হোম
অর্থনীতি

বগুড়ায় তৈরি কাগজ শিল্পে বিপর্যয়, উৎপাদন কমেছে ৫০ শতাংশ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২২ ১২:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিল্পোদ্যোক্তারা ফেলনা পুরোনো কাগজ দিয়ে তৈরি করেন নিউজপ্রিন্ট, মিডিয়াম ও বোর্ড পেপার। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রায় পুরোটাই যখন শহরমূখী তখন বগুড়ার গ্রামাঞ্চলে গড়ে উঠেছিল একের পর এক কাগজ প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানা। এ ছাড়াও বনানী মাঝিরা এলাকায় কাগজ দিয়ে বানানো হয় ফুলদানি, বসার মুড়া, গামলা সহ আরও অনেক কিছু।  টোকাই ও ফেরিওয়ালাদের হাত ঘুরে পুরোনো ও ফেলনা কাগজ দিয়ে বগুড়ায় তৈরি হতো নিউজ প্রিন্ট, মোড়কী করণ শিল্পে ব্যবহার যোগ্য মিডিয়াম ও বোর্ড পেপার। এসব পণ্য স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ সারাদেশে সমাদৃত। তবে অস্থিতিশীল বাজার পরিস্থিতি ও কাঁচামাল স্বল্পতায় এই শিল্পটি এখন ঝুঁকির মধ্যে রয়েছে। উৎপাদন কমে গেছে প্রায় ৫০ শতাংশ।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় রয়েছে ছয়টি পেপার ও ১৮টি বোর্ড পেপার মিল। এসব কারখানা বছরে দেড় লাখ টন কাগজ উৎপাদন করে, যা দেশীয় ছাপাখানা শিল্পে বিদেশি কাগজের নির্ভরতা কমানোর পাশাপাশি সরাসরি ১০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আগে এসব কারখানায় কম পুঁজি লাগতো। কাঁচামালও ছিল সহজলভ্য। কিন্তু খরচের পাশাপাশি কাঁচামালের স্বল্পতাও প্রকট হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

বগুড়ায় তৈরি বোর্ড কাগজ ব্যবহার হয় উত্তরের প্রায় সব জেলায়ই। অল্প খরচের এই কাগজ বা বোর্ড তাদের তৈরি পণ্যের মোড়ক হিসেবে ববহার করে সাশ্রয়ী হাওয়ার চেষ্টা করেন। আগে কাগজ টোকানোর জন্য অভাবি ও ছিন্নমূল এবং ফেরি করে কাগজ ক্রয় করে এমন সহস্রাধিক পুরোনো কাগজ ব্যবসায়ী ছিল। এখন এদের অনেকেই এই কাজ করে না। শহরের নুরানী মোড় এলাকার কাগজ ব্যবসায়ী নুরে আলম জানান, পুরোনো পত্রিকার দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। বাসাবাড়ি থেকে আগের মতো পত্রিকা পাওয়া যায় না। একইভাবে টুকিয়ে যারা কাগজ সংগ্রহ করতো তাদের অনেকেই পেশা বদলেছেন।

বগুড়া শহরের নিশিন্দারা কারবালা, মাটিডালি, কাহালু উপজেলা সড়কের আড়োলা, বগুড়া সদরের জয়বাংলা মোড়, শহরের জয়পুরপাড়া, এরুলিয়াসহ বিভিন্ন স্থানে পুরোনো বা টোকানো কাগজ দিয়ে নতুন করে কাগজ তৈরির ১৮টি মেশিন বসানো হয়েছে। এই মেশিন দিয়ে বিগত ছয় মাস আগেও প্রতিদিন তৈরি হতো টনকে টন বোর্ড কাগজ। এখন এই উৎপাদন অর্ধেকে নেমেছে। কাগজ শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং পুরোনো কাগজ থেকে বোর্ড কাগজ তৈরিতে কয়েক হাজার শ্রমিক জড়িত। এদের অনেকেই ব্যবসা মন্দার কারণে হয় ছাঁটাইয়ের কবলে কিংবা ভিন্ন পেশায় চলে গেছেন।

বগুড়ায় কাগজ প্রক্রিয়াজাত শিল্পের একটি ইতিহাস আছে। ২০০৯ সালে প্রথম ঢাকা-রংপুর মহাসড়কের টিএমএসএসের প্রধান কার্যালয়-সংলগ্ন এলাকায় গড়ে ওঠে বিসিএল পেপার মিলস। এর সাফল্য দেখে অন্যান্য উদ্যোক্তা কারখানা স্থাপনে আগ্রহী হন।আমিনুল নামের এক উদ্যোক্তা বলেন, গ্রামের মানুষের কাজের সুযোগ সৃষ্টি করতেই শহর থেকে প্রায় ১৫-২০ কিলোমিটার দূরে এসব কারখানা স্থাপন করা হয়েছে। এখন ব্যবসা মন্দা থাকায় অনেক কারখানাই বন্ধ রাখা হয়েছে। এরুলিয়া এলাকার ক্ষুদ্র পেপার মিল ব্যবসায়ী হাফিজুর রহমান কিছু সমস্যার কথা উল্লেখ করে বলেন, সরকার গ্রামগঞ্জের এই শিল্পটির দিকে নজর দিচ্ছে না। এসব কারখানায় গ্যাস-সংযোগ দেওয়া হচ্ছে না। বিদ্যুৎ দিয়ে চালানোয় উৎপাদন খরচ বেশি পড়ছে।

মকবুল নামের একজন বলেন, শহরের কারখানায় গ্যাস সরবরাহ করতে পারলে গ্রামের কারখানায় কেন করা যাবে না? একসময় বগুড়া ছিল উত্তরাঞ্চলের প্রধান শিল্পশহর এবং সেখানে অনেক বড় বড় কারখানা ছিল। কিন্তু গ্যাসভিত্তিক কারখানার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে সেখানকার অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। এ কারণেই উদ্যোক্তাদের দাবি গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত এই স্বল্প পুঁজির কারখানাগুলোতে জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হোক।

পুরোনো বা টোকানো কাগজ থেকে বোর্ড তৈরির কারিগর, মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত পাঁচ বছরের মধ্যে বেড়েছে টোকানো কাগজ থেকে বোর্ড কাগজ তৈরির কারখানা। বোর্ড কাগজ তৈরির কারখানাগুলোতে আগের শ্রমিক ছিল বেশি। এখন এই সংখ্যা কমে গেছে। এসব কারখানায় বড় কাগজের জোগান দেয় বিভিন্ন ছাপাখানা ও পত্রিকা অফিস।

বগুড়া জেলা থেকে প্রতিদিন দৈনিক পত্রিকা প্রকাশ হয় ১৮টি। এর সঙ্গে সাপ্তাহিক প্রকাশ হয় চারটি। বগুড়ায় রয়েছে উত্তরের ১৬ জেলার সবচেয়ে বড় প্রেসের ব্যবসা। পাঁচ শতাধিক প্রেসে প্রতিদিনের টনকে টন কাগজের কাজ হয়। পুরোনো খবরের কাগজ, প্রেসপট্টির ছাট কাগজ, বাসাবাড়ি থেকে সংগৃহীত পুরোনো বই, কাগজ ও ছিন্নমূল মানুষদের টোকানো কাগজ ক্রয় করে কারখানায় নিযুক্ত শ্রমিকরা। আগে টোকানো সাদা কাগজ ৬ থেকে ৮ টাকা আর নিউজ জাতের কাগজ ৪ থেকে ৬ টাকা কেজিতে কেনা হতো। প্রেসের সাদা কাগজ মান অনুযায়ী ২০ থেকে ২৮ টাকা, নিউজ ও রঙিন কাগজ ৮ থেকে ১০ টাকা কেজিতে কেনা হতো। এখন এই দাম দুই থেকে তিনগুণ বেড়েছে।

টোকানো কাগজ থেকে বোর্ড তৈরির শ্রমিক আব্দুল্লাহ মামুন জানান, কাগজগুলো কেনার পর সেটি বিশেষ হাউজে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়। হাউজে পানি দিয়ে ভিজিয়ে রাখাটা এক ধরনের কৌশল থাকে। শুরুর দিকে হাউজে পানি দিয়ে কাগজগুলো পা দিয়ে খুঁচিয়ে নরম করা হতো বা মণ্ড তৈরি করা হতো। এখন এ কাজটি মেশিন দিয়ে করা হয়। এরপর সেই মণ্ড মেশিনের মাধ্যমে একটি ট্যাংকিতে নেওয়ার পর বিশেষ পদ্ধতির মাধ্যমে কাগজের মেশিনে নেওয়া হয়। সেখানে ৪ থেকে ৫ জন শ্রমিকের সাহায্যে পানি নিচে ফেলে দেওয়া হয়। কাগজের স্তর একটি বিশেষ স্থানে জমা হয়। সেটি তুলে রোদে শুকিয়ে নিতে হয়। তারপর অর্ডার মতো কাটিং, সরবরাহ করা হয়।

বগুড়া সদরের বারোপুর সড়কের বোর্ড কাগজ তৈরির শ্রমিক আফজাল সরকার জানান, পুরোনো কাগজ থেকে কিছু কাগজ বাছাই করে নিয়ে তারপর সেটি দিয়ে নতুন বোর্ড কাগজ তৈরি করা হয়। ৮ আউন্স বোর্ড থেকে শুরু করে ৩২ আউন্স মোটা বোর্ড তৈরি করা হয়। এসব বোর্ড দিয়ে বই-খাতার কাভার, পণ্যের মোড়ক তৈরি করা হয়। বগুড়া শহরের কারবালা মোড়ের পুরোনো কাগজ থেকে নতুন বোর্ড তৈরির কারখানার মালিক আব্দুল আউয়াল জানান, এই শিল্প স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের খরচ কমিয়ে আয় বাড়িয়ে দিয়েছে। মলাট হিসেবে এর ব্যবহার বেশি। বগুড়ায় ১৮ থেকে ২০টির মতো কারখানা রয়েছে। এই কারখানায় তৈরি করা বোর্ড কাগজগুলো উত্তরের সব জেলায় ব্যবহার

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 hour আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 7 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 19 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 21 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 21 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 22 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক