হোম
অর্থনীতি

বাংলাদেশে লকডাউনের মধ্যেও সব কারখানা চালুর চেষ্টা, এপ্রিল মাসের বেতন-ভাতার ৬০ শতাংশ পাবেন সরকার বলেছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২০ ৩:১৬ পূর্বাহ্ণ

BD-Garments-open-mknewsbd

ফাইল ছবি

 

বেতন-ভাতার ৬০ শতাংশ পাবেন বাড়িতে থাকা শ্রমিকরা করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে বাংলাদেশে লকডাউনের মধ্যে বাড়িতে থাকা গার্মেন্টস শ্রমিকরা এপ্রিল মাসের বেতন-ভাতার ৬০ শতাংশ পাবেন বলে সরকার বলেছে। শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান গার্মেন্টস মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন। তবে বিভিন্ন শ্রমিক সংগঠন ঘরে থাকা শ্রমিকের জন্য শতভাগ বেতন ভাতা দাবি করেছে। অন্যদিকে, গার্মেন্টস কারখানা খোলা নিয়ে বিতর্কের মুখে সরকার ঢাকার বাইরে থেকে শ্রমিকদের না আনার নির্দেশ দিয়েছিল। কিন্তু এরপরও দেশটির বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে গার্মেন্টস শ্রমিকদের ঢাকায় আসার খবর পাওয়া যাচ্ছে।

মালিকরা বলেছেন, তারা কর্মস্থলে থাকা শ্রমিকদের দিয়েই ধাপে ধাপে সব কারখানা চালু করার চেষ্টা করছেন। যদিও গার্মেন্টস শ্রমিকদের মার্চ থেকে তিন মাসের বেতন দেয়ার জন্য লকডাউনের শুরুতেই রপ্তানি খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। কিন্তু কারখানায় না গিয়ে বাড়িতে থাকা শ্রমিকরা বেতন পাবেন কি না-এনিয়ে তাদের মধ্যে এক ধরণের শংকা তৈরি হয়।

এছাড়া অনেক কারখানায় লে-অফ করা বা শ্রমিক ছাঁটাই করার অভিযোগও উঠেছে। এই বিষয় গুলো নিয়ে শ্রম গার্মেন্টস মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের সাথে বৈঠকের পর প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান জানিয়েছেন, তাদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন ঈদের আগে কোনো কারখানায় কোনো শ্রমিক ছাঁটাই করা হবে না এবং লকডাউনের মধ্যে মালিকরা বাড়িতে থাকা শ্রমিকদের ৬০শতাংশ বেতনভাতা দেবেন। তিনি আরও বলেছেন, যে সব কারখানা শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা দিতে পারছে, তারা কারখানা চালু করছে। আওয়ামী লীগ সমর্থিত শ্রমিক সংগঠন ছাড়া অন্যন্য সংগঠনগুলো শতভাগ বেতনভাতা দাবি করেছে।

মালিকরা বলেছেন, তারা কর্মস্থলে থাকা শ্রমিকদের দিয়েই ধাপে ধাপে সব কারখানা চালু করার চেষ্টা করছেন। গত মঙ্গলবার গার্মেন্টস মালিকদের সংগঠনের নেতাদের সাথে বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছিলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের ঢাকায় আনা যাবে না। মালিকরাও অনুষ্ঠানিকভাবে এর সমর্থনে বক্তব্য দিয়েছেন। কিন্তু বাস্তবতা ভিন্ন।
রংপুর থেকে একজন শ্রমিক আজই ট্রাকে করে গাজীপুরের কালিয়াকৈরে কর্মস্থলে এসেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি নারী পুরুষ মিলিয়ে তার আরও ১২ সমকর্মির রাস্তার সেই অভিজ্ঞতা তুলে ধরেন।

মোবাইল ফোনে আমাকে জানায় যে অফিস খুলছে। তোমরা চলে আস। যেভাবে হোক কারখানায় আস। তখন আমরা ১২ মিলে প্রত্যেকে এক হাজার টাকা করে দিকে ট্রাকে করে বুধবার গাজীপুরের কলিয়াকৈরে আসি। ট্রাকে আমরা বসা ছিলাম। আর আমাদের ওপর ত্রিপল দিয়া আমাদের নিয়া আসে। দেশের বিভিন্ন অঞ্চল থেকেই শ্রমিকরা দলে দলে কর্মস্থলে আসছেন, রাস্তায় তাদের তাদের ভোগান্তি পোহাতে হয়।

মাদারিপুর থেকে ঢাকায় আসা একজন নারী শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলছিলেন, “আমাদের বলছে যে, অফিস খোলা, ডিউটি করা লাগবে। তারপরে আমরা কিছু জায়গা হাঁইটা আসছি। আবার কিছু জায়গা আটো দিয়া আসছি। সিএনজি দিয়াও আসছি।বামপন্থী একটি শ্রমিক সংগঠনের নেত্রী জলি তালুকদার বলেছেন,সরকার এবং মালিকপক্ষ দায় না নিয়ে কৌশলে হাজার হাজার শ্রমিককে ঢাকায় নিয়ে আসছেন। আজকে আবার যেভাবে শ্রমিকদের টেনে আনা হলো। এটা কৌশলে শ্রমিকদের বাধ্য করা হলো আসার জন্য। গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ’র সহ সভাপতি এস এম মান্নান কচি এসব অভিযোগ মানতে রাজি নন।

তিনি বলেছেন, আমাদের সরকারের সাথে আলোচনা হয়েছে এবং গার্মেন্টসগুলি ধাপে ধাপে খুলে দিচ্ছি আমরা। এটা অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মেনে ঢাকায় যে শ্রমিকরা আছে, তাদের দিয়েই আমরা কারখানা চালানোর সিদ্ধান্ত নিয়েছি।কিন্তু দেশে বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকরা দলে দলে আসছেন। তাদেরকে বলা হয়েছে, কারখানায় না এলে বেতন পাবেন না এবং যারা কাজে যোগ দেবেন না তাদের এপ্রিল মাসের বেতনভাতার ৬০শতাংশ দেয়া হবে-এগুলো শ্রমিকদের কর্মস্থলে আসতে বাধ্য করছে কিনা-এই প্রশ্নে এস এম মান্নান কচি বলেছেন, শ্রম প্রতিমন্ত্রীর সাথে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে, আমরা শ্রমিক ছাঁটাই করবো না এবং বাড়িতে থাকা শ্রমিকরা বাড়িতে বসেই তাদের টাকা পাবেন।

এদিকে সরকার মালিকদের যে পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা দিচ্ছে।, সেখানে মার্চ থেকে তিন মাসের বেতন শ্রমিকদের দিতে হবে-সরকারের পক্ষ থেকে তা বলা হয়েছিল। তাহলে এপ্রিলে বেতন-ভাতায় ৬০ শতাংশের বিষয় আসছে কেন? এই প্রশ্নে বিজিএমইএ নেতা এস এম মান্নান কচি বলেছেন, এটা একটা লোন মাত্র। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই আপদকালীন মুহুর্তে স্বল্প সুদে আমাদের ঋণ দিয়েছেন। এটা অবশ্যই আমাদেরকে ফেরত দিতে হবে। হয়তো এখানে কিছুটা ভুল বোঝাবুঝি রয়েছে। আমি তিন মাসের বেতন দিলে আমাকে টাকাটা ফেরত দিতে হবে। কাজই যদি না করি তাহলে আগামী দিনে লোনটা শোধ করবো কীভাবে?

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 9 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 13 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 16 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 20 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 20 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক