admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২১ ১০:৪৫ পূর্বাহ্ণ
বাংলাদেশে আগামী ১ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হবে বলে জানানো হয়েছে। সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর রোজ বুধবার বিকেল ৫ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আহ্বান করেছেন।
এটি ২০২১ সালের ৪র্থ অধিবেশন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি।