হোম
অর্থনীতি

বাংলাদেশে আর্থিক ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭২,৭৫০ কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২০ ২:৫৯ অপরাহ্ণ

BD-PM-mknewsbd

ফাইল ছবি

সংবাদ সম্মেলনে শেখ হাসিনা করোনাভাইরাসের আর্থিক ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ৭২,৭৫০ কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন। গণভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই ঘোষণা দেন তিনি। সংবাদ ব্রিফিংটি রাষ্ট্রীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। এই সহায়তা প্যাকেজ থেকে বৃহৎ শিল্প খাতে ৯% হারে ৩০ হাজার কোটি টাকা ঋণ সুবিধা দেয়া হবে। এর মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ৪.৫% অর্থ সরকার ভর্তুকি দেবে সরকার। ক্ষুদ্র ও মাঝারি খাতে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য ৪% সুদে ২০ হাজার কোটি টাকা ঋণ সুবিধা দেয়া হবে। এক্ষেত্রে সরকার ৫% অর্থ সরকার ভর্তুকি দেবে সরকার। গত কয়েক বছর ধরে ক্রমাগত বেড়ে চলা জিডিপির প্রবৃদ্ধি হ্রাস পেতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর্থিক খাতকে সচল রাখার জন্য তিন ধাপে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে বলে তিনি জানিয়েছেন। আশু, স্বল্প এবং মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া হয়েছে।

আশু পরিকল্পনার মধ্যে: সরকারি ব্যয় বাড়ানো সরকারি ব্যয়ে বিদেশ ভ্রমণ হ্রাস বিনামূল্যে খাবার বিতরণ

১। ১০ টাকা কেজি দরে চাল বিতরণ
২। বয়স্ক/বিধবা ভাতা কর্মসূচী বাড়ানো
৩। গৃহহীনদের জন্য ঘর নির্মাণ
৪। মুদ্রা সরবারহ বাড়ানো
৫। রপ্তানি উন্নয়ণ তহবিল নতুন করে দেয়া

বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের ফলে বাংলাদেশের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছে সেটা থেকে উত্তরণে চার ধাপে কর্মপরিকল্পনাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী হাসিনা। ব্রিফিংয়ের শুরুতেই বাংলাদেশের অর্থনীতির যে খাতগুলো ক্ষতির মুখে পড়তে পারে, সেগুলো তিনি বিস্তারিত তুলে ধরেন। আমদানি ব্যয় এবং রপ্তানি আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫% হ্রাস পেয়েছে। অর্থবছর শেষে এই হ্রাসের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। চলমান মেগা প্রকল্পসমূহ বাস্তবায়ন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ব্যাংকে সুদের হার কমিয়ে আনার পরিকল্পনা বাস্তবায়ন দেরিতে হওয়ার কারণে বেসরকারি বিনিয়োগ প্রত্যাশিত মাত্রায় অর্জিত না হওয়ার আশঙ্কা রয়েছে।

সেবাখাতের ওপর বিরূপ প্রভাব পড়বে। বিশেষ করে হোটেল, রেস্তোরা, পরিবহন, বিমান চলাচলের ওপর। অন্যান্য দেশের মতো বাংলাদেশের শেয়ার বাজারেও বিরূপ প্রভাব পড়ছে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা হ্রাসের কারণে এর মূল্য ৫০% শতাংশের বেশি হ্রাস পেয়েছে। যার একটি বিরূপ প্রভাব পড়বে প্রবাসী আয়ের ওপর। বাংলাদেশে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৩.০২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নিত হবে বলে এশীয় উন্নয়ন ব্যাংক প্রাক্কলন করেছে। বর্তমান প্রেক্ষাপটে এই ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।

দীর্ঘ ছুটি বা কার্যত লকডাউনের ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ এবং পরিবহন সেবা ব্যহত হওয়ায় স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস এবং সরবরাহ চেইনে সমস্যা হতে পারে। চলতি অর্থবছরে রাজস্ব আয়ের পরিমাণ বাজেটে লক্ষ্যমাত্রার তুলনায় কম হবে। এর ফলে অর্থবছরের শেষে বাজেট ঘাটতি আরও বৃদ্ধি পেতে পারে। বিগত তিন বছর ধরে ধারাবাহিক ৭% শতাংশের অধিক হারে প্রবৃদ্ধি অর্জন এবং ২০১৮-১৯ অর্থ বছরে ৮.১৫% শতাংশ প্রবৃদ্ধি অর্জনের প্রধান চালিকাশক্তি ছিল শক্তিশালী অভ্যন্তরিন চাহিদা, সহায়ক রাজস্ব ও মুদ্রানীতি। সামষ্টিক চলকসমূহে নেতিবাচক প্রভাবের কারণে জিডিপি প্রবৃদ্ধি হ্রাস পেতে পারে।

ইতোমধ্যে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে বলে ঘোষণা করেছে আইএমএফ। পুঁজিবাজারে বিগত কয়েক সপ্তাহে ২৮%-৩৪% দরপতন ঘটেছে। অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট (ওইসিডি) জানিয়েছে, এই মন্দা প্রলম্বিত হলে বিশ্ব প্রবৃদ্ধি ১.৫% শতাংশে নেমে আসবে। বিশ্বব্যাপী বিপুল জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। মন্দা দীর্ঘস্থায়ী হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম মানুষ এমন মহামন্দার সম্মুখিন হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 12 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 14 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 16 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 22 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক