হোম
অপরাধ

নারায়ণপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের বরাদ্দ ১০ কেজি, সুবিধাভোগীরা পেয়েছেন ৭-৮ কেজি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

এসএম রুবেল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে বরাদ্দ দেয়া ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে,সরকারি বরাদ্দ ১০ কেজি হলেও সুবিধাভোগীরা পেয়েছেন ৭-৮ কেজি করে। এছাড়াও তালিকায় নাম থাকলেও অনেকেই পায়নি ভিজিএফ’র চাল। এমনকি তালিকার বাইরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন তার স্বজন ও লোকজনদের মাঝে টোকেন বিতরণ করে চাল বিতরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়,নারায়নপুর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ৩২৯০ কার্ডধারী পরিবারের মাঝে ৩২ মেট্রিক টনের অধিক পরিমানে চাল বরাদ্দ দেয়া হয়। চলতি মাসের ১৬, ১৭ ও ১৮ এপ্রিল নারায়নপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়। ভিজিএফ’র চাল পাওয়া সুবিধাভোগী আব্দুর রাকিব বলেন,আমরা জানি, ভিজিএফ’র জন্য সরকার বরাদ্দ দিয়েছে ১০ কেজি করে চাল। কিন্তু চাল বাসায় নিয়ে আসার পর মেপে দেখলে ৭-৮ কেজি করে চাল পাওয়া যাচ্ছে। এমনকি ১০ কেজির জায়গায় ৯ কেজি পরিমানে চাল একজনও পায়নি। মোট পাওয়া সুবিধাভোগীদের মধ্যে ৫০ শতাংশ পেয়েছে ৭ কেজি বাকি ৫০ শতাংশ পেয়েছে ৮ কেজি করে চাল। নাম প্রকাশ না করার শর্তে এক দিনমজুর জানান,দীর্ঘ ৩-৪ বছর ধরে আমরা ইদের আগে ভিজিএফ’র চাল পায়। কিন্তু চলতি বছরের মতো এতো কম চাল কখনও পায়নি। সরকার যদি ১০ কেজি বরাদ্দ দেয়,তাহলে আমাদেরকে কেন ৭-৮ কেজি করে দেয়া হয়েছে। চেয়ারম্যান,ও মেম্বাররা তাদের নিজের লোকজন দিয়ে সরকারি এসব চাল বাজারে বিক্রি করছে। তরিকুল ইসলাম নামের এক দিনমজুর বলেন,দিয়াড় অঞ্চলে ও পদ্মা নদীর ওপারে ভারতীয় সীমান্তবর্তী এলাকা হওয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিতে পারেন চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেনের বিরুদ্ধে ৪০ দিনের কর্মসূচিতেও ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে।অভিযোগ অস্বীকার করে নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বলেন,কোন অনিয়ম বা ওজনে কম না দিয়ে নয়,বরং সকল নিয়ম মেনেই নারায়নপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রওশন আলী বলেন,ওজনে কম দেয়ার কোন সুযোগ নেই। ১০ কেজির জায়গায় ৭-৮ কেজি চাল প্রদান এবং তালিকা ছাড়াই অন্যদের মাঝে বিতরণ ও তালিকায় নাম থেকেও না পেলে এর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ উঠেছে ও এলাকাবাসী দাবি করছেন,কালু,মতি মড়া,রবিউল (রোবু),বাবু এরা পাইকারি ব্যবসায়ী অভিযোগ পাওয়া গেছে বাই পাস করে তাদের কাছে কয়েকশো বস্তা চাউল সরানো হয়েছে বিক্রির উদ্দেশ্যে তবে এ বিষয়ে ঘটনার উদঘাটন করে জনসম্মুখে দ্বিতীয় পর্বে আসছেন প্রতিবেদক।।উল্লেখ্য,আসন্ন ইদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ৫৪ হাজার ৯৯৩টি কার্ডে ৫৪৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 13 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 14 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 14 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 20 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 1 day আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 1 day আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক