হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে একই পরিবারের তিন জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ মার্চ, ২০২০ ৮:১৪ পূর্বাহ্ণ

BD-korona-virus-3-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে একই পরিবারের তিন জন নতুন করে করোনাভাইরাস আক্রান্ত, বাংলাদেশে আরো ৩ জনের মধ্যে করোনাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৭ জন। মৃতের সংখ্যা আর বাড়েনি। আগের তথ্য অনুযায়ী একজনই রয়েছে এখন পর্যন্ত মৃতের সংখ্যা। স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আবুল কালাম আজাদ দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। নতুন আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ। একজন নারী। নারীর বয়স ২২। পুরুষদের একজনের বয়স ৬৫, অপরজন ৩২। তিনজনই একই পরিবারের সদস্য এরা সবাই স্থানীয়ভাবে সংক্রমিত। তবে তারা ইটালিফেরত প্রবাসীদের সংস্পর্শে এসেছিলেন যিনি আগেই আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। সেসময় তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানায় ইইডিসিআর। এরপর ১৪ই মার্চ শনিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো দু’জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানান। পরবর্তীতে সোমবার তিনজন এবং মঙ্গলবার আরো দু’জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়। বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত প্রথম ব্যক্তির মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়।

পাশাপাশি বুধবার আক্রান্ত চারজনের তথ্যও জানানো হয়। আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয় আক্রান্তদের সবাই বিদেশফেরত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন। কোয়ারেন্টিনের শর্ত না মানলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসা মানুষদের সরকারের ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোয়ারেন্টিন করার নির্দেশনা থাকলেও অনেকেই সেই শর্ত মানছেন না বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।যারা বিদেশ থেকে এসেছেন তাদের সেল্ফ কোয়ারেন্টিনে থাকার উপদেশ দিয়েছি আমরা। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সাথেও এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। কিন্তু আমরা বিভিন্ন সূত্র্র থেকে খবর পেয়েছি যে অনেকেই তা মানছেন না। আবুল কালাম আজাদ বলেন বিদেশ ফেরত ব্যক্তিদের চলাফেরা এবং সামাজিক মেলামেশা সীমিত করা গেলে করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি জানান প্রত্যেকে যার যার অবস্থান থেকে যেন জাতিকে রক্ষা করার জন্য ভূমিকা পালন করে, সেই আহ্বান জানিয়ে বার্তা প্রকাশ করা হবে। যদি কেউ কোয়ারেন্টিনের শর্ত না মানেন, তাহলে তার খবর যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়

নতুন করে কী পদক্ষেপ নেয়া হচ্ছে?
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সব অঞ্চলের প্রশাসনিক কর্মকর্তাকে তাদের করণীয় সম্পর্কে অবহিত করে বার্তা পাঠানো হয়েছে।দেশের সকল জেলা প্রশাসক, মেয়র, উপজেলা নির্বাহী অফিসারদের কাছে কী সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হবে তার পাশাপাশি এই অবস্থায় তাদের কর্তব্য সম্পর্কে জানিয়ে চিঠি দেয়া হয়েছে। এছাড়া কিছুদিনের মধ্যে ১ লাখের বেশি করোনাভাইরাস পরীক্ষা করার কিট দেশে আসবে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক।

আজই ২ হাজার কিট এসেছে। অতিসত্ত্বর আরো কিট আসবেঃ

তবে আইইডিসিআরের বাইরে অন্যান্য প্রতিষ্ঠানে করোনাভাইরাস পরীক্ষা করার সিদ্ধান্ত জানানো হলেও পরীক্ষা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগের তত্বাবধানেই পরিচালিত হবে বলে নিশ্চিত করেন তিনি। সমস্ত জায়গায় বিনা প্রস্তুতিতে এই পরীক্ষা সম্প্রসারণ করা যাবে না। কারণ যথাযথ প্রস্তুতি না থাকলে যেই হাসপাতালে পরীক্ষা করা হবে সেখানকার চিকৎিসিক, কর্মচারী থেকে শুরু করে ঐ হাসপাতালে আসা সব রোগীর জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। তবে ঢাকার বাইরে অন্যান্য বিভাগেও এই পরীক্ষার সুবিধা সম্প্রসারণ করা হবে বলে জানান তিনি।বরিশাল বিভাগ বাদে বাংলাদেশের সব বিভাগে এই ধরণের পরীক্ষা করার সামর্থ্য আছে। আবুল কালাম আজাদ জানান আইইডিসিআরের হটলাইন নম্বর ছাড়াও ফেসবুকের মাধ্যমে করোনাভাইরাস সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে পারবে মানুষ।এরকম পরিস্থিতিতে ঢাকা ও চট্টগ্রামের উপনির্বাচন সহ যে কোনো ধরণের নির্বাচন বাতিল করার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করা হয়েছে বলে জানান স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 5 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 8 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 9 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 9 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 13 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 14 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 24 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক