হোম
নির্বাচিত কলাম

 পার্সোনাল প্রটেক্টিভ ইকুয়িপমেন্ট (পিপিই)কারা পাচ্ছেন সুরক্ষা সরঞ্জাম?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২০ ৭:৩৩ পূর্বাহ্ণ

বিডি-ডাক্তার-এম-কে-নিউজ

ফাইল ছবি

ঢাকার একটি হাসপাতালে করোনাভাইরাস চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাবার পটভূমিতে সরকার বলছে, চিকিৎসক ও সেবাকর্মীদের সুরক্ষার জন্য গত মাস থেকে যথেষ্ট পরিমাণে পার্সোনাল প্রটেক্টিভ ইকুয়িপমেন্ট – পিপিই বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দেয়া হয়েছে এবং সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণে পিপিই মজুদ আছে। অন্যদিকে, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রতিদিনই হাসপাতালে পিপিই’র অভাবের কথা জানাচ্ছেন চিকিৎসক ও সেবাকর্মীরা।

এর মধ্যে সামাজিক মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের ভূমিকা ও বক্তব্যের সমালোচনা করায় নোয়াখালী জেনারেল হাসপাতালের একজন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে স্বাস্থ্য অধিদফতরের বিতরণ করা সুরক্ষা সরঞ্জামাদি কাদের দেয়া হচ্ছে?

কারা পাচ্ছেন পার্সোনাল প্রটেক্টিভ ইকুয়িপমেন্ট?

PPE-mknewsbd
বাংলাদেশে সরকার বলছে, চিকিৎসক ও সেবাকর্মীদের সুরক্ষার জন্য গত মাস থেকে পর্যাপ্ত পরিমাণে পিপিই সরবারহ করা হয়েছে এবং সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণে সুরক্ষা সরঞ্জাম মজুদ আছে। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চিকিৎসক ও সেবাকর্মীদের পিপিই দেয়া হচ্ছে।
তবে এক্ষেত্রে সরকার সরাসরি কোভিড-১৯ আক্রান্ত রোগীকে পরীক্ষা করা এবং তার চিকিৎসায় নিযুক্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

পিপিই দেয়ার বিষয়টি নির্ভর করে কে কোন্‌ পর্যায়ে কাজ করছে তার ওপরে। এবং সেক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশনা মেনে আমরা কাজ করছি। এক্ষেত্রে সরকারের প্রায়োরিটি হচ্ছে যারা কোভিড-১৯ এর চিকিৎসা যারা করছেন, তাদের পিপিই দেয়া। ফলে যে সব হাসপাতালে কোভিড-১৯ এর চিকিৎসার ব্যবস্থা রয়েছে সেখানে দেয়া। তবে এক্ষেত্রে, সুরক্ষা সরঞ্জাম পাওয়া নিয়ে চিকিৎসক ও সেবাকর্মীদের মধ্যে এক ধরণের অসন্তোষ আছে, সেটি স্বীকার করেন অধ্যাপক তাহমিনা।

তিনি বলেন, চিকিৎসক ও সেবা কর্মীদের মধ্যে উদ্বেগ আছে, তার কারণ হচ্ছে অনেক রোগী চিকিৎসা নিতে এসে তথ্য গোপন করেন। কারো মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হবার উপসর্গ আছে বা তিনি কোভিড-১৯ কোন রোগীর সংস্পর্শে এসেছেন এমন তথ্য লুকিয়ে রেখে চিকিৎসা নিতে আসেন অনেকে। ফলে চিকিৎসক ও সেবাকর্মীদের মধ্যে স্বাভাবিক উদ্বেগ আছে, যে কারণে তারা চান সবাইকে পিপিই দেয়া হোক।

মাঠ পর্যায়ে চিকিৎসকেরা কী বলছেন?
বাংলাদেশে চিকিৎসক ও সেবাকর্মীরা বলছেন দেশের সরকারি হাসপাতালে, এমনকি যেসব হাসপাতালে পৃথক করোনা ইউনিট রয়েছে সেখানেও পিপিই বা সুরক্ষা সরঞ্জামের অভাব রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, একটি পূর্ণাঙ্গ পিপিই সেটের মধ্যে মোট পাঁচটি উপকরণ থাকতে হয়। এর মধ্যে রয়েছে গাউন, গ্লাভস, ফেস শিল্ড বা মুখ ঢাকার আবরণ, চোখ ঢাকার জন্য মুখের সাথে লেগে থাকে এমন চশমা, এবং মাস্ক। উপজেলা পর্যায়ে একটি সরকারি হাসপাতালের জরুরী বিভাগে কাজ করেন এমন একজন চিকিৎসক বলছেন, তাদের হাসপাতালে ডাক্তার ও সেবাকর্মীদের প্রত্যেককে একবার ব্যবহারযোগ্য গাউন দেয়া হয়েছে, কিন্তু বাকী সরঞ্জামাদি নিজেদের উদ্যোগে ব্যবস্থা করতে হচ্ছে।

গাউনের সরবারহ আছে পর্যাপ্ত। কিন্তু ধরুন গ্লাভস কয়েকদিন আগে পর্যন্ত ছিল, এখন হাসপাতালে গিয়ে সেটা পাওয়া যায় না। তখন নিজেদের কাছে যা আছে, তা দিয়ে কাজ চালাতে হয় আমাদের। এছাড়া আমরা এন-৯৫ মানের মাস্কও পাইনি। তাছাড়া যে সার্জিক্যাল মাস্ক আসছে সেগুলোর মান নিয়েও আমরা সন্দিহান। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবচেয়ে বেশি সুরক্ষা দেয় এফএফপি-৩ অথবা এন-৯৫ অথবা এফএফপি-২ মাস্ক। এতে বাতাস পরিশোধনের একটি যন্ত্র থাকে।

পিপিই’র মান নিয়ে প্রশ্নঃ
বাংলাদেশে এখন করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া ঠেকাতে বিভিন্ন ক্ষেত্রে পিপিই হিসেবে যা ব্যবহার করা হচ্ছে, সেগুলো করোনাভাইরাসের মত অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস ঠেকাতে কতটা সক্ষম তা নিয়ে প্রশ্নও তোলা হচ্ছে। চিকিৎসক ও সেবাকর্মীদের বড় অংশের অভিযোগ অনেক ক্ষেত্রে পিপিই’র পুরো সেট প্রদান করা হচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে পিপিই যেসব উপাদান দিয়ে বানানো হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন ভাইরাস ঠেকাতে এগুলো পুরোপুরি কার্যকর নয়।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ডা. বে-নজির আহমেদ মনে করেন, এখন পর্যন্ত সরকারের দেয়া সুরক্ষা সরঞ্জাম ভাইরাস ঠেকাতে শত ভাগ কার্যকর নয়। আমি মনে করি বেশির ভাগ ক্ষেত্রে মানে ৯০ শতাংশ ক্ষেত্রেই এগুলো পুরো সুরক্ষা দিতে পারছে না। আমাদের এখন প্রচুর পরিমাণে এন-৯৫ মাস্ক লাগবে, যা খুবই অপ্রতুল। শুধু যারা রোগী দেখবেন তারাই নন, যারা এমনকি হাসপাতালে পরিচ্ছন্নতার কাজ করছেন তাদেরও এ মাস্ক দিতে হবে। তবে, পিপিই’র মান প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের আরেকজন অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা রোববার নিয়মিত সংবাদ ব্রিফিং এ জানিয়েছেন, মান নিয়ন্ত্রণের জন্য সরকার নির্ধারিত বিশেষজ্ঞ কমিটি দিয়ে মান যাচাই করে সেগুলো সরবারহ করা হচ্ছে। তিনি দাবি করেন, সকল সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পিপিই সরবরাহ করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 3 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 4 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 13 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 17 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 21 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 24 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 24 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক