হোম
আইন-বিচার

বগুড়ার শেরপুরে খাদ্যমন্ত্রী আকস্মিক অভিযান অটোরাইস মিল সিলগালা ও জরিমানা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ

ফাইল ছবি

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: ভরা মৌসুমে ধান-চালের দাম বাড়ার কারণ খুঁজতে বগুড়ার শেরপুর উপজেলায় একটি অটোরাইস মিলে আকস্মিক অভিযান চালিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

০৪ ফেব্রুয়ারি(রোববার) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন শেরপুর উপজেলার শেরুয়া বটতলা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন খাদ্যমন্ত্রী।
এ সময় ফুডগ্রেড লাইসেন্স না থাকার পরও অবৈধ ভাবে ধান-চাল মজুদ করায় খাদ্যমন্ত্রীর নির্দেশে “তুলি অটোরাইস” মিল নামের ওই চালকল গুদামসহ সিলগালা করা হয়। এছাড়া অন্য দু’টি মিলে অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জরিমানা আদায়সহ সিলগালা করা হয়েছে।

অভিযানকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, অবৈধভাবে খাদ্যপণ্য মজুদ করে খাদ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ালে প্রতিষ্ঠান সিলগালা করা হবে। ভরা মৌসুমেও খাদ্যপণ্যের দাম কেন বৃদ্ধি পেল সেটি খতিয়ে দেখতেই মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষ যেন সব সময় সঠিক দামে খাদ্যপণ্য ক্রয় করতে পারে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বদ্ধপরিকর।

এ সময় খাদ্যমন্ত্রী সাদন চন্দ্র মজুমদারের সঙ্গে ছিলেন-খাদ্য মন্ত্রনালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, প্রশাসন-২ অধিশাখার (অতিরিক্ত দায়িত্ব) যুগ্ম সচিব কে এম মামুনুর রশিদ, খাদ্য অধিদপ্তরের মহা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ ইমদাদুল হক, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ আফসানা ইয়াসমিন, বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজিব শাহরিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সুমন জিহাদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম রেজাউল করিম রেজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মামুন-এ কাইয়ুমসহ প্রমূখ।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করে জানান, তুলি অটোরাইস মিলের লাইসেন্স না থাকার পরও অবৈধভাবে ধান-চাল মজুত করা বেআইনি। তাই মন্ত্রী মহোদয়ের নির্দেশে সেটি সিলগালা করা হয়। এছাড়া মির্জাপুর এলাকার একটি রাইস মিলে অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এরআগে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটালা এলাকায় অবস্থিত লাকি সেমি অটো রাইস মিল একই ধরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ হাজার টাকা জরিমানার পাশাপাশি মিল-গুদাম সিলগালা করা হয়। এরপর সাধুবাড়ি পাকারমাথা এলাকার আরিফ এন্ড লামিয়া বাছাই মিল থেকে ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 16 minutes আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 52 minutes আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 57 minutes আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 6 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 6 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 16 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 19 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 23 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক