admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২১ ৫:৩৬ অপরাহ্ণ
সনতচক্রবর্ত্তী ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পত্নী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক মো. এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন মুশা মিয়া বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এ লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাত্রী ছিলেন ফজিলাতুন্নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন। বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা ঘোষণার পর বঙ্গবন্ধু যখন বারবার পাকিস্তানি শাসকদের হাতে বন্দিজীবন যাপন করছিলেন, তখন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ফজিলাতুন্নেছা মুজিবের কাছে ছুটে যেতেন।
তিনি তাদের বঙ্গবন্ধুর বিভিন্ন দিকনির্দেশনা পৌঁছে দিতেন ও লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে অনুপ্রেরণা জোগাতেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়না ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম। স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তাগণ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের বর্ণাঢ্য জীবন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||