হোম
অপরাধ

পীরগঞ্জে ভূয়া এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূয়া এতিম ও অসহায় নিবাসী দেখিয়ে সরকারি অর্থ আত্মসাত করার অভিযোগ উঠেছে গোগর পাটুয়াপাড়া হাফিজিয়া এতিমখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে।

গত রোববার রাতে প্রতিষ্ঠানটিতে পরিদর্শনে গিয়ে ভুয়া নিবাসী দেখেয়ে সরকারি অর্থ তছরুপ করার সত্যতা পেয়েছেন উপজেলা প্রশাসন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিলে ঐ এতিমখানার  ধরতা-কর্তা অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।

পীরগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে রোববার রাতে তাকে সাথে নিয়ে উপজেলার হাজীপুর ইউনিয়নের গোগর পাটুয়াপাড়া হাফিজিয়া এতিমখানা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। এ সময় ২৬ জন নিবাসীকে এতিমখানায় উপস্থিত পাওয়া যায়। অথচ তাদের খাতা পত্র যাচাই করে দেখা যায় ওই এতিমখানায় কাগজে কলমে ১৭০ জন নিবাসী রয়েছে।

এর মধ্যে ৬২ জন সরকারি ক্যাপিটেশন অনুদান ভোগ করছে। সরকারী বিধি অনুযায়ী ৬২ জন এতিম ও অসহায় সরকারি ক্যাপিটেশন সুবিধা পেতে হলে প্রতিষ্ঠানটিতে কমপক্ষে ১২৪ জন এতিম অসহায় নিবাসী থাকার কথা। সেখানে তারা পেয়েছেন ২৬ জন। যাদের অনেকেই আবার এতিম নয়।  সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে ভূয়া এতিম ও আসহায় নিবাসী দেখিয়ে সরকারি অর্থ লোপাট করা হচ্ছে এমন অভিযোগও ছিল তাদের কাছে। পরিদর্শনে গিয়ে তারা এর সত্যতা পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার তাকে নির্দেশনা দিয়েছেন।

সমাজসেবা দপ্তরের তথ্য মতে বর্তমানে ভুয়া এতিম ও অসহায় নিবাসী দেখিয়ে ঐ এতিমখানা কতৃপক্ষ মাসে ১ লাখ ২৪ হাজার টাকা সরকারী কোষাগার থেকে উত্তোলন করছেন। বিধি অনুযায়ী যার সিংহ ভাগই তছরুপ করা হচ্ছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেখানে তারা ঐ দূর্নীতি করে আসছেন।

এদিকে ভুয়া এতিম ও অসহায় নিবাসী দেখিয়ে সরকারী অর্থ আত্নসাত করার বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে পদ্যার অন্তরাল থেকে ঐ এতিমখানার পরিচালনায় দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সোহেল রানা সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা প্রশাসনের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। রবিবার রাতে তিনি তার ফেসবুক আইডিতে লিখেছেন-“উদ্দেশ্য প্রণোদিত হয়ে উপজেলা প্রশাসন ঐ এতিমখানা পরিদর্শন করেছেন।

মুলত টাকা লুটপাটের বিষয়টি ধামাচাপা দিতেই ফেসবুকে এমনটা লেখা হয়েছে বলে অভিমত উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলামের।অভিযোগ রয়েছে, সোহেল রানা ঢাকা এবং চিটাগাংয়ে অবস্থান করেন এবং বিভিন্ন দলের বড় বড় নেতাদের সাথে তার সথ্যতা রয়েছে। তার মদদে এতিমখানাটিতে সরকারী অর্থ আত্নসাতের মহোৎসব চলছে। সোহেলের ভয়ে এলাকার লোকজন প্রতিষ্ঠানটির দূর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে পারছেন না।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সোহেল রানা’র কাছে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তিনি জানান, তার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অনিয়ম রয়েছে। সেটা সংশোধন করার চেষ্টা করছেন। অনেকের আপত্তির কারণে ফেসবুক পোষ্টটি তিনি বর্তমানে হাইড করে রেখেছেন।

অভিযোগ বিষয়ে এতিমখানাটির মুহতামিম রবিউল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে- তিনি রিসিভ করে সাংবাদিক পরিচয় পাওয়ার সাথে সাথেই ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দেন। এতিমখানার সভাপতি মঈনুল হোসেন সোহাগ জানান, কর্নেল (অব) সোহেলের বাবা এ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি করে গেছেন। এখন তারা কষ্ট করে প্রতিষ্ঠানটি চালাচ্ছেন। সেখানে কিছু সমস্যা তো আছেই। বিষয়টি শিথিলতার সহিত দেখার আহবান জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, সমাজ সেবা কর্মকর্তার সাথে তিনি ঐ এতিমখানা পরিদর্শনে যান। এ সময় প্রতিষ্ঠানটির দাপ্তরিক নিবাসীর সাথে বাস্তবতার বিশাল ফারাক দেখতে পান। সমাজসেবা দপ্তর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 7 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 11 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 17 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক