হোম
আন্তর্জাতিক

প্রায় দুই মাসের মত সময় ধরে নৌকাটি সমুদ্রে ভাসমান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২০ ৭:০৭ অপরাহ্ণ

Rohinga-mknewsbd

ফাইল ছবি

যেভাবে দেশে দেশে ভিড়ার চেষ্টা করে বারবার ব্যর্থ হয় রোহিঙ্গাবোঝাই ট্রলারটি । প্রায় দুই মাসের মত সময় ধরে নৌকাটি সমুদ্রে ভাসমান ছিল প্রায় ৪৭ দিন সমুদ্রে ভেসে বেড়ানোর পরেও মালয়েশিয়া ঢুকতে না পেরে অবশেষে বাংলাদেশে ফিরে আসে গতকাল মধ্যরাতে উদ্ধার হওয়া রোহিঙ্গা বোঝাই ট্রলারটি। বুধবার দিবাগত রাতে বাংলাদেশের টেকনাফ উপজেলার বাহাড়ছড়া সৈকতের জাহাজপুরা ঘাটে এই ট্রলারটি আসলে সেটির নিয়ন্ত্রণ নেয় পুলিশ ও কোস্টগার্ড। ঐ ট্রলার থেকে ৩৯৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। শরণার্থী শিবির থেকে পালিয়ে রোহিঙ্গারা কীভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করলো, সেই বর্ণনা ট্রলারে থাকা রোহিঙ্গাদের কাছ থেকে জানা সম্ভব হয়নি। তবে যেসব পুলিশ সদস্য রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করেছে তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, গত ২৮ ফেব্রুয়ারি সেন্টমার্টিন উপকূল থেকে একটি ট্রলারে চেপে ৪০০’র বেশি রোহিঙ্গা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এর আগে কয়েকদিন ধরে বিভিন্ন ছোট ছোট নৌকায় করে তারা সেন্টমার্টিন উপকূলে অপেক্ষারত বড় ট্রলারে গিয়ে উঠে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের অনেকেই পুলিশকে জানিয়েছে, সেন্টমার্টিন থেকে ট্রলার একটানা সাতদিন চালানোর পরে তারা মালয়েশিয়ার কাছাকাছি যায়।

নৌকা থেকে উদ্ধার করা রোহিঙ্গা শরণার্থীদের কয়েকজন

এর আগে বাংলাদেশের শরণার্থী শিবিরগুলো থেকে বিভিন্ন সময়ে রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়া যাওয়ার ঘটনা ঘটেছে কিন্তু সেখানে মালয়েশিয়ার নৌ বাহিনী তাদের ভিড়তে দেয়নি। রোহিঙ্গা বোঝাই ট্রলারটি মালয়েশিয়া ঢুকতে না পেরে মিয়ানমার সীমান্তে ফিরে আসে। কিন্তু সেখানেও তাদের জায়গা হয়নি। মিয়ানমারের নৌ বাহিনী তাদের বিভিন্ন উপায়ে ভয়-ভীতি দেখিয়ে ট্রলারটি ফেরাতে বাধ্য করে। ইতোমধ্যে তীব্র রোদ, পানিশূন্যতা এবং খাবারের অভাবে ট্রলারে থাকা অনেকের অবস্থা গুরুতর হয়ে ওঠে। এমন অবস্থায় ট্রলারটি আবারো মালয়েশিয়ার দিকে রওনা দেয়। কিন্তু সেবারো তারা ব্যর্থ হয় মালয়েশিয়ায় ঢুকতে। পরিস্থিতি আঁচ করতে পেরে মালয়েশিয়ার নৌবাহিনী কয়েকশ প্যাকেট খাবার দিয়ে ট্রলারটিকে আবারো ফিরিয়ে দেয়।

ট্রলার থেকে উদ্ধার হওয়া রোহিঙ্গারা পুলিশকে জানিয়েছেন, ট্রলারটি যখন মিয়ানমার এবং মালয়েশিয়ার সীমান্তে আসা-যাওয়া করছিল, অভুক্ত থাকার কারণে বেশ কিছু রোহিঙ্গা ট্রলারে মারা যায়। পরে তাদের সমুদ্রে ভাসিয়ে দেয়া হয় বলে পুলিশকে জানিয়েছেন উদ্ধার হওয়া রোহিঙ্গারা। ট্রলারে থাকা রোহিঙ্গাদের ছবিতে দেখা যাচ্ছে , অধিকাংশ রোহিঙ্গা শীর্ণকায় এবং শারীরিকভাবে বিধ্বস্ত।

কক্সবাজারের জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেছেন, যেসব ট্রলারে যেসব রোহিঙ্গা ছিল, তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে থাকতো কি না সেটি যাচাই করে দেখা হচ্ছে। কক্সবাজার প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছে, এসব রোহিঙ্গাকে জাতিসংঘ শরণার্থী সংস্থা বা ইউএনএইচসিআর-এর কাছে হস্তান্তর করা হবে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত আছে কি না সেটি পরীক্ষা করা হবে। এছাড়া তাদের দুই সপ্তাহ কোয়ারেন্টিনে রাখা হবে। এরপর রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে কর্মকর্তারা বলছেন।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 4 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 5 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 14 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 18 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 22 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক