হোম
ধর্ম ও ইসলাম

বগুড়ায় শুরু হয়েছে জেলা ইজতেমা শনিবার আখেরী মোনাজাত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২২ ১১:১০ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টারঃ ঢাকা-বগুড়া মহাসড়কের প্রথম বাইপাস বারপুর-ঝোপগাড়ি জেলা তাবলীগ মারকাজ মসজিদ এলাকার শুরু হয়েছে বগুড়া জেলা ইজতেমা। আগামী ২৪ ডিসেম্বর শনিবার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে তিন দিনব্যাপি ইজতেমা। সৌদি, ভারত, রাশিয়া, মরক্ক, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশেরমুসল্লিসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে ইজতেমা ময়দানে। দিল্লির নিজাম উদ্দিন মারকাজের অনুসারীগণ এই ইজতেমার আয়োজন করেন।

জেলার বিভিন্ন স্থান থেকে কাঁধে-পিঠে প্রয়োজনীয় মালামাল নিয়ে নিজ নিজ খিত্তায় অবস্থান নিচ্ছেন মুসল্লিরা। ইজতেমা প্রাঙ্গণের আশপাশের এলাকায় শীতের পোশাক, খাবারের দোকান ও কাঁচাবাজার বসেছে। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানা যায়, ইজতেমায় ইসলামের সুমহান বাণী, তাওহীদ তথা একত্ববাদের দাওয়াত পৌঁছে দেওয়া ও দ্বীন সম্পর্কে সবাইকে জানানোই হচ্ছে তাবলীগের প্রধান কাজ। আয়োজকরা আশা করছেন ৩ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এ ইজতেমায় অংশ নেবেন। মেহমানদের চিকিৎসা সেবার ক্যাম্প স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এখানে পুলিশের টিম রয়েছে। ইজতেমার জন্য নির্ধারণ করা এলাকায় লাগানো হয়েছে বাঁশের খুঁটির সঙ্গে চট, কাপড়। সারিবদ্ধভাবে তৈরি করা হয়েছে রান্নার জায়গা। প্রস্রাব-পায়খানার জন্য ব্যবস্থা করা রয়েছে। গোসলের জন্য পুকুরের ঘাট বেঁধে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ইজতেমার আয়োজন সম্পন্ন হয়েছে।

ইজতেমার আয়োজক কমিটির মো. শাহ আলম জানান, নিজেদের আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এই ইজতেমার আয়োজন করা হয়েছে। সবকিছু শান্তিপূর্ণভাবে শেষ হলে আগামী বছর থেকে আরও বড় করে আয়োজন করা হবে। ইজতেমায় লক্ষাধিক মেহমানের থাকার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরো জানান, এবারের ইজমেতায় কুরআন ও হাদিসের উপর কথা বলবেন দিল্লির নিজাম উদ্দিন, ঢাকার কাকরাইলের সহ অন্যান্য সাথীগণ। আগামী শনিবার আখেরী মোনাজামের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপি বগুড়া জেলা ইজতেমা।

ইজতেমায় শেরপুর উপজেলা থেকে আসা মুসল্লি মো. মোকাব্বর হোসেন জানান, তিনি প্রতি বছর ইজতেমায় আসেন নিজেদের আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। দ্বীনের কথা ও আলোচনা শোনার জন্য অনেক মুসলমান এখানে একত্রিত হন। অনেক ভালো লাগে। এখানে কুরআন থেকে হাদিস বর্ণনা করা হয়। জীবনে চলার পথে এই ইজতেমা থেকে অনেক কিছু শেখা যায়।

বগুড়া সদর থানার ওসি মো. নূরে আলম সিদ্দিকি বলেন, ইজতেমা এলাকা জুড়ে পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। পর্যায়ক্রমে তারা দায়িত্ব পালন করছেন। বিদেশি মুসল্লিদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে ইজতেমা মাঠে পুলিশ ও গোয়েন্দা সংস্থার পাশপাশি তাবলীগ জামায়াতের নিজস্ব সদস্যরাও পাহারার দায়িত্ব পালন করছেন। ইজতেমা স্থান মহাসড়ক সংলগ্ন হওয়ায় যানবাহন চলাচল ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্তকবস্থায় থাকবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 12 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 12 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক