হোম
জনদুর্ভোগ

পঞ্চগড়ে জলাবদ্ধতা নিরসনে সড়ক অবরোধ করে বিক্ষোভ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে গত সপ্তাহ ধরে বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়কে নেমে বাঁশ ও বালুর বস্তা ফেলে অবরোধসহ বিক্ষোভ করেছে স্থানীয়রা।

৬ জুলাই (শনিবার) দুপুরে জেলা শহরের কামাতপাড়া এলাকার পানিবন্দি মানুষ শহরের পঞ্চগড়-টুনিরহাট সড়কের বানিয়াপট্টি এলাকায় সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা বানিয়াপট্টি ব্রিজের মুখে বাঁশ বালুর বস্তা ফেলে পানি গতিরোধ করেন। ঘণ্টা খানিকের এ অবরোধে তারা নানা অভিযোগ তোলেন।তাদের অভিযোগ, কয়েক বছর ধরে এ সমস্যার সমাধান না করায় বর্ষা মৌসুমে পানিবন্দি হয়ে পড়েন পৌরসভার কামাতপাড়া এলাকার হাজারো পরিবার। ডুবে যাচ্ছে কামাতপাড়া এলাকার নিম্নাঞ্চল। পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা করার আশ্বাস দিয়ে এলেও তা বাস্তবে রূপ না নেয়ায় ভোগান্তি বেড়েছে। এতে করে রাস্তাঘাটে চলাচলসহ বাড়িতে বসবাস করতে বড় সমস্যায় পড়েছেন তারা। রান্না পর্যন্ত করতে পারছেন না।আরও পড়ুন: বানভাসিদের দুর্ভোগ বাড়ছে কুড়িগ্রামে

গত কয়েকদিন ধরে এমন অবস্থা চললেও কেউ তাদের খোঁজ নেয়নি বলে দাবি করেন তারা। তাই ক্ষুব্ধ মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বলে জানান তারা।এসময় বিষয়টি অবগত হয়ে ঘটনাস্থলে ছুটে যান পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন। চেষ্টা করেন ক্ষুব্ধ মানুষের শান্ত করার। একই সঙ্গে দ্রুত সহায়তা করার আশ্বাস দেন তিনি।

কামাতপাড়া এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, ‘টানা বৃষ্টিপাত হলেই আমরা দুর্ভোগে পড়ি। গত কয়েকদিন ধরে আমরা পানিবন্দি অবস্থায় আছি। কিন্তু জনপ্রতিনিধি ও প্রশাসনের কেউ আমাদের কোনো খোঁজ নেয়নি। তাই আমরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। ওই এলাকার বাসিন্দা জুয়েল ইসলাম বলেন,প্রতি বছরই আশ্বাস পাই।কিন্তু তা আর বাস্তবায়ন হয় না। যখনই বৃষ্টি হয় পুরো পৌরসভার পানি বানিয়াপট্টি ব্রিজের নিচ দিয়ে আমাদের এলাকায় ঢুকে পড়ে। আমরা পানিবন্দি হয়ে পড়ি। গত কয়েকদিন ধরে আমরা পানিবন্দি হয়ে আছি।

এ বিষয়ে পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন বলেন, ‘বৃষ্টির কারণে পৌরসভার কামাতপাড়াসহ নিম্ন এলাকার কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। আমরা তাদের জন্য খিচুড়ি ও শুকনো খাবারের ব্যবস্থা করেছি। আসলে পৌরসভার সবচেয়ে নিচু এলাকা কামাতপাড়া। আগে তেমন বাড়ি ঘর না থাকায় পানি যাওয়ার রাস্তা ছিল। কিন্তু এখন অনেক পাকা ঘরবাড়ি হওয়ায় পানি জমে থাকছে। আরইউডিটিপি প্রকল্পটি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। এ প্রকল্পের পরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করা হবে। এতে কামাতপাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের যন্ত্রণা লাঘব হবে।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা এবং শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, পঞ্চগড়ে এখনও বন্যার পরিস্থিতি তৈরি হয় নি। তবে কিছু এলাকা নিচু হওয়ায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। পানিবন্দি মানুষের জন্য শুকনো খাবার ব্যবস্থা করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 11 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 13 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 13 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 13 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক