হোম
অর্থনীতি

প্লাস্টিক পণ্যের ভিড়ে হারিয়ে যেতে বসেছে বাঁশ জাত হস্ত শিল্প

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ১২:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

ডাঃ নুরল হক,বিরামপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরে চাঁদপুর ৭ নং ওয়ার্ডের বাপ দাদার পেশা বাঁশ শিল্পকে আঁকড়ে ধরে রয়েছে মাহালী সম্প্রদায়ের ১৫/২০ টি পরিবার। তারা বাঁশ থেকে তৈরি করেন হরেক রকম পণ্য । ডালা খাঁচি, কুলা ,ধামা ঝাড়ু, খই চালা ঝাপনী ,ঝাঁটা সহ হরেক রকম পণ্য তৈরি করে বাজারে বিক্রি করে তাদের সংসার চলে । এই পরিবারগুলো টিকিয়ে রেখেছেন বাপ দাদার পেশা বাঙালির ঐতিহ্য বাঁশ শিল্পকে

পৌর শহরের মাহালী পাড়ার দিলীপ কুমার মাহালী বিরামপুর হাটে রাস্তার পাশে বাঁশের তৈরি হরেক রকম পণ্য বিক্রয়ের জন্য পসরা সাজিয়েছে বসেছেন। তিনি জানান ,বাঁশের তৈরি পণ্য সামগ্রী গুলোর এখন তেমন কোন কদর নেই । প্রযুক্তির ব্যবহার ও আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক পণ্যের ভিড়ে হারিয়ে যেতে বসেছে এই শিল্প। অতীতে গ্রামগঞ্জে বাঁশের তৈরি পণ্য সামগ্রীর বেশ কদর ছিল । বাঙালির সংসারে বাঁশের তৈরি পণ্য ছিল একমাত্র অবলম্বন । মাহালী পাড়ার হরেন, সুজাতা টুডু, জোসেফ, বাহা মনি ,তারা জানায় ,পূর্বপুরুষের ব্যবসা কে আঁকড়ে ধরে রেখেছেন হাতেগোনা কয়েকটি পরিবার।

বর্তমান বাঁশ বেত বাগানের অভাব। ভালো জাতের বাঁশ পাওয়া যায় না। একটি বাঁশ ১৫০ থেকে ২০০ টাকা কিনতে হয়। বাঁশ বেতের বাগান কমে যাচ্ছে। মানুষ এখন বাঁশ বেতের বাগান করে না। জমির উর্বরা শক্তি হ্রাস, বাঁশের বিভিন্ন রোগের প্রতিষেধক সম্বন্ধে না জানায় দিন দিন বাঁশের বাগান শেষ হয়ে যাচ্ছে। এছাড়াও আর্থ সামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবন যাপনের মান পরিবর্তন হচ্ছে ফলে স্বল্প স্থায়ী বাঁশের পণ্যের দিকে মানুষকে আর টানছে না। তার পরিবর্তে মানুষ ঝুঁকে পড়েছে প্লাস্টিক পণ্যের দিকে।

বিরামপুরে শনিবার ও মঙ্গলবার হাটে বাঁশের তৈরি ডাকি, কুলা,ডালা ,ধামা ইত্যাদি অনেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন দিলীপ কুমার মাহালী। প্রতিটি খাঁচি১৪০ টাকা, কুলা ১০০ টাকা, খৈচালা ১৫০ টাকা ,ঝাড়ু ৬০ টাকা, ধামা ১৫০ টাকা, ডালী ১৫০ টাকা। হাট শেষে মোট ৩ থেকে ৪ হাজার টাকা বিক্রি হয় । অনেকে গ্রামগঞ্জে ফেরী করে বিক্রি করে থাকেন। তারা জানায়, বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি হওয়ায় স্বল্প আয়ের এ পেশায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

বাঁশ আমাদের দেশীয় সংস্কৃতির এক অমূল্য উপাদান। পরিবেশ বান্ধব টেকসই দৃষ্টিনন্দন হওয়ায় বাঁশ জাত পণ্য জনপ্রিয় । গ্রামবাংলার জীবন যাত্রায় বাঁশের তৈরি কুলা, ডালা, ঝুড়ি, ঝাঁপি, চালুন, বাঁশি ইত্যাদি বহু প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। এই শিল্পকে আরো উৎসাহিত করলে গ্রামীন অর্থনীতির উন্নয়ন ও কুটির শিল্পের প্রসার ঘটবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 12 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 12 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক