি শুরু করে শাহিদার মাদক ব্যবসায়ী  তিন ছেলে লাদেন, সাইফুল ও শহিদুল।মামলা গোপন রাখায় রকি  ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা  চিটাংরোডে নাফ পরিবহন বাসের চালক।

এ রোডে বাস চালানোর খবর পেয়ে পূর্ব পরিকল্পিত ভাবে  গত ২০২২ সালের ২২ মার্চ বিকালে কাঁচপুর ব্রিজের পশ্চিম  ঢালে  বাসের চালকের আসন থেকে তুলে নিয়ে  পিটিয়ে গুরুতর আহত করে রাস্তা ফেলে রেখে পালিয়ে যায় পরে স্থানীয় ও পথচারীরা রকিকে  মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করে।  পরদিন ভোরে চিকিৎসাধিন অবস্থায় রকি  মারা যায়।  এঘটনায় সফুরউদ্দিন মেম্বার ও তার বাহিনীর লাদেন, শহিদুল, সাইফুলসহ ৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছি।মামলায় সফুরউদ্দিন মেম্বারকে আসামি করায় মামলা তুলে নিতে নানা হুমকিদমকি প্রদান করে এবং টোটাল ফ্যাশন গার্মেন্ট থেকে চাকরিচ্যুত করে উল্টো দুইটি মিথ্যা  মামলা দিয়ে পুরো পরিবারকে পুলিশি হয়রানী করছে।

পুলিশ সফুরউদ্দিন মেম্বারকে মামলা থেকে বাদ  দেওয়ায় আদালতে আপত্তি জানালে আদালত পুনতদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছে। গত শুক্রবার সকালে পিবিআই অফিসে ডেকে নিয়ে ছিলেন স্বাক্ষীর জন্য। আমার ছেলে হত্যার বিচার চাই।

স্থানীয়রা জানান,  নিহত রকি’র    তিন ভাইয়ের  মধ্যে দুই ভাই  পাগল। পরিবারের  একমাত্র উপার্জনকারী ছিলো রকি। রকি নিহত হওয়ার পর তার মা  আছমা বেগম  পাশের এক ফ্যাক্টরীতে ঝাড়ুদারের কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। সফুরউদ্দিন মেম্বারের দেওয়া মিথ্যা দুই  মামলার  হাজিরা দিতে দিশেহারা নিহত রকি’র মা আছমা বেগম।

মামলার বাদী পক্ষের আইনজীবি আলী আজগর  বলেন,  মূল ঘটনা বন্দরের হলেও পূর্ব পরিকল্পিত ভাবে  হত্যাকান্ডের ঘটনাটি ঘটিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায়। এ ঘটনার হত্যা মামলা দায়ের করলেও মূল পরিল্পনাকারি সফুরউদ্দিন মেম্বার সহ তিনজনকে  মামলা থেকে বাদ দিয়ে ৩০৪ (ক) ধারায়  আদালতে  চার্জশিট দাখিল করে পুলিশ।  পুলিশের একতরফা  চার্জশিটের   বিরুদ্ধে আপত্তি জানিয়ে বাদী প্রথমে ম্যাজিস্ট্রেট আদালতে একাধিকবার শুনানি হয়। অবশেষ নারায়ণগঞ্জ দায়েরা জজ আদালত বিষয়টি আমলে নিয়ে  মামলাটি পুন তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন  (পিবিআই) নারায়ণগঞ্জকে দায়িত্ব দিয়েছেন।

মামলা তদন্তকারি পিবিআই সাব ইন্সপেক্টর সাইতুল ইসলাম বলেন, রকি হত্যা মামলার তদন্তের দায়িত্ব পেয়েছি। তদন্তের প্রাথমিক ধাপ। নিবিড় তদন্তের পর আদালতে চুরান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 17 minutes আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 21 minutes আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 21 hours আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 23 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 23 hours আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 24 hours আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 1 day আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 1 day আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক