হোম
অর্থনীতি

বাংলাদেশে কৃষি জমি চাষ না করে ফেলে রাখলে সরকার নিয়ে নেবে, বিজ্ঞপ্তি জারী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ জুন, ২০২০ ৯:১৪ পূর্বাহ্ণ

bd-agro-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে কৃষি জমি চাষ না করে ফেলে রাখলে সরকার নিয়ে নেবে, বিজ্ঞপ্তি জারী। কৃষি জমি ফেলে রাখলে খাস খতিয়ানভুক্ত করা হবে বলে বলছে জেলা প্রশাসন। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা কুষ্টিয়ার জেলা প্রশাসক জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের একটি চিঠি পাঠিয়েছেন গত মাসের শুরুতে। ওই চিঠিতে বলা হয়েছে, যে সমস্ত ভূমি মালিকগন তাদের জমি অনাবাদী / পতিত ফেলে রাখছেন বা রেখেছেন তাদের জমি ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ত আইনের ৯২ ধারা মোতাবেক ১নং খাস খতিয়ানভুক্ত করার আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

কুষ্টিয়া জেলা প্রশাসনের চিঠিঅর্থাৎ কেউ যদি তার কৃষিজমিতে চাষাবাদ না করেন তাহলে সেই জমি সরকার নিয়ে নেবে। একই ধরণের একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন পটুয়াখালী জেলা প্রশাসকও। এতে বলা হয়েছে, কোন জমি পতিত রাখা যাবেনা। কৃষি জমি পতিত রাখা আইনের চোখেও একটি অপরাধ। এরপরেও যদি কোনো ব্যক্তি তার জমি কৃষিকাজে ব্যবহার না করে পতিত রাখেন তাহলে উক্ত জমি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ত আইন ১৯৫০ এর ৯২(১) ধারা মোতাবেক খাসকরণের ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

কেন এই বিজ্ঞপ্তি?
কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন বলছেন, তাদের মূল বিষয় হলো প্রত্যেকটি জায়গা যেন আবাদের আওতায় চলে আসে। তিনি বলেন, মানুষের জমি কেড়ে নেয়া সরকারের উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো প্রত্যেকটি জমি যেন ফসলের আওতায় চলে আসে। কারণ এ মূহুর্তে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। ধরুণ আপনি ঢাকায় থাকেন, গ্রামে জমিজমা আছে। জমিটিতে চাষাবাদ করলেন না, বর্গাও দিলেন না বরং ফেলে রাখলেন। আমরা চাই সেটি চাষাবাদের আওতায় আসুক। কি প্রক্রিয়ায় জমি সরকার নেবে জানতে চাইলে তিনি বলেন, আগে তার বক্তব্য শোনা হবে যে কেন তিনি জমি ফেলে রেখেছেন। তার বক্তব্য শুনে বিবেচনায় নেয়ার মতো হলে সেটি গ্রহণ করা হবে। তিনি বলেন, সরকার জমি এভাবে নিলেও পরে তা ভূমিহীনদের মধ্যেই বিতরণ করে।

বাংলাদেশের কৃষিখাতে শ্রমিক ষঙ্কট করোনাভাইরাস মহামারির সময় আরো তীব্র হয়েছে। বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের হিসেবে দেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় ৮৬ লাখ হেক্টর। এর মধ্যে প্রায় আড়াই লাখ হেক্টর জমি আবাদযোগ্য হলেও পতিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর বাইরে বিপুল পরিমাণ খাসজমি সরকারের নিয়ন্ত্রণে আছে। জানা গেছে,সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকারর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরণের অনুষ্ঠানে তিনি কৃষি জমির সর্বোচ্চ ব্যবহারের নির্দেশনাও দিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনাকে আমলে নিয়ে কয়েকটি জেলা প্রশাসন নিজ এলাকায় গণবিজ্ঞপ্তি জারী করে বলেছে, আবাদী জমি ফেলে রাখলে তা খাসজমি হিসেবে খতিয়ানভুক্ত করার পদক্ষেপ নেয়া হবে। এই ধরণের বিজ্ঞপ্তি নিজেদের ওয়েবসাইটে গত মাসের শুরুতেই দিয়েছিলো পটুয়াখালী জেলা প্রশাসন। জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলছেন কৃষি জমি হলে সেটি দীর্ঘদিন ফেলে রাখার অধিকার জমির মালিকের থাকে না।

কেউ যদি কৃষিজমি অনাবাদী রাখে একটি নির্দিষ্ট সময়ের পর খাস খতিয়ানভুক্ত হবার আইন আছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আমরা নানাভাবে সহায়তা করছি। এরপরেও মানুষকে উদ্বুদ্ধ করতে আইনের কথা উল্লেখ করে সচেতন করছি।
মি. চৌধুরী বলেন, এটা চলমান প্রক্রিয়া যে কৃষিজমি অনাবাদী রাখা বা ওয়ারিশবিহীন অবস্থায় মৃত্যু হলে জমি খাস করা হয়। এরপর তা ভূমিহীনদের মাঝে বিতরণ করা হয়।এখন চাষাবাদ হচ্ছে কিনা সেটি মনিটরিং শুরু হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা সব সরকারি কর্মকর্তাকে জানিয়ে দেয়া হয়েছে। এদিকে কৃষি মন্ত্রণালয়ের মনিটরিং সেলের গত ২০শে মে দেয়া এক অফিস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে ১৪ জন পদস্থ সরকারি কর্মকর্তা ১৪টি অঞ্চলে এ কার্যক্রম মনিটর করবেন।

কৃসিপণ্য পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ায় ফুল ফেলে দিচ্ছেন একজন ফুল চাষী। এদের প্রধান কাজ হবে অধিক ফসল উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কোনো জমি যেনো পতিত না থাকে সে বিষয়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা দেখভাল করা। যদিও কৃষিমন্ত্রী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজী হননি। আর ভূমি মন্ত্রণালয় বলছে, এমন কোনো নির্দেশনা তারাও দেননি। যদিও উচ্চপর্যায়ের এক সভায় বিষয়টি আলোচনায় এসেছিলো। অর্থাৎ কৃষি জমি ফেলে রাখলে সরকার নিয়ে নেবে – এমন সিদ্ধান্তটি কেন্দ্রীয়ভাবে কোথা থেকে এসেছে সেটি কেউ নির্দিষ্ট করে বলতে পারেননি। তবে বেসরকারি সংস্থা এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক শামসুল হুদা বলছেন, সরকার নিজেই কৃষিজমির অকৃষিখাতে ব্যবহার বন্ধ করেনি, এমনকি তার হাতে থাকা খাস জমিও কৃষিকাজে ব্যবহার নিশ্চিত করতে পারেনি।

কোনো মালিক কোনো কারণে আবাদ করতে পারলেন না। অসুস্থতা বা কোনো দুর্ঘটনার কারণে করতে পারলেন না। সঙ্গে সঙ্গে সরকার সেটা খাস জমি করে দেবে এটা হতে পারে না। খাস জমি করতে কিছু প্রক্রিয়া আছে। অধিগ্রহণেরও কিছু প্রক্রিয়া আছে। ভূমির মালিকানা সংবিধানে একটি মৌলিক অধিকার। বিজ্ঞিপ্ত দিয়ে এ অধিকার খর্ব করা যায়না। মি. হুদা বলেন, সরকার উৎপাদন বাড়াতে এটা করলে প্রশ্ন আসে অসংখ্য অনুপস্থিত মালিকের জমি গ্রামাঞ্চলে আছে এবং অনেক ক্ষেত্রে কৃষিছাড়া অন্যক্সেত্রে ব্যবহার করা হচ্ছে সেগুলো নিয়ে কোনো বিজ্ঞপ্তি তো দেখিনি। এই যে কৃষিজমি অন্য খাতে চলে যাচ্ছে। ইটভাটায় ব্যবহার হচ্ছে। অন্য অকৃষিখাতে যাচ্ছে। সেগুলো রক্ষায় কোনো উদ্যোগ বেশিরভাগ ক্ষেত্রেই নেই। আবার সরকারের প্রচুর কৃষি খাস জমি। নীতি অনুযায়ী সেগুলো ভূমিহীনদের মধ্যে বিতরণও অধিকাংশ জেলায় স্থগিত আছে। চরাঞ্চলে এমন হাজার হাজার একর জমি পড়ে আছে। মি. হুদা বলেন, সরকারর হাতে অসংখ্য খাস জমি আছে সরকার সেগুলো অনেকদিন ধরেই কৃষিকাজের জন্য ভূমিহীনদের বরাদ্দ দেয়া বন্ধ করে রেখেছে কারণ এগুলো অন্য কাজে যেমন সরকারি প্রকল্প বা ইপিজেড এমন কাজে ব্যবহার করা হবে। এগুলো কৃষিকাজে না এনে ব্যক্তি কৃষিজমি নেয়ার এমন বিজ্ঞপ্তি স্ববিরোধিতা বলে মনে করেন তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

বীরগঞ্জে ইকো অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
রংপুর 12 hours আগে

সুনামগঞ্জ চারাগাঁও সীমান্তে ইয়াবাসহ তিনজন আটক, মাদক চক্রের মূল হোতা
অপরাধ 14 hours আগে

আহসানগঞ্জ রেল স্টেশনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ।
দুর্ঘটনা 20 hours আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীর বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে
অপরাধ 1 day আগে

নাগরিক ভাবনা: সর্বোচ্চ আদালতের মান-মর্যাদা বনাম বিচার প্রার্থীর বাস্তবত।
নাগরিক ভাবনা 2 days আগে

রুহিয়ায় চায়ের দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ।
অপরাধ 2 days আগে

বোচাগঞ্জের চাঞ্চল্যকর মোস্তাফিজুর হত্যা মামলায় সাবেক স্ত্রী টিকটকার শিল্পী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা:স্বপ্নে জয়ী হলেও বাস্তবে চরমভাবে পরাজিত হয়েছিলাম।
নাগরিক ভাবনা 3 days আগে

সীমান্ত হত্যা ও পুশ ইন কাম্য নয়।
আন্তর্জাতিক 3 days আগে

সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক