হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশ কেন ভারত থেকে চাল আমদানি করছে ?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২১ ৭:৪১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশ কেন ভারত থেকে চাল আমদানি করছে ? বাংলাদেশে সরকারিভাবে ভারত থেকে পাঁচ লাখ টন চাল আমদানির প্রক্রিয়া শুরু করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারিভাবেও দশ লাখ টন চাল আমদানির সুযোগ দেয়া হচ্ছে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড: নাজমানারা খানুম বলেছেন, করোনাভাইরাস মহামারির মধ্যে ভারত থেকে চাল আমদানিতে খরচ কম পড়ছে। সেজন্য সরকারিভাবে চাল আনা হচ্ছে ভারত থেকে তবে বেসরকারি আমদানিকারকরা তাদের সুবিধা অনুযায়ী যে কোন দেশ থেকে চাল আমদানি করতে পারবে বলে ড: খানুম জানিয়েছেন।

এবছর বোরো ধানের ফলন ভাল হয়েছে বলে সরকারি হিসাবে বলা হচ্ছে, এরপরও চাল আমদানি করতে হচ্ছে।

এবছর বোরো ধানের ফলন ভাল হয়েছে বলে সরকারি হিসাবে বলা হচ্ছে, এরপরও চাল আমদানি করতে হচ্ছে।

এ বছরের শেষে আমন ধান আসার আগ পর্যন্ত লম্বা সময়ে বাজার স্থির রাখতে চাল আমদানির এই পদক্ষেপ নেয়ার কথা বলা হচ্ছে। চাল আমদানি করা হচ্ছে এমন এক প্রেক্ষাপটে যখন মোটা চালের দামও কেজি প্রতি ৫০টাকার বেশি। যদিও সরকারি হিসাবে বলা হয়েছে, এবছর বোরো ধানের উৎপাদন ভাল ছিল। এরপরও কেন চাল আমদানি করতে হচ্ছে-এই প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।

কেন চাল আমদানি করতে হচ্ছে?
এই প্রশ্নে কর্তৃপক্ষের কাছ থেকে পরিষ্কার জবাব পাওয়া যাচ্ছে না। খাদ্য মন্ত্রণালয় বলেছে, করোনাভাইরাস পরিস্থিতিতে চাল সহায়তা দেয়া এবং টিসিবি’র মাধ্যমে কম দামে বিক্রির পরও সরকারের কাছে বার লাখ টনের বেশি চাল বেশি মজুত রয়েছে। অন্যদিকে এ বছর বোরো ধানের উৎপাদনও ভাল হয়েছে বলা বলা হচ্ছে। এরপরও সরকারি এবং বেসরকারিভাবে চাল আমদানি করতে হচ্ছে। ড: নাজমানারা খানুম বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে অভিযান চালিয়ে মজুতদারির কোন সন্ধান পাওয়া যায় নি।

এছাড়া চালকলগুলোও নিয়মিত মনিটরিংয়ে রয়েছে বলে বলে তিনি দাবি করেন। একই সাথে তার বক্তব্য হচ্ছে, বড় ব্যবসায়ী বা যারা অন্য ব্যবসা করে, তারা ধান কিনে রাখতে পারে। ড: খানুম চাহিদা এবং উৎপাদনের মধ্যে ঘাটতির বিষয়ে সঠিক কোন তথ্য না থাকার কথাও তুলে ধরেন। চাহিদা এবং উৎপাদন-এই দু’টোর মধ্যে একটা গ্যাপ আছে-সেটা খুঁজে বের করতে হবে।

ভারত থেকে চাল আনার কারণ কী?
নিম্নআয়ের মানুষের মাঝে যে মোটা চালের চাহিদা বেশি, খুচরা বাজারে সেই চালের কেজি এখন ৫০টাকার ওপরে। সব ধরনের চালের দামই বেড়েছে। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বলেছেন, করোনাভাইরাস মহামারির মধ্যে চালের দাম যে বেড়েছে, সেটা নিম্নআয়ের মানুষ এবং মধ্যবিত্তদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। এমন পরিস্থিতিতে চালের বাজারের অস্থিরতা থামাতে চাল আমদানির পরিকল্পনা নেয়া হয়েছে।

মজুতদারি কে করছে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড: সায়মা হক বিদিশা বলেছেন, মিল মালিক এবং চালের বড় ব্যবসায়ী মজুত করে থাকতে পারে। এই বিষয়কে তিনি বড় সমস্যা হিসাবে দেখেন। সরকারিভাবে এখন যে ধান চাল সংগ্রহ করা হচ্ছে, তার আগেই চালকল মালিকরা ধান কিনে মজুত করে রেখেছেন – এমন অভিযোগও উঠেছে। তবে মিল মালিকদের সমিতির সাধারণ সম্পাদক লায়েক আলী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এবার মোটা চালের আবাদই কম হয়েছে। সেজন্য এর দাম বেশি রয়েছে।

একই সাথে তিনি পাল্টা অভিযোগ করেছেন যে, বোরো ধান আসার সাথে সাথে মিলাররা কেনার আগেই কে বা কাহারা বাজারে ধান কিনে নিয়েছে। মিলাররা সেজন্য এবার বেশি ধান সংগ্রহ করতে পারেনি। তিনি কাকে আসলে ইঙ্গিত করছেন-সে ব্যাপারে জানতে চাইলে পরিষ্কার করে কিছু বলেননি। এদিকে, সরকারিভাবে ধান চাল সংগ্রহের সময় কয়েকদিন পরই ১৬ই অগাস্ট শেষ হচ্ছে।

মিল মালিকরা এই সময় বাড়ানোর আবেদন করেছেন। তবে সচিব ড: খানুম বলেছেন, এই সময় বাড়িয়ে তারা অসত্য ব্যবসায়ীদের সুযোগ দিতে চাইছেন না। ড: খানুম বলেছেন, চলতি অর্থবছরে সরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির অনুমতি নেয়া আছে এবং কিছু দরপত্রও আহবান করা হয়েছে। এই চাল ভারত থেকে আনা হচ্ছে। কারণ ভারত থেকে সাশ্রয়ী মূল্যে চাল পাওয়া যাচ্ছে” বলেন ড: খানুম। তিনি জানিয়েছেন, মিয়ানমার এবং থাইল্যান্ড এর পক্ষ থেকেও আমাদের কাছে চাল বিক্রির প্রস্তাব দিয়েছিল এবং আলোচনাও হয়েছে। কিন্তু তাদের দাম বেশি হওয়ায় ভারত থেকে আনা হচ্ছে।

বেসরকারি খাতে আমদানির সুযোগ?

সচিব জানিয়েছেন, বেসরকারিভাবে সর্বোচ্চ ১০ লাখ টন চাল আমদানির সুযোগ দেয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কাছে শুল্ক কমানোর প্রস্তাব পাঠানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড সেই প্রস্তাবে সম্মতি দিলে বেসরকারিভাবে আমদানির সুযোগ মিলবে। বেসরকারি আমদানিকারকরা যে কোন দেশ থেকে চাল আমদানি করতে পারবেন বলে খাদ্য সচিব বলেছেন। তবে শীর্ষ পর্যায়ের একজন বেসরকারি আমদানিকারক আবুল বশর চৌধুরী বলেছেন, বেসরকারি আমদানিকারকরাও মূলত ভারত থেকেই চাল আমদানি করে থাকেন।

এর কারণ হিসাবে তিনিও উল্লেখ করেন যে, ভারত থেকে চাল পরিবহণ সহজ হয় এবং খরচ কম পড়ে। তবে থাইল্যান্ড এবং মিয়ানমার থেকেও তারা অনেক সময় চাল এনে থাকেন। মি: চৌধুরী বলেছেন, বেসরকারভাবে চাল আমদানির সুযোগ দেয়ার ব্যাপারে সরকার তাদের এখনও কিছু জানায় নি। তাদের এই সুযোগ দেয়া হলে তারা আন্তর্জাতিক বাজার যাচাই করে চাল আমদানির উদ্যোগ নেবেন। দেশে বোরো ধানের পরে ডিসেম্বরে আমন আসার আগ পর্যন্ত বাজার স্থির রাখতে চাল আমদানি করা হচ্ছে। একইসাথে তিনি উল্লেখ করেছেন,

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমান বন্ধর চালু হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 8 hours আগে

পঞ্চগড়ে বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের হেলপারের মৃত্যু।
দুর্ঘটনা 16 hours আগে

দিনাজপুরে ফায়ার সপ্তাহের উদ্বোধন ও সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত।
জাতীয় 16 hours আগে

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 1 day আগে

নওগাঁয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট
দুর্ঘটনা 1 day আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন।
রংপুর 2 days আগে

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 2 days আগে

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের অনুষ্ঠিত।
ঢাকা 2 days আগে

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক