হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে চব্বিশ ঘণ্টায় শতাধিক করোনাভাইরাস রোগী শনাক্ত,মারা গেছে এক জন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২০ ৪:০৯ অপরাহ্ণ

BD-koronavirus-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্তের হার বাড়ছে, বাংলাদেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে ১১২ জন রোগী। বাংলাদেশে এ পর্যন্ত মোট রোগী শনাক্ত হলো ৩৩০ জন। মারা গেছেন আরো একজন। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ জন। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এবং জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এর নিয়মিত যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেন, বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত মানুষের হার বাড়ছে। তবে ভাইরাস শনাক্তের হার বৃদ্ধি পাবার মূল কারণ করোনাভাইরাস পরীক্ষার হার বেড়েছে বলে তিনি মন্তব্য করেন।

আগে মাত্র একটি জায়গায় নমুনা পরীক্ষা হত, এখন ১৬ থেকে ১৭টি জায়গায় টেস্ট হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে পিসিআর পদ্ধতিতে মোট ১০৯৭ জনের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৬১৮ জনেরএবং ঢাকার বাইরে ৪৭৯ জনের পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত রোগীর মধ্যে পুরুষ ৭০, এবং মহিলা ৪২ জন। নতুন সংক্রমিত হওয়া রোগীর মধ্যে পুরুষের সংখ্যা দুই তৃতীয়াংশ। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা বলেন, আক্রান্তদের মধ্যে ১০ বছরের নিচে রয়েছে তিনজন।

১১-২০ এর মধ্যে রয়েছেন ৯ জন।

২১-৩০ এর মধ্যে রয়েছেন ২৫ জন।

৩১-৪০ এর মধ্যে রয়েছেন ২৪ জন।

৪১-৫০ এর মধ্যে রয়েছেন ১৭ জন।

৫১-৬০ বছরের মধ্যে রয়েছেন ২৩ জন।

ষাটোর্ধ্ব রয়েছেন ১১ জন। গত ২৪ ঘন্টায় যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সবেচয়ে বড় অংশটি ঢাকায়, মোট ৬২জন। সরকার ঘোষিত সাধারণ ছুটিতে রাস্তাঘাট ফাঁকা দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে নারায়নগঞ্জে, মোট ১৩ জন। সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন, এখন থেকে বাংলাদেশের ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল ২৪ ঘণ্টা খোলা থাকবে। এই হাসপাতালগুলো করোনাভাইরাস চিকিৎসার জন্য বিশেষভাবে নির্ধারিত হাসপাতালগুলোর সঙ্গে সেবা দেবে। এছাড়া বাংলাদেশে এই মূহুর্তে দশ হাজার ৭৮৭ জন মানুষ কোয়ারেন্টিনে আছেন বলে উল্লেখ করা হয়। গত ২৪ ঘণ্টায় ৩৭ জন ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে, সারাদেশে মোট ১৩৫ জন মানুষ আইসোলেশনে রয়েছেন। সরকারের কাছে এই মূহুর্তে করোনাভাইরাস পরীক্ষার ৭১ হাজার কিট মজুদ আছে। এছাড়া পরীক্ষার জন্য আইইডিসিআরের দেয়া হটলাইন নন্বরে গত ২৪ ঘণ্টায় এক লক্ষ ১৮ হাজারের বেশি কল এসেছে বলে জানানো হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 14 minutes আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 49 minutes আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 54 minutes আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 6 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 6 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 16 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 19 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 23 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক