হোম
কভিড-১৯

বাংলাদেশে করোনাভাইরাসের টিকার কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞরা কী বলছেন?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২১ ১:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশে করোনাভাইরাসের টিকার কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞরা কী বলছেন - এম কে নিউজ

ফাইল ছবি

বাংলাদেশে করোনাভাইরাসের টিকার কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞরা কী বলছেন?  করোনাভাইরাসের টিকার কার্যকারিতা নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সম্প্রতিক বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা নেয়ার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামসহ কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন করোনাভাইরাসের দুই ডোজ টিকা সম্পন্ন না হওয়া পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। বাংলাদেশে এখনও শুধুমাত্র প্রথম ডোজের টিকা দেয়া চলছে। দ্বিতীয় ডোজের টিকা দেয়া শুরু হয়নি।এর ফলে যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন তাদের এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধের ক্ষমতা গড়ে উঠেছে সেটা বলা যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। করোনাভাইরাসের এক ডোজ টিকা কাউকে সংক্রমণ থেকে রক্ষা করতে পারবে না। ভাইরাস থেকে রক্ষা পেতে দুই ডোজ টিকা দিতে হবে। তার আগ পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে চলতে হবে। না হলে ঝুঁকি থাকবেই।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষণা অনুযায়ী টিকার পূর্ণ ডোজ নেয়ার পরও মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে অন্তত ১৪ দিন সময় লাগে। টিকা দেওয়ার পর এই সময়ের মধ্যে মানুষের শরীর করোনাভাইরাসের জেনেটিক উপাদানগুলো চিনে সে অনুযায়ী অ্যান্টিবডি এবং টি-সেল তৈরি করে। ওই অ্যান্টিবডি ভাইরাসটিকে আর দেহকোষে প্রবেশ করতে দেয় না বা আক্রান্ত কোষগুলোকে মেরে ফেলতে শুরু করে। বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের এক বছরের অল্প সময়ের মধ্যে করোনাভাইরাসের কয়েকটি টিকা বাজারে এসেছে। এসব টিকা যথাযথ পরীক্ষা নিরীক্ষা শেষে মানবদেহে প্রয়োগ শুরু হলেও এখনও এর প্রতিক্রিয়া, কার্যকারিতা নিয়ে তথ্য সংগ্রহ ও গবেষণা চলছে বলে জানিয়েছেন ভাইরোলজিস্ট তাহমিনা শিরিন।

তিনি বলেন, বিশ্বব্যাপী মহামারি পরিস্থিতিকে সামাল দেয়ার জন্য করোনাভাইরাসের টিকা এতো তাড়াতাড়ি বাজারে আনা হয়েছে। তার সুফলও পাওয়া যাচ্ছে। কিন্তু টিকাটি কতদিন পর্যন্ত আমাদের প্রটেকশন দেবে, টিকার ফাইন টিউনিংএর জন্য এর গবেষণা চলবে। এই টিকা নেয়ার পর অনেকের জ্বর, মাথাব্যথা, বমি বমি ভাব, টিকা দেয়ার স্থানে ব্যথা হওয়ার মতো স্বাভাবিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলেও এতে উদ্বেগের কিছু নেই বলে তিনি জানিয়েছেন। মিস শিরিন জানান “টিকাটির বড় ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া তেমন নেই। সেক্ষেত্রে টিকাটি অবশ্যই নিরাপদ। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার ১১ মাসের মাথায় দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু করা হয়। বাংলাদেশে মূলত দেয়া হচ্ছে ব্রিটেনের আবিষ্কৃত এবং ভারতের সিরাম ইন্সটিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। এই টিকাটির প্রথম ডোজ নেয়ার ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে হয়। না হলে টিকাটি অপচয় হয়ে যায়।

তবে ঢালাওভাবে টিকা দিলেই হবে না। বরং হার্ড ইমিউনিটি গড়ে তোলার জন্য অর্থাৎ একটি দেশ বা অঞ্চলে করোনাভাইরাসের প্রতিরোধ গড়ে তুলতে সেখানকার ৭০-৮০ শতাংশ জনগোষ্ঠীকে এই টিকা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদ। তার মতে, হার্ড ইমিউনিটি এমন না যে বাংলাদেশের ১৭ কোটি মানুষকে করোনা ভাইরাসের টিকা দিতে হবে। বরং এই জনগোষ্ঠীকে ছোট ছোট অংশে ভাগ করে যেমন পাড়া, মহল্লা, উপজেলা, জেলা ধরে ধরে হার্ড ইমিউনিটি গড়ে তুলতে হবে। তারপর পুরো দেশে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হতে পারে। তিনি বলেন আপনি ঢাকার সব মানুষকে টিকা দিলেন কিন্তু রাজশাহীর কোন একটি উপজেলার ৪০% মানুষকে টিকা দিলেন, সেটা হার্ড ইমিউনিটি হবে না। কারণ হার্ড ইমিউনিটি কোন এভারেজ নয় বরং ছোট ছোট ইউনিট ধরে অর্জনের বিষয়।

এই রোগ প্রতিরোধ গড়ে তোলার কাজটিও করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। অর্থাৎ ভাইরাসটি যে গতিতে ছড়াচ্ছে তার চাইতে দ্রুত গতিতে জনগোষ্ঠীকে টিকা কর্মসূচির আওতায় আনতে হবে। না হলে টিকা দিয়েও কোন লাভ হবে না বলে জানান মি. আহমেদ। বাংলাদেশে টিকা কর্মসূচি শুরুর ৩৪ দিনের মাথায় মোট ৫৫ লাখ মানুষ করোনাভাইরাসের টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে টিকা দিয়েছেন ৪২ লাখ ১৮ হাজারের বেশি মানুষ। ফেব্রুয়ারিতে যারা টিকা নিয়েছেন, তাদেরকে এপ্রিলের মধ্যে দ্বিতীয় ডোজ দেয়া শুরু করার কথা রয়েছে। তবে করোনাভাইরাসের কোন টিকাই শতভাগ সুরক্ষা দেবে বলে প্রমাণ মেলেনি। ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, থাইল্যান্ড অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ব্যবহার স্থগিত করলেও এই টিকাকে নিরাপদ ও কার্যকর বলে জানিয়েছে যুক্তরাজ্য ও কানাডা সরকার।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 6 hours আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 10 hours আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 18 hours আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 1 day আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 1 day আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 1 day আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 1 day আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক