admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় শীতের তীব্রতা বেড়েই চলছে। সোমবার সকালে জেলায় মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ০১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। যা ছিলো এই মৌসুমেের সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে নামায় জেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে ১৬ জানুয়ারি জেলায় ১০ দশমিক ০৪ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়। শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম।
তিনি জানান, আজ সোমবার সকালে জেলায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ০১ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই মাস জুড়েই এমন অবস্থা থাকবে।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে জেলা শিক্ষা অফিসার হযরত আলী বলেন, জেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে জেলার সকল উপজেলা শিক্ষা অফিসকে জানানো হয়েছে।
জেলার প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌধুরী বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে নামায় জেলার সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম জানান, পরিপত্র অনুযায়ী দুই শিক্ষা অফিসার তাদের ডিডি’র সাথে কথা বলে শীতের তীব্রতার করাণে জেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||