হোম
আইন-বিচার

বগুড়ায় বিআরবি কেবলস্’র শোরুমে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার চার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে বিআরবি কেবলস্’র বিক্রয় ও বিপণন কেন্দ্রে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসঙ্গে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও পরিবহন কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এরআগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিনভর ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকায় ওই অভিযান পরিচালিত হয়। জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল সজীব শাহরীনের তত্ত্বাবধানে এই অভিযানের নেতৃত্ব দেন শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বরগুনা জেলার বরগুনা উপজেলার হরিদ্রাবাড়ীয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে রিপন খান জাফর ওরফে জাফর হাজী (২৬), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার লালহাটী ইসলামপুর গ্রামের সামছুল হকের ছেলে আয়নাল চৌধুরী (৪৮), একই জেলার টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়াল গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে নিজা ম মোল্লা (২৮) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নয়াবাড়ী গ্রামের আফছার উদ্দিন মোল্লার ছেলে শাহীন মোল্লা (৪৭)।

গতকাল শেরপুর থানা চত্বরে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ¯িœগ্ধ আকতার বলেন, বিগত ২৪ আগস্ট রাতে শহরের ধুনটমোড়ে অবস্থিত বিআরবি কেবলস্ বিক্রয় ও বিপণন কেন্দ্রে হানা দেয় একদল দুর্বৃত্তরা। প্রধান ফটকের তালা ভেঙে এবং সার্টার কেটে ভেতরে ঢুকে সেখানে থাকা ক্যাশ বাক্সের তিনটি ড্রয়ারের তালা ভেঙে সাড়ে এগারো হাজার টাকা ও বিভিন্ন মালামাল কাভার্ডভ্যানে বোঝাই করে লুটে নিয়ে যায় তারা। যার আনুমানিক মূল্য তেত্রিশ লাখ বিরা আশি হাজার সাতশ’ টাকা। পরে উক্ত ঘটনায় ওই বিক্রয় কেন্দ্রের ব্যবস্থাপক মীর সাদিকুল হাসীব বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও খোয়া যাওয়া মালামাল উদ্ধারে অভিযানে নামে পুলিশ।

একপর্যায়ে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গত ১২ সেপ্টেম্বর ভোররাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকা থেকে ঘটনার মূলহোতা রিপন খান জাফর ওরফে জাফর হাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী অন্যান্য ডাকাত সদস্যদের গ্রেপ্তারসহ পরিবহন কাজে ব্যবহৃত নম্বরবিহীন কাভার্ডভ্যান জব্দ করে পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। এরমধ্যে রিপন খান জাফর ওরফে জাফর হাজীর বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় হত্যাসহ ডাকাতি-ছিনতাইয়ের সাতটি মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া অন্যান্যদের বিরুদ্ধেও একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানান। এদিকে গ্রেপ্তারকৃতদের বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের পর বগুড়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 1 hour আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 4 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 5 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 6 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 6 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 10 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 11 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 21 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক