হোম
দুর্ঘটনা

পরিচয় মিলেছে বগুড়ায় উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশের!

মিরু হাসান || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

পরিচয় জানা গেলো বগুড়ায় উদ্ধার হওয়া সেই অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশের। বগুড়ার শাজাহানপুর উপজেলায় সড়কের পাশ থেকে গলাকাটা অবস্থায় মোফাজ্জল হোসেন মোফা (৫২) নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজ বুধবার (৫ নভেম্বর) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে সুলতানগঞ্জ মহাসড়ক থেকে ৫০ গজ উত্তর পাশে মৃত বাদশা চেয়ারম্যানের বাড়ির সামনে সুলতানগঞ্জ হাইস্কুল পুরনো রাস্তার ধারে টুতবাগান সংলগ্ন ইটের প্রাচীরের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হলে শাজাহানপুর থানার কৈগাড়ী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মোফা বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। পরিবার জানায়, গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

বুধবার ৫ নভেম্বর সকালে লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবার এসে পরিচয় নিশ্চিত করে। পলিশের পাথমিক ধারনা-তাদেটারিকশা ছিনতাইয়েরপুলিশের প্রাথমিক ধারণা-অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং গলার অংশ অর্ধ কাটা। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “নিহতের পরিচয় নিশ্চিত করা গেছে। মৃত্যুর রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল কারণ স্পষ্ট হবে।” এদিকে দিনের শুরুতেই এভাবে সড়কের পাশে অর্ধ গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, সামান্য দূরেই ব্যস্ত সড়ক-তারপরও এমন ঘটনা নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করছে। পুলিশ জানিয়েছে-ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।##

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 12 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 12 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক