হোম
অর্থনীতি

প্রায় ১০ বছর অপেক্ষার পরে আবাসিক খাতে গ্যাস সংযোগ পেতে যাচ্ছেন গ্রাহকরা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ জুলাই, ২০২০ ৬:৫৩ পূর্বাহ্ণ

BD-Gas-Supply-Start-mknewsbd

ফাইল ছবি

আবাসিক খাতে অবশেষে গ্যাস সংযোগ পেতে যাচ্ছেন গ্রাহকরা। প্রায় ১০ বছর অপেক্ষার পরে অবশেষে আবাসিক খাতে আবারও গ্যাস সংযোগ পেতে যাচ্ছেন গ্রাহকরা। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর মৌখিক সম্মতিও মিলেছে জানিয়ে জ্বালানি খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন বিচার-বিশ্লেষণ শেষে চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে। জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর পাইপলাইনের মাধ্যমে আবাসিকে (বাসা-বাড়ি) গ্যাস সংযোগের দুয়ার খুলছে। ইতোমধ্যে মৌখিকভাবে এ বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এখন সামগ্রিক বিষয় বিশ্লেষণ করে এ বিষয়ে একটি কর্মপদ্ধতি নির্ধারণের প্রক্রিয়া চলছে। ডিমান্ড নোটের ভিত্তিতে চার ক্যাটাগরিতে গ্রাহকরা এই সংযোগ পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান বুধবার সাংবাদিকদের বলেন, বিচার-বিশ্লেষণ চলছেÑ কী আছে, কী লাগবে, কী দিতে হবে, কী পরিমাণ আবেদন পেন্ডিং আছে। এগুলো নিয়ে আমরা এক্সারসাইজ করছি। এরপর আমরা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাব। তিনি বলেন, অনেকে বেশ কয়েক বছর আগে ডিমান্ড নোট জমা দিয়েছিল, এমন একটা ক্যাটাগরি আছে।

কিছু আছে ডিমান্ড ইস্যু করা হয়েছিল কিন্তু টাকা জমা হয়নি, কিছু অ্যাপ্লিকেশন ছিল, কিছু আছে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে যাচ্ছে। এই চার ক্যাটাগরিতে কীসংখ্যক আছে, হয়তো ১০ শতাংশ কম-বেশি হবে। এর সঙ্গে আমাদের পজিশন কী, এই চার ক্যাটাগরিতে সংযোগের ক্ষেত্রে কী পরিমাণ গ্যাস লাগবে, কতজনকে আমরা সংযোগ দিতে পারব, কী পরিমাণ গ্যাসের সংস্থান আমাদের আছে। এগুলো বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তবে চলতি বছরের মধ্যেই কাজ শুরু হবে বলে জানান তিনি।

তিনি বলেন, এগুলো নিয়ে হাইকোর্টে মামলা মোকদ্দমাও হয়েছিল, এ বিষয়ে অর্ডারও আছে। সবকিছু নিয়ে যাচাই-বাছাই করে তারপর এগোব কীভাবে কী করা যায়। তখন প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন নিতে হবে। প্রাথমিকভাবে আমরা তার সঙ্গে আলোচনা করেছি, সবকিছু বিস্তারিতভাবে এক্সারসাইজ করে প্রস্তাব পাঠিয়ে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন আনতে হবে। আশা করছি আগামী কিছুদিনের মধ্যেই একটা পর্যায়ে নিয়ে যেতে পারব। দ্রুত কিছু করার চেষ্টা করব, যাতে কয়েক মাসের মধ্যেই শুরু করা যায়। একসঙ্গে হয়তো সবাইকে দিতে (গ্যাস সংযোগ) পারব না, ধীরে ধীরে দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২১ জুলাই থেকে শিল্প ও বাণিজ্যিকে নতুন গ্যাস সংযোগ বন্ধ করা হয়। এরপর ২০১০ সালের ১৩ জুলাই থেকে আবাসিকেও নতুন গ্যাস-সংযোগ বন্ধ করা হয়। ২০১৩ সালের ৭ মে আবাসিকে সংযোগ দেওয়া শুরু হলেও কিছুদিন পর তা আবার বন্ধ করে দেওয়া হয়।

বর্তমানে বাংলাদেশে ২৯টি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র রয়েছে। প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে এবং সর্বশেষ গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ২০১৭ সালে ভোলা।[১] বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র। এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়। প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।

তালিকাঃ

প্রাকৃতিক গ্যাসক্ষেত্রসমূহ
ক্রম নাম আবিস্কার অবস্থান আবিস্কারক সংস্থা মোট মজুদ উত্তোলনযোগ্য মজুদ উত্তোলন অবশিষ্ট মজুদ
হরিপুর গ্যাসক্ষেত্র ১৯৫৫ সিলেট বার্মাওয়েল ০.৪৪৪ ০.২৬৬ ০.১৫৮ ০.১০৮
ছাতক গ্যাসক্ষেত্র ১৯৫৯ সুনামগঞ্জ বার্মাওয়েল ১.৯০০ ১.১৪০ ০.০২৯ ১.১১৩
রশিদপুর গ্যাসক্ষেত্র ১৯৬০ হবিগঞ্জ পাকিস্তান শেল অয়েল কোম্পানি ২.২৪২ ১.৩০৯ ০.০৮০ ১.২২৭
কৈলাসটিলা গ্যাসক্ষেত্র ১৯৬২ সিলেট পাকিস্তান শেল অয়েল কোম্পানি ৩.৬৫৭ ২.৫২৯ ০.১০৮ ২.৪২১
তিতাস গ্যাসক্ষেত্র ১৯৬২ ব্রাহ্মণবাড়িয়া পাকিস্তান শেল অয়েল কোম্পানি ৪.১৩২ ২.১০০ ০.৩৫৩ ০.৭৪৭
হবিগঞ্জ গ্যাসক্ষেত্র ১৯৬৩ হবিগঞ্জ পাকিস্তান শেল অয়েল কোম্পানি ৩.৬৬৯ ১.৮৯৫ ০.৫৬৭ ১.৩২৮
সেমুতাং গ্যাসক্ষেত্র ১৯৬৯ খাগড়াছড়ি ওজিডিসি ০.১৬৪ ০.০৯৮ ০.০৯৮
বাখরাবাদ গ্যাসক্ষেত্র ১৯৬৯ কুমিল্লা পাকিস্তান শেল অয়েল কোম্পানি ১.৪৩২ ০.৮৬৭ ০.৫০১ ০.৩৬৬
কুতুবদিয়া গ্যাসক্ষেত্র ১৯৭৭ কক্সবাজার ইউনিয়ন ওয়েল ০.৭৮০ ০.৪৬৮ ০.৪৬৮
১০ বেগমগঞ্জ গ্যাসক্ষেত্র ১৯৭৭ নোয়াখালী পেট্রোবাংলা ০.০২৫ ০.০১৪ ০.০১৪
১১ বিয়ানীবাজার গ্যাসক্ষেত্র ১৯৮১ সিলেট পেট্রোবাংলা ০.২৪৩ ০.১১৩ ০.১১৩
১২ ফেনী গ্যাসক্ষেত্র ১৯৮১ ফেনী পেট্রোবাংলা ০.১৩২ ০.০৮০ ০.০৩৬ ০.০৪৪
১৩ কামতা গ্যাসক্ষেত্র ১৯৮১ গাজীপুর পেট্রোবাংলা ০.৩২৫ ০.১৯৫ ০.০২১ ০.১৭৪
১৪ জালালাবাদ গ্যাসক্ষেত্র ১৯৮৯ সিলেট সিমিটার ১.৫০০ ০.৯০০ ০.৯০০
১৫ ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্র ১৯৮৯ সিলেট পেট্রোবাংলা ০.৩৫০ ০.২১০ ০.২১০
১৬ মেঘনা গ্যাসক্ষেত্র ১৯৯০ নরসিংদী পেট্রোবাংলা ০.১৯৪ ০.১২৬ ০.০০৪ ০.০৮০
১৭ নরসিংদী গ্যাসক্ষেত্র ১৯৯০ নরসিংদী পেট্রোবাংলা ১৫৯ ১১১ ২৯.০৩ ৮১.৯৭
১৮ শাহবাজপুর গ্যাসক্ষেত্র ১৯৯৫ ভোলা বাপেক্স ০.৫০৪ ০.৩৩৩ ০.৩৩৩
১৯ সাঙ্গু গ্যাসক্ষেত্র ১৯৯৬ চট্টগ্রাম কেয়ার্ল এনার্জি ১.০৩১ ০.৮৪৮
২০ সালদা গ্যাসক্ষেত্র ১৯৯৬ ব্রাহ্মণবাড়িয়া বাপেক্স ০.২০০ ০.১৪০ ০.১৪০
২১ মৌলভীবাজার গ্যাসক্ষেত্র ১৯৯৭ মৌলভীবাজার ইউনিকল ০.১৪৭ ০.১১০ ০.১১০
২২ বিবিয়ানা গ্যাসক্ষেত্র ১৯৯৮ হবিগঞ্জ ইউনিকল ২.৪ ১.৭৭ ১.৭৭
২৩ লালমাই গ্যাসক্ষেত্র ২০০৫ কুমিল্লা ট্যাল্লো
২৪ ভাঙ্গুরা গ্যাসক্ষেত্র ২০০৫ কুমিল্লা বাপেক্স ৪৫৭
২৫ সুন্দলপুর গ্যাসক্ষেত্র ২০১১ নোয়াখালী বাপেক্স
২৬ সুনেত্র গ্যাসক্ষেত্র ২০১১ সুনামগঞ্জ, নেত্রকোণা বাপেক্স
২৭ শ্রীকাইল গ্যাসক্ষেত্র ২০১২ কুমিল্লা বাপেক্স
২৮ পাবনা গ্যাসক্ষেত্র ২০১৭ মোবারকপুর,সাঁথিয়া,পাবনা বাপেক্স
২৯ ভোলা উত্তর-১ ২০১৭ শাহবাজপুর,ভোলা বাপেক্স ১.৫ ট্রিলিয়ন

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 9 hours আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 11 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 11 hours আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 12 hours আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 13 hours আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 14 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 20 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 1 day আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 1 day আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক