হোম
আইন-বিচার

বরিশালে অটোরিকশা চালক হত্যা দায়ে বিজিবি সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২২ ৯:৪৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বরিশাল প্রতিনিধিঃ বরিশালে অটোরিকশা চালক হত্যা দায়ে বিজিবি সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যানা জায় পরকীয়া প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন দেখে ফেলায় অটোরিকশা চালককে হত্যার ঘটনায় বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সাবেক এক সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ জানুয়ারি) জেলা জজ টিএম মুসার বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস কারাদণ্ড এবং হত্যায় সহযোগিতার দায়ে আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী লস্কর নুরুল হক। তিনি জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এ রায়ের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন হলো অপরাধ করে কেউ পার পেতে পারেন না। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন শামসুজ্জামান খান নয়ন। তিনি জানান, দণ্ডপ্রাপ্তদের পরিবারের সঙ্গে আলাপ করে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি শোয়েবকে সাত দিনের মধ্যে আপিল করার জন্য আদেশে উল্লেখ করা হয়েছে।

আদালত থেকে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শোয়েব হাওলাদার সবুজ বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার মাদারকাঠি গ্রামের আদম আলী হাওলাদারের ছেলে। তিনি বিজিবি সদস্য হিসেবে চুয়াডাঙ্গা সদর দফতরে কর্মরত ছিলেন। ঘটনার পর সাময়িক বরখাস্ত হন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি একই উপজেলার সলিয়াবাকপুর এলাকার সোবাহান সরদারের ছেলে আলী আজিম। জানা গেছে, মাদারকাঠি গ্রামের জামাল খান অটোরিকশা চালক। ২০১৫ সালের ১৭ জুন সকালে তার লাশ ওই গ্রামের কাছে খালে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এর আগে ১৫ জুন রাতে মোবাইলে জামালকে ডেকে নিয়ে যান বিজিবি সদস্য শোয়েব হাওলাদার সবুজ। সেখানে মারধর ও হত্যা করে লাশ খালে ভাসিয়ে দেন। এ ঘটনায় নিহত জামালের ভাই আবুল কালাম খান বাদী হয়ে বানারীপাড়া থানায় হত্যা মামলা করেন। মামলায় শোয়েবের বাবা, মা, ভাইসহ ১১ জনকে আসামি করা হয়।

মামলার তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী ২০১৬ সালের ১২ মার্চ শোয়েব হাওলাদার সবুজ, আলী আজিমসহ আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ঘটনার সঙ্গে জড়িত না থাকায় শোয়েবের বাবা-মা ও ছোট ভাই সোহাগকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন। তদন্তে বেরিয়ে আসে, হত্যাকাণ্ডের ১৫ দিন আগে বিজিবি সদস্য শোয়েবকে তার পরকীয়া প্রেমিকা প্রতিবেশী এক গৃহবধূর সঙ্গে দৈহিক মিলনের সময় গভীর রাতে দেখে ফেলেন অটোরিকশা চালক জামাল খান। এ নিয়ে ওই সময়ে শোয়েব জামালের সঙ্গে বাকবিতণ্ডাও করেন। কিন্তু শোয়েবের সঙ্গে প্রতিবেশী গৃহবধূর পরকীয়া প্রেমের কথা এলাকায় জানাজানি হয়ে গেলে পরিকল্পনা অনুযায়ী ১৫ জুন রাতে মোবাইলে কল করে জামালকে বাড়িতে ডেকে নেন শোয়েব। পরে সেখানে হত্যা করে খালে লাশ ফেলে দেন।

মামলার এজাহারে আরেক প্রতিবেশী দিঘিরপাড়ের বাসিন্দা রশিদের ছেলে মাহবুবের বরাত দিয়ে উল্লেখ করা হয়, মাহাবুব ওই রাতে আহম্মাদাবাদ থেকে মাহফিল শুনে বাড়ি ফেরার পথে শোয়েবের বাড়ি অতিক্রমকালে বাড়ির ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পান। বিষয়টি জানতে শোয়েবের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলে তার মা-বাবা ও ছোট ভাই জানায় বাড়িতে কিছু ঘটেনি।

তবে শোয়েবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হলে বিজিবি সদর দফতর থেকে আইনি প্রক্রিয়া শেষে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে শোয়েব হত্যার কথা স্বীকার করে জানায়, আলী আজিমসহ তিন/চার জন তাকে হত্যাকাণ্ডে সহায়তা করেন। রাষ্ট্রপক্ষ মামলায় ২৯ জনের সাক্ষ্য প্রদান করে সত্যতা প্রমাণ করতে সক্ষম হয়। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত শোয়েবকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর এবং আলী আজিমকে যাবজ্জীবন দণ্ডাদেশ দেন। বাকি ছয় জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণ না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন। এতে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 7 hours আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 9 hours আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 13 hours আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 21 hours আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 21 hours আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 2 days আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক