হোম
ধর্ম ও ইসলাম

বাংলাদেশে মসজিদে নামাজ নিয়ে কী হবে?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ মার্চ, ২০২০ ৮:০৪ পূর্বাহ্ণ

BD-Salat-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে মসজিদে নামাজ নিয়ে কী হবে? মসজিদে নামাজ আদায়ের সময় হাঁচিকাশির মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে। বাংলাদেশে সরকার করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ওয়াজমাহফিল এবং তীর্থযাত্রাসহ সব ধরণের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জমায়েত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে মসজিদে জামাতে নামাজ পড়া স্থগিত রাখার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিতে পারেনি।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো: আব্দুল্লাহ বলেছেন, বিষয়টি বাংলাদেশে বেশি স্পর্শকাতর হওয়ায় বয়স্ক এবং অসুস্থদের মসজিদে না যাওয়ার অনুরোধ করে কৌশলে ব্যবস্থা নেয়া হচ্ছে। বিশ্লেষকদের অনেকে বলেছেন, বাংলাদেশে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ধর্ম নিয়ে মানুষের আবেগের বিষয়টি প্রাধান্য পাচ্ছে, সেকারণে জামাতে নামাজে পড়া বন্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া সম্ভব হচ্ছে না। তবে ঢাকার অদূরে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় দুইশো গম্বুজ মসজিদ নামের একটি বড় মসজিদের শুক্রবারের জুম্মার নামাজ এবং পাঁচ ওয়াক্ত নামাজ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। সেই মসজিদ কমিটি নিজেরা করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নেয়ার কথা ঘোষণা করেছে।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যখন জনসমাগম বা জমায়েত বন্ধ রাখার কথা বলা হচ্ছে, সেই প্রেক্ষাপটে গত মঙ্গলবার বাংলাদেশের লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায় একজন ধর্মীয় নেতার আহবানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন।
সেখানে করোনা থেকে রক্ষার জন্য দোয়া করা হয়। এই ঘটনা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো: আব্দুল্লাহ বলেছেন, লক্ষীপুরের সেই জমায়েতের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী সচিবদের এক বৈঠকেও আলোচনা করা হয়েছে। মি: আব্দুল্লাহ জানিয়েছেন, এধরণের কোনো ধর্মীয় জমায়েত এবং রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিকসহ কোনো জমায়েত যেনো দেশের আর কোথাও এখন হতে না পারে, সে ব্যাপারে প্রশাসন কঠোর ব্যাবস্থা নেবে। এই সময়টাতে বয়স্ক এবং অসুস্থদের মসজিদে গিয়ে জামাতে নামাজ না পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।

বিশ্লেষকদের অনেকে বলছেন, বাংলাদেশের মসজিদগুলোতে শুক্রবারে জুম্মার নামাজে মুসল্লীদের জমায়েত অনেক বেশি হয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সরকার মসজিদে জামাতে নামাজ পড়া সাময়িক সময়ের জন্য বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না। যদিও সৌদিআরবে মক্কা এবং মদিনায় প্রধান দু’টি মসজিদ ছাড়া অন্য সব মসজিদে নামাজ স্থগিত রাখা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বাড়িতে নামাজ পড়ার কথা বলে আজানের বাণীও বদলানো হয়েছে। ইসলাম নিয়ে গবেষক ও লেখক মুহাম্মদ ওসমান গণি বলেছেন, “প্রকৃত ধর্মীয় জ্ঞান এবং প্রকৃত দীনি শিক্ষার বিকল্প হিসেবে আমরা আবেগকে বেশি প্রশ্রয় দেই। বাংলাদেশে প্রেক্ষাপটে এটা বেশি হচ্ছে। তবে প্রকৃত মূলধারার আলেম যারা, তারা কিন্তু এ বিষয়টা ইতিবাচক হিসেবেই নিচ্ছে।”

মসজিদে যাওয়া আসলে বয়স্ক এবং বিভিন্ন রোগে আক্রান্তদের করোনা ভাইরাসে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। তাদের নিরাপদ থাকা খুবই প্রয়োজন। আলেম ওলামাগণও তাই বলছেন। দুই একজন বিচ্ছিন্নভাবে কিছু ব্যতিক্রম কথা বলছেন। আলেম ওলামাদের একটি সংগঠনের পক্ষে মুফতি মো: ফয়জুল্লাহ বলছিলেন, মসজিদে জুম্মার নামাজ সংক্ষপ্ত করাসহ তারাও বিভিন্ন ব্যবস্থার কথা বলছেন।

গণজমায়েতকে আমরা নিরুৎসাহিত করছি। মসজিদে জামাতে নামাজ পড়ার ক্ষেত্রেও অসুস্থ, বয়স্ক এবং সম্প্রতি বিদেশ ফেরত, তাদেরকে আমরা মসজিদে আসা থেকে বিরত থাকতে উৎসাহিত করছি। আমরা বলছি, শুক্রবারে বাসা থেকে ওজু করে এবং বাসায় সুন্নত নামাজ পড়ে তারপর মসজিদে আসার অনুরোধ করছি। মসজিদে জুম্মার নামাজে খোতবা সংক্ষিপ্ত হবে। ফলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে জুম্মার নামাজ শেষ করবেন। কিন্তু ধর্মীয় নেতাদের অনেকে আবার মসজিদে জমায়েত নিয়ে ভিন্নমত পোষণ করেন। ঢাকার উত্তরা এলাকার বায়তুন নূর মসজিদের খতিব নাজমুল হাসান বলেছেন, আমরা মুসলমানরা মসজিদে ওজু করে প্রবেশ করি। আর ওজু করার যে নিয়ম বা সুন্নত আছে, সেজন্য মসজিদে নামাজ পড়ায় করোনা আশংকাজনক বলে আমি মনে করিনা।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো: আব্দুল্লাহ বলছিলেন, তারা নামাজের ব্যাপারে আলেম ওলামাদের সাথে আলোচনা করে কৌশলে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। আমরা কিন্তু বলছি, যারা বয়স্ক, যাদের নিয়ে শংকা আছে, বা বিদেশ থেকে যারা এসেছেন, তারা সীমিতভাবে মানে নামাজে ভিড় করাটা আমরা নিষেধ করেছি। আমরা মসজিদের ইমাম এবং খতিবদের মাধ্যমে এ ব্যাপারে সচেতনতা তৈরির চেষ্টা করছি। তিনি আরও বলেছেন, “আমরা প্রকাশ্যে কোনো মাধ্যমে নামাজ পড়তে যাবেন না, একথা বলতে চাই না। আমাদের দেশে নানান ধরণের লোক আছে স্পর্শকাতর, এটাকে আবার পুঁজি করে একটা হট্টগোল করবে-সেটা আমরা চাচ্ছি না। একইসাথে মানুষ করোনা সম্পর্কে সচেতন হবে, সেটাও আমরা চাচ্ছি। কাজেই কৌশলে আমরা ব্যবস্থা নিচ্ছি। তিনি আরও বলেছেন, দেশে করোনাভাইরাস সংক্রমণের মাত্রা বেড়ে গেলে এবং পরিস্থিতি খারাপ হলে, সেই প্রেক্ষাপটে সরকার আলেমদের সাথে আরোচনা করে প্রয়োজনীয় আরও পদক্ষেপ নেবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 5 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 10 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 4 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »