হোম
ধর্ম ও ইসলাম

বাংলাদেশে টেলিভিশনে সম্প্রচারের ফলে যেভাবে ঘরে তারাবির নামাজ পড়তে পারবেন 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২০ ১০:২২ অপরাহ্ণ

BD-Tarabi-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশের বাসিন্দারা টেলিভিশনে সম্প্রচারের ফলে যেভাবে ঘরে তারাবির নামাজ পড়তে পারবেন । বাংলাদেশের অধিকাংশ জায়গায় রমজান মাসে তারাবির নামাজ মসজিদে জামাতে আদায় করে থাকে মানুষ রমজান মাসে বাংলাদেশের মসজিদে জমায়েত করে তারাবির নামাজ না পড়ে, বিকল্প হিসেবে মসজিদ থেকে টেলিভিশনে তারাবির নামাজ সরাসরি সম্প্রচারের প্রস্তাব করেছেন সাংসদ সাবের হোসেন চৌধুরী। নিজের নির্বাচনী এলাকায় রমজান মাসে টেলিভিশনে তারাবির নামাজ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছেন আওয়ামী লীগের এই নেতা, তার উদ্যোগের সমালোচনা করছেন অনেকে।

মি. চৌধুরী বলেছেন, কোন একটা জায়গার নামাজ সম্প্রচার করা হলে, সেটার যে অডিও আছে সেটি অনুসরণ করে আপনি খতম তারাবি পড়তে পারেন। যেমন বিশ্ব ইজতেমায় যখন আখেরি মোনাজাত হয় তখন টেলিভিশনে তা সরাসরি দেখে অনেকে সেই মোনাজাতে অংশ নেন। আবার আমরা যখন নামাজ পড়ি, বেশিরভাগই লোকই কিন্তু ইমামকে দেখতে পান না। তখন আমরা মাইকে যে শব্দ আসে সেটা অনুসরণ করে নামাজ শেষ করি। যেভাবে টেলিভিশনের মাধ্যমে পড়া যেতে পারে নামাজ
সাবের হোসেন চৌধুরী মনে করছেন, এটি একটি ধারণা এবং বিষয়টা নিয়ে আলোচনা হওয়া উচিৎ।

তিনি আরও বলছেন, অনেকেই অন্তত রমজান মাসে তারাবির নামাজটা পড়েন। তারাবি নামাজের যে দুটো পদ্ধতি – সুরার মাধ্যমে এবং খতম তারাবি – যাদের বাড়িতে কোন হাফেজ নেই তাদের জন্য এটি খতম তারাবির একটি অপশন (বিকল্প) হতে পারে। টেলিভিশনে সম্প্রচার হলে কারো টিভির স্ক্রিনে তাকানোর প্রয়োজন নেই। শুধু অডিও শুনলেই হবে। তিনি উদাহরণ দিয়ে বলছিলেন, সৌদি আরবের মক্কায় তারাবির সময় অডিও সরাসরি সম্প্রচার হয়। অনেকেই সেটি অনুসরণ করে নামাজ পড়েন। বাংলাদেশে প্রযুক্তির দিক দিয়ে এটি অসম্ভব কিছু নয়। তবে তিনি বলছেন, বিষয়টি ইসলামি শরীয়ত অনুযায়ী এবং ধর্মীয় নিয়ম অনুযায়ী কতটুকু সঠিক, সেটা জানতে হবে। সেটা নিয়ে আরও চিন্তা হতে পারে, কথা হতে পারে। এছাড়া কিছু সমস্যা নিয়েও বলেছেন তিনি। যেমন হঠাৎ বিদ্যুৎ চলে গেলে কি হবে। সে সম্পর্কে তিনি বলেন, যদি সামাজিক যোগাযোগের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় তাহলে অডিও বিদ্যুতের উপর নির্ভরশীল থাকছে না। বরং ইন্টারনেট সংযোগের উপর নির্ভর করছে।

ধর্মীয় রীতি কী বলে?
ধারণাটি নিয়ে ধর্মীয় মত কী, সে নিয়ে বায়তুল মোকাররম মসজিদের একজন খতিব মিজানুর রহমান অবশ্য টেলিভিশনে নামাজ পড়ার বিষয়টি কতটা ইসলামী বিধিসম্মত, তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন। তিনি বলছেন, “বিশ্ব ইজতেমার সাথে এর পার্থক্যটা হল, একটা মোনাজাত আর একটা হল সালাত। টেলিভিশনে দেখে মোনাজাতে শরিক হওয়া নিয়ে কোন বিতর্ক নেই। কিন্তু নামাজের বিষয়টা হল ইমামকে এক্তেদা করতে হয়, অনুসরণ করতে হয়। এই জায়গাটাতে এখনো পর্যন্ত পৃথিবীর অধিকাংশ মুফতি মনে করেন টিভিতে দেখে নামাজের এক্তেদা করা ঠিক না। তবে তিনি বলছেন, এটা ঠিক যে ইমামকে দেখতে পাওয়ার বিষয়টা জরুরি না। মসজিদে প্রথম কাতারে যারা থাকেন তারা ছাড়া আর তো কেউ দেখতে পান না। পিছনের কাতার থেকে ইমামকে দেখে না কিন্তু শোনে। তবে তারা একই মসজিদের জামাতে থাকেন। এতটুকু পর্যন্ত ঠিক আছে। মুফতিগণ মনে করেন শুধু যন্ত্রের উপর নির্ভর করে নামাজ পড়লে সেটা সঠিক হব না।

তিনি অবশ্য বলছেন, তারাবির নামাজ মসজিদে পড়া ইসলামে বাধ্যতামূলক নয়। তবে তার ভাষায়, রমজান মাসে কোরআন শরীফ শোনার একটা সুযোগ হয়। মানুষের মধ্যে এই আগ্রহটা তৈরি হয়। এটা সুন্নত কিন্তু বাধ্যতামূলক নয়। তিনি আরও মনে করেন, “করোনাভাইরাসের সংক্রমণের এই পরিস্থিতিতে আমরাও বলছি নামাজ যার যার ঘরে পড়েন। বাড়িতে তারাবির নামাজ পড়লে বিষয়টা শরিয়া বিরোধী হবে না। তবে তার জন্য কোন যন্ত্রের মাধ্যমে সম্প্রচারের প্রয়োজন নেই। বাড়ির পুরুষদের কেউ ইমামতি করলেই হবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে, হাঁচি কাশি এড়াতে, লোক সমাগম থেকে দুরে থাকতে বলা হয়। বাংলাদেশে এখন পাঁচজনের বেশি একসাথে মসজিদে নামাজ না পড়ার ব্যাপারে সরকারের নির্দেশনা রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 4 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 18 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 18 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 18 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক