হোম
নাগরিক ভাবনা

পাঁচ মিনিটের ডিসপ্লে ৩ মিনিটে করার জ্ঞান অর্জন করতে ঠাকুরগাঁও মাঠ থেকে শিক্ষা নিন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৪ ১:০১ অপরাহ্ণ

ফাইল ছবি

নাগরিক ভাবনা, আবু মহী উদ্দীন: ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্রত্যুষে ঝড়বৃষ্টি মাঠে আসন ব্যবস্থ্যার সমস্যা করলেও পরিবেশ খুব ভালো করেছিল। ডিসি সাহেব সময়মতো মাঠে গেলেও, ঠাকুরগাঁও বড়ো মাঠে কুচকাওয়াজের নির্ধারিত সময়ের চেয়ে সহনীয় পরিমান দেরীতে শুরু হয়েছে। তবে জেলা প্রশাসনের কর্মকর্তা আর পুলিশ প্রশাসনের কর্মকর্তা ছাড়া পরিচিত সরকারি বিভাগীয় কর্মকর্তা একমাত্র জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার এবং তার একজন সহকর্মী ছাড়া আর কাউকে দেখা যায়নি।

কেউ হয়তো ছিলেন , না চেনার কারণেও হতে পারে। একমাত্র সংরক্ষিত মহিলা এমপি মহোদয় ছাড়া রাজনৈতিক দলের কাউকে দেখা যায়নি। আয়োজকরা আসন ব্যবস্থা , প্যান্ডেল করতে রুচির পরিচয় দিয়েছেন। কিন্তু প্রত্যুষে ঝড় বৃষ্টি এবং রোজার কারণে দর্শক না আসায় তাদের আসন ব্যবস্থা করতে আয়োজকদের কোন চিন্তা করতেই হয়নি। সে কারণে প্লাস্টিকের চেয়ারগুলো পরিস্কার করারও প্রয়োজন হয়নি। সোফাগুলোর গদি সব ভিজে গিয়ে বসার উপযুক্ত না থাকলেও সেগুলো সরানোর ব্যবস্থাও করা যায়নি। এই কাজে যথেষ্ট অবহেলার অভিযোগ করা ঠিকনা । কুচকাওয়াজের কার্যকর মহড়া যে হয়নি সেটা বুঝতে কষ্ট হয়নি। সেকারণে একটা আধাসর্বনাস হয়ে গেলো। তাহলো প্রথম কুচকাওয়াজে মার্চ আউট করে অস্ত্রধারীরা যাওয়ার কথা থাকলেও পেছনের দলগুলোও সরাসরি মাঠের বাইরে চলে গেছে। কুচকাওয়াজ শেষে মাঠের শৃঙ্খলার কোন বিষয় অবশিস্ট ছিলনা।

তবে এবারে পুলিশ বাহিনী মাঠের স্পেসটা ভালো রাখতে সক্ষম হয়েছে। এজন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে। জেলা প্রশাসক সাহেবের ভাষনটি খুব ইম্প্রেসিভ এবং মোটিভেশেনাল ছিল। তবে অংশগ্রহণকারীরা যখন কুচকাওয়াজের সালামী দিচ্ছিল তখন পুলিশ সুপার সালাম নিয়েছেন সার্বক্ষনিক। তবে জেলা প্রশাসক সাহেব সালামী নিলে অংশগ্রহণকারীদের মর্যাদা দেওয়া হতো। আমি যখন অনুষ্ঠান পরিচালনা করতাম তখন , জেলা প্রশাসকগণকে সালামী নিতে দেখেছি। ঠিক জানিনা প্রশাসনিক কর্মকর্তাদের সালামী নেওয়ার বিধান উঠে গেছে কিনা বা আগে তারা ভুল করতো কিনা? বিষয়টা ভালো হতো যদি দু’জনই সেলামী নিতেন। সবচে সন্তুষ্টির কথা এবারে কবুতরগুলো উড়তে পেরেছে। তবে মাঠে সাংবাদিকদের আধিক্য দর্শকদের বিরক্তির কারণই হয়েছে। মনে হয়েছে এ বিষয়ে কারো কিছু করণীয় নাই।

কুচকাওয়াজের রেজাল্টের সময় একটা বিষয় বুঝতে কষ্ট হয়না যে কুচকাওয়াজের সময় দলগুলোকে চেনা বিচারকের জন্য খুব জরুরী। প্রায় ৫৫ বছর ধরে দেশে এবং বিদেশে কুচকাওয়াজের সাথে সম্পৃক্ত থাকার কারণে কুচকাওয়াজের বিষয়ে সামান্য ধ্যান ধারণা হয়েছে। ঠাকুরগাঁও মাঠে একটানা ১২ বছর নিরবচ্ছিন্নভাবে স্বাধীনতা দিবস, বিজয় দিবসের কুচকাওয়াজ পরিচালনার সুবাদে জেলা শহরের স্কুলগুলো, তাদের অবস্থান এবং ছেলেমেয়েদেরও চিনতে হয়েছে। আমাদের সামনে দিয়ে যখন দলগুলি যায় তখন দলগুলো সম্পর্কে ধারণা হয়। কিন্তু ফলাফল ঘোষণার সময় বোঝা যায় বিচারকগন দলগুলোকে হয়তো চিনতে পারেননি। যদিও বিচারকদের রায় নিয়ে কথা বলার অধিকার কাউকে দেয়া হয়নি, তবুও ধারণা করা যায় , স্কোর শীট, দলের নাম ঘোষণা এবং দলের সালামী মঞ্চ অতিক্রমের সমন্বয় না হলে যা হতে পারে তাই হয়েছে।

সে কারণেই ফল বিপর্যয় হয়েছে। এ বিষয়ে বিচারদের দোষ দেওয়া ঠিক হবেনা। ঘোষণা কেন্দ্র থেকেও তালিকা দেখে দলের নাম ঘোষণা হয়েছে, যার সাথে মাঠের কুচকাওয়াজের দলগুলোর ক্রমিক মোটেও ঠিক ছিলনা ফলে এই বিপর্যয় হয়েছে বলে মনে করার কারণ আছে। না হলে ১২/১৩ জনের একটি দল কিভাবে কুচকাওয়াজে বিজয়ী হতে পারে?

ঠাকুরগাঁও মাঠে কুচকাওয়াজ ডিসপ্লের সঙ্গে সম্পৃক্ত ২০০০ সাল থেকে। সে সময় অংশগ্রহণকারী অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা স্কাউট দলের নাম করে স্কুল ড্রেস পড়েই মাঠে নামতো। ইতোমধ্যে সকল দলেরই স্কাউট ড্রেস হয়েছে। কিন্তু হাজীপাড়া এবং গোয়ালপাড়া স্কুলের ছেলেমেয়েদের এতোদিনেও স্কাউট ড্রেস কেনো করা যায়নি বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা যায় । উপজেলা স্কাউটস এর মাঝারী দীর্ঘদিনের সম্পাদক হাজীপাড়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক।

কুচকাওয়াজের পরে ডিসপ্লে হয়। এই ডিসপ্লে যাতে মান সম্মত হয় সেকারণে আগেই মহড়া করা হয় এবং যাচাই বাছাই করা হয়। একই সঙ্গে ডিসপ্লে পরিবেশনের নীতিমালা বলে দেয়া হয়। অংশগ্রহণকারীরা সেই ভাবেই প্রস্তুতি নিয়ে আসে। বর্তমান সময়ে অধিকাংশ ডিসপ্লেতে রেকর্ডেট আইটেম থাকে। অনুষ্ঠান স্থলে কিছু মাননীয় থাকেন যাদের অনেক কিছুই থাকলেও শুধু সময় কম থাকে। সে কারণে তারা সংক্ষিপ্ত করা নির্দেশনা দেন। পারিষদ বর্গ আবার সময় নির্ধারণ করেও দেন। সুতরাং নির্দেশনা জারী হলো ৩ মিনিটের মধ্যে শেষ করতে হবে। এই বিষয়ে অত্যন্ত বিনয়ের সাথে আবদার করা যেতেই পারে , ৫ মিনিটে কম্পোজড রেকর্ডেড আইটেম কিভাবে ৩মিনিটে করা যায় সে বিষয়ে একটু ব্যবহারিক দেখিয়ে দিবেন কি ?

ছেলেমেয়েরা বেশ কিছুদিন ধরে অনুশীলন করছে মাঠে ডিসপ্লে করবে বলে , অভিভাবকরাও তাদের ছেলেমেয়েদের ডিসপ্লে দেখার জন্য মাঠে আসেন , শিক্ষগণের উৎকন্ঠাতো থাকেই। আর মাননীয়গণের সময়ের অভোবের কারণে ছেলেমেয়েরা প্রদর্শনী করতে বাধাপ্রাপ্ত হয়। যারা বাধ্য হয়ে ঘোষণা করলেন তাদেরওতো একটা সিভিক সেন্স থাকা দরকার। কর্তৃপক্ষের এই আচরনটা সমালোচনারও যোগ্যতা হারিয়ে ফেলেছে।

জাতীয় দিবসের আর একটি অনুষঙ্গ রয়েছে, তা হলো শিশুদের ছবি আঁকা , আবৃত্তি , রচনা লেখা ইত্যাদি। এই প্রতিযোগিতা শিশু একাডেমি বরাবরই করে থাকে। এই প্রতিযোগিতার পুরস্কারগুলো বই দেয়া হয় এবং বই গুলো র‌্যাপিং পেপার দিয়ে প্যাকিং থাকে। ভিতরে কাঠ বিড়ালীর বৈঠকখানা নাকি খাবনামা আছে সেটা বোঝার কোন উপায় থাকেনা। কত মুল্যমানের বই দেয়া হয় সেটা কেউ জানতে পারেনা। প্রাপকরাও অসন্তুস্টিতে ভুগতে পারে। আবার ফলাফল তো প্রতিযোগিতার সাথে সাথে ঘোষণা করা যায়না। ফলে অনেকে ফলাফল না জানার জন্য পুরস্কার বিতরনীর সময় উপস্থিত থাকতে পারেনা। আর এই সব পুরষ্কার প্রাপকের কাছে দায়িত্ব নিয়ে পৌঁছানো নিশ্চিত করা হয় এরকম প্রতিষ্ঠান কোথায় আছে তা জানা নাই। সে কারনে একটা কাজ করলে কিছুটা সুবিধা হয় তা হলো যখন প্রতিযোগিতার সার্কুলার হবে তখনই ছাপিয়ে দেয়া যেতে পারে এই প্রতিযোগিতার ১ম , ২য় , ৩য় পুরস্কারের বই এর মূল্যমান কতো হবে। এতে সব পক্ষই স্বচ্ছতার দাবী করতে পারবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 11 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 16 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 17 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 17 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

বগুড়ায় গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
অপরাধ 1 day আগে

যশোরের অভয়নগর চেঙ্গুটিয়া ঊড়োতলার ভয়াবহ জলাবদ্ধতার।
খুলনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক