হোম
দুর্ঘটনা

পঞ্চগড়ে নিখোঁজের তিন দিন পর পুকুরে ভাসমান অবস্থায় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার।

আব্দুল্লাহ্ আল মামুন,জেলা প্রতিনিধি পঞ্চগড় || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের তিন দিনের মাথায় বাড়ির পাশের পুকুর থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার সাকোয়া ইউনিয়নের আরাজী সাকোয়া এলাকায় পুকুর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহত ধরিত্রী রানী ওই এলাকার ক্ষিতিশ চন্দ্র বর্মনের একমাত্র মেয়ে। তিনি স্থানীয় সাকোয়া ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। সাঁতার না জানা ওই কলেজছাত্রী পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন পুলিশ ও পরিবারের লোকজন।

নিহত কলেজছাত্রীর পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে সাকোয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দীপেন চন্দ্র বর্মন জানান, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই ধরিত্রী রানীর খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে পরদিন বুধবার পরিবারের পক্ষ থেকে বোদা থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শুক্রবার সকালে বাড়ির পাশে একজন প্রতিবেশীর পুকুরের পানিতে মেয়ে মানুষের মাথার চুল ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন। বিষয়টি সন্দেহ হলে তাঁরা আশপাশের লোকজনকে জানান। বিষয়টি ভালোভাবে দেখতে গিয়ে পানিতে ধরিত্রী রানীর লাশ ভাসতে দেখেন।

মুহূর্তেই এই খবর আশপাশ এলাকায় ছড়িয়ে পড়লে লাশ দেখতে পুকুর পাড়ে ভিড় করতে থাকেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। খবর পেয়ে বোদা থানা–পুলিশের সদস্যরা পুকুর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠান।

এসব তথ্য নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মালিক মুঠোফোনে বলেন, পুকুর থেকে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহালে শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আর লাশ দেখে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তারপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 19 hours আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 1 day আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জে সাংবাদিকের ওপর বিএনপির নেতাদের হামলা।
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে জামায়াত নেতা মহর আলীর মৃত্যুতে জেলা ও উপজেলা
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে দেওয়াল চাপা পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক