হোম
জনদুর্ভোগ

বগুড়ায় পেঁয়াজের বাজার অস্থির

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: ভারতের পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞার ঘোষণার খবরে বগুড়ায় পেঁয়াজের দাম বেড়ে গেছে। বাজারে পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। এক দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম পাইকারিতে কেজিতে ৩০ টাকা এবং খুচরায় ৪০ টাকা বেড়েছে। ব্যবসায়ীদের দাবি, আমদানি কম থাকায় পেঁয়াজের দাম বেড়েছে। আগামী এক সপ্তাহে আরও বাড়বে বলে তারা জানান।

রবিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের পুরানো বাজার, নতুন বাজার এবং ভ্রাম্যমাণ বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।বাজারে বর্তমানে নতুন দেশি পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি। যা গতকাল ছিল ৯৫ থেকে ১০০ টাকা কেজি। পুরোনো দেশি পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা যা গতকাল ছিল ১৪০ টাকা। এ ছাড়া ভারতীয় পেঁয়াজ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে যা গতকাল সকাল পর্যন্ত ছিল ৯০ থেকে ৯৫ টাকা কেজি।

পেঁয়াজ ব্যবসায়ী আজাদ আলী বলেন, এক রাতের মধ্যে পেঁয়াজের দাম বেড়েছে। পুরোনো দেশি পেঁয়াজ এখন ১৮০ টাকা কেজি দরে বিক্রি করছি যা গতকাল ছিল ১৪০ টাকা কেজি। আমরা যেমন পাচ্ছি তেমন দামে বিক্রি করছি।হাসান আলী নামে আরেক ব্যবসায়ী বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। আমরা সকালে চাহিদামতো পেঁয়াজ পাইনি। আমাদের কিনতেই হচ্ছে বেশি দামে। সেই অনুপাতে একটু লাভ তো করতেই হবে।

খুচরা পেঁয়াজ বিক্রেতা ফরিদ আকন্দ বলেন, আমরা ২০০ টাকা কেজি দরে পুরোনো দেশি পেঁয়াজ বিক্রি করছি। আর নতুন পেঁয়াজ বিক্রি করছি ১৬০ কেজি দরে। গতকালকেও পেঁয়াজের বাজার ছিল স্বাভাবিক।পেঁয়াজ কিনতে আসা আনোয়ার হোসেন বলেন, গত এক সপ্তাহ আগে পেঁয়াজ কিনেছি ৯০ টাকা কেজি। আজ কিনতে এসে দেখি ২০০ টাকা কেজি। আমরা মধ্যবিত্তরা সব সময় বিপদে থাকি দেখার কেউ নেই।

বগুড়ার রাজাবাজার আড়তদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ বলেন, বগুড়ায় প্রতিদিন পেঁয়াজের চাহিদা ৫০ টন। ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার কারণে দেশি পেঁয়াজের ওপর চাপ পড়েছে। বাজারে পেঁয়াজের ঘাটতি থাকার কারণে কেজিতে ৩০ টাকা দাম বেড়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে দেশি নতুন পেয়াজ বাজারে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে। ওই সময় দাম কমে আসবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »