হোম
নাগরিক ভাবনা

প্রসঙ্গঃ হাসপাতাল। কোভিড নিয়ন্ত্রণ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ জুলাই, ২০২১ ৮:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

নাগরিক ভাবনাঃ আবু মহী উদ্দীনঃ করোনার উর্ধগতি নিয়ে আর কোন বিতর্ক বা শংশয় নেই। একটি জরুরী বিষয় বিবেচনায় আনা যেতে পারে। খবরে জেনেছেন , ঠাকুরগাঁও হাসপাতাল ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে , যা খুবই স্বাভাবিক। ডাক্তার সাহেবরা কেস রেফার্ড করে দায়িত্ব পালন করতে বাধ্য হচ্ছেন। ফলাফল হাসপাতালে পৌঁছার আগে রোগির মুত্যু। কতটা মর্মান্তিক। প্রথম আলোর ঠাকুরগাও প্রতিনিধি ১ জুলাই এর সচিত্র প্রতিবেদন করেছেন’ “ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আর এমও) তথ্য দিয়েছেন , হাসপাতালে আইসিইউ , ভেন্টিলেটর না থাকায় প্রতিদিনই গড়ে ৪ জন জটিল করোনা রোগিকে রংপুর বা দিনাজপুরে স্থানান্তর করতে হয়।

স্থানান্তর করতে গিয়ে অনেক রোগি পথেই মারা যাচ্ছেন। আইসিইউ চালু এবং এর প্রয়োজনীয়তার বিষয়ে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ প্রথম আলোকে বলেছেন , বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে লিখিতভাবে জানিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরও এখানে এসে আইসিইউ চালুর সিদ্ধান্ত দিয়েছে। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অধিদপ্তর গণপুর্ত বিভাগকে আইসিইর জন্য আলাদা ভবন নির্মানে চিঠি দিয়েছে। তবে সেটা চালু হতে সময় লাগবে”। (ভাবুন কত সময় লাগবে, খুবই তড়িৎ গতিতে হলে কমপক্ষে ২ বছর) প্রতিনিধি আরো লিখেছেন ‘লোকবল ও সরঞ্জামের অভাবে রোগিরা চিকিৎসাবঞ্চিত’ ।

এখন আমাদের করণীয় আমাদেরই নির্ধারণ করতে হবে। আগের জেলা প্রশাসক মহোদয় খুবই মানবিক , এবং ভালো মানুষ ছিলেন। তিনি বদলী হয়ে এখান থেকে যাবার অনেক সময় পেয়েছিলেন। সে সময়টা কোভিডের নিয়ন্ত্রনের চেয়ে তিনি বিদায় সম্বর্ধণা সংগ্রহে সময় বেশি দিয়েছেন। ডিসি পার্কে তার নাম ফলক লাগানো খুব কঠিন ব্যপার ছিলনা। কিন্তু কোভিড থেকে বাঁচানোর পার্ক আরো বেশি প্রয়োজনীয় ছিল। ফলে অনেক কাজ পেন্ডিং রয়েছে। এই দায়িত্বটা এখন নবাগত ডিসি সাহেব তড়িৎ গতিতে করবেন বলে আমরা আশা করি। এখন যা করনীয় , জেলা প্রশাসক মহোদয় দরকার হলে গণঁচাদা তুলে ৬০০ অক্সিজেন সিলিন্ডার যোগাড় করুন। উপজেলা গুলোতে ১০০ করে আর জেলা সদরে ২০০ সিলিন্ডার। হাত বাড়ালে অনেক মানবিক ব্যবসায়ী সহায়তায় এগিয়ে আসবেন বলে আমরা বিশ্বাস করি। এসব অন কল সরবরাহ করার ব্যবস্থা থাকতে হবে। একদল লোক থাকবে যারা শতভাগ স্বেচ্ছাসেবক ।

পুলিশও দারুন ভুমিকা পালন করতে পারবে। যারা স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করবে তারা অক্সিজেন সিলিন্ডার লাগানো ও খোলা বুঝবে। এক কথায় সেট করা বুঝবে। পাল্স অক্সিমিটিার এর ব্যবহার জানবে। বিপি মাপতে পারবে, জানবে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ট্রেনিং দিবেন। সেখান থেকে অন কল অক্সিজেন সিলিন্ডার রোগির বাসায় পৌছে লাগিয়ে দিবে। এটার রেজিষ্ট্রার থাকবে। কঠোর মনিটরিং থাকবে। একেবারে আধুনিক নেটওয়ার্ক থাকবে। প্রয়োজনের অতিরিক্ত সময় সিলিন্ডার কোন রোগির বাসায় থাকবেনা।

এ বিষয়ে ক্লোজ মনিটরিং এর ব্যবস্থা থাকবে। অন্য রোগিকে সেবা দেওয়ার জন্য সেটা নিয়ে আসতে হবে। মানুষ যেন ভরসা পায় প্রয়োজনে অক্সিজেন পাওয়া যাবে। অক্সিজেন সিলিন্ডার প্রাপ্তির মোবাইল নং ব্যপক প্রচার করা হবে। সকল চেয়ারম্যান , মেম্বার , কাউন্সিলার , বিশিষ্ট জন , ক্লাব কর্মকর্তা সবার কাছে থাকরে এর জন্য একটা কন্ট্রোল রুম থাকবে। এই সেন্টারে সৌচকার্য , পানীয় জলের ব্যবস্থা করবে পৌরসভা। শহরে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের মধ্যে থেকে বাছাই করে বাহিনী তৈরি করতে হবে এরা বাড়ী থেকে খেয়ে আসবে। অন্যান্য লজিষ্টিক সাপোর্র্ট এমপি , জেলা প্রশাসক , পুলিশ সুপার , পৌরসভা , সিভিল সার্জন , ফায়ার ব্রিগেড সহায়তা দিবেন।

তত্বাবধান করবেন জনপ্রতিনিধি , রাজনৈতিক নের্তৃবৃন্দ। সরকারি বিভাগের গাড়ীগুলো প্রস্তুত থাকবে সিলিন্ডার আনা নেওয়া করার জন্য। প্রয়োজনে কোন কোন পয়েন্টে ২/৪ টি অটো চার্জারও রেডি রাখা যেতে পারে। মানুষকে আস্থায় নেওয়া জরুরী। আসুন এভাবেই আমরা আমাদের জেলায় কোভিড মোকাবেলায় কাজ করি। তাড়াতাড়ি কাজ শুরু এবং চালু করলে বিষয়টি সারা দেশে ব্যপক গ্রহণযোগ্যতা পাবে , অনেক মানুষকে হয়তো আমরা বাঁচাতে পারব। শুরু করিনা আমরা।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 3 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 10 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 10 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 11 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 11 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 11 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 14 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক