হোম
জাতীয়

বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনে ২২ বছরে দেখা হয়নি আওয়ামী লীগ-বিএনপির

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সর্বশেষ দেখা হয়েছিল দেশের বৃহত্তম দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির। এরপর দীর্ঘ ২২ বছর কেটে গেলেও সংসদ নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপির প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ হয়নি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ-বিএনপি প্রার্থীর দেখা হবে কি না এ নিয়ে বগুড়া-৪ আসনের দুই দলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন জিয়াউল হক মোল্লা ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন শহীদুল আলম দুদু। ওই নির্বাচনে জিয়াউল হক মোল্লা ১,১৪,৮১৪ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়।

আর শহীদুল আলম দুদু পান ৭২,৪৬৪ ভোট। এরপর বিএনপির নির্বাচন বর্জন ও আওয়ামী লীগের শরিকদের আসন ছেড়ে দেয়ার চক্করে আর এ দুই দলের প্রার্থীদের মুখোমুখি হওয়ার সুযোগ হয়নি।

এদিকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের অনেক নেতাই মনোনয়নের জন্য প্রচার-প্রচারণায় চালিয়ে যাচ্ছে। তবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের গলার কাঁটা হয়ে আছে শরিকদল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের বর্তমান সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন। অপরদিকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাই দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মাঠে তেমন দেখা যাচ্ছে না। যদিও নন্দীগ্রাম উপজেলা বিএনপির নেতারা বলছেন, ২০১৮ সালের ভোট চুরির নির্বাচনেও আলহাজ্ব মোশারফ হোসেন এমপি হয়েছে। তাই বিএনপি নির্বাচনে গেলে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেনই মনোনয়ন পাবে।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনটি নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা ও কাহালু উপজেলার ৯টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে ২০১৮ সালের হিসেবে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৮ হাজার ৬৪৪ জন। এর মধ্যে নন্দীগ্রাম উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৪১০ জন ও কাহালু উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ২৩৪ জন। সীমানা পরিবর্তনের পর ১৯৮৬-২০২৩ সাল পর্যন্ত ৮টি জাতীয় সংসদ নির্বাচন ও ২টি জাতীয় সংসদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জামায়াত ও বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা কখনও জয় পায়নি।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, নন্দীগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ ও বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আহছানুল হক।

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, ডা. জিয়াউল হক মোল্লা, বিএনপি নেতা ফজলে রাব্বি তোহা, সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট গোলাম আকতার জাকির ও বিএনপি নেতা এ্যাডভোকেট রাফি পান্না।

নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, আমি বিগত নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছি। তবে জাসদকে মনোনয়ন দেয়া হয়েছিল। সাধারণ ভোটার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা চায় এ আসনে দলীয় প্রার্থী। আমি আওয়ামী লীগ সরকারের যে উন্নয়ন তা জনসাধারণের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমাকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দিলে বগুড়া-৪ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারব বলে আশা করি।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, কাহালু-নন্দীগ্রামের মাটি ও মানুষের নেতা সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেনকে গত নির্বাচনে ভোট ডাকাতি করেও এমপি হওয়া ঠেকাতে পারেনি। বিএনপি নির্বাচনে গেলে মোশারফ হোসেন আবারও নমিনেশন পাবে বলে আশা করি। দুঃসময়ে নেতাকর্মীদের পাশে মোশারফ হোসেন ছাড়া আর কেউ নাই।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 52 minutes আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 22 hours আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 2 days আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 2 days আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক