হোম
নাগরিক ভাবনা

নাগরিক ভাবনাঃ তেলের তেলেসমাতি ও ডা.বিমল ছাজেরের বিনা তেলে রান্না।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ মার্চ, ২০২২ ১১:২৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

নাগরিক ভাবনাঃ অ্যাডভোকেট আবু মহী উদ্দীনঃ ডা.বিমল ছাজেরের ব্যবসাটা এবারে জমবে মনে হয়। রোগিরা একটু সিনিয়র হলে রোগের চিকিৎসা সম্পর্কে অভিজ্ঞ হয়। হার্টে ব্লকেজের কারণে রিং পরানোর পরে খোজ পেলাম ‘ডা.বিমল ছাজের’ রিং পড়ানো ছাড়াই হার্ট ব্লকেজের চিকিৎসা করেন। ইস্কাটন গার্ডেনে তার চিকিৎসালয় ‘সাওল হার্ট সেন্টার।

সেখানে গিয়ে তাদের চিকিৎসা পদ্ধতির সাথে পরিচিত হয়েছিলাম। তাদের চিকিৎসা পদ্ধতির মূল কথা ‘তেল ছাড়া রান্না। এর পর ডা. বিমল ছাজেরের সেমীনার দেখেছি , বই কিনেছি। এখনতো ইউটিউবে পাওয়া যায়। চালের দাম বাড়লে মন্ত্রী বলেছেন ‘এখন সবাই সরু চাল খেতে চায়’ সে জন্য চালের দাম বেড়েছে। চাল আমদানী করতে হবে। পেয়াজের দাম বাড়লে মন্ত্রী মহোদয় বললেন, তার বাড়ীতে পেয়াজ ছাড়া রান্না হয়’ পরামর্শ দেন পেয়াজ না খেতে। টিসিবির ট্রাকের কাছে ভদ্র পোষাক পড়া নাগরিকদের দেখে মন্ত্রী মহোদয় বেশ খুশী হয়েছেন।

সোয়াবীন তেলের দাম বেড়েছে , মন্ত্রী মহোদয় তেল না খাওয়ার পরামর্শ দিলেই ডা, বিমল ছাজেরের কোম্পানীর ব্যবস্যা জমজমাট হবে। ডা.বিমল ছাজের অনেক দিন আগেই বিষয়টা অনুধাবন করতে পেরে বিনা তেলে রান্নার বিষয়টা ভেবেছিলেন। বিষয়টা বাংলাদেশের মানুষ বিবেচনায় নিতে পারে। সোয়াবীন তেলের কোম্পানীগুলো ক্রমাগত প্রতারনা করে যাচ্ছে জাতির সাথে কিন্তু বিষয়টার খোজ নেওয়ার কেউ নাই বলেই মনে হচ্ছে। কোম্পানীগুলো সোয়াবীন তেল বাজারজাত করতে গিয়ে বিজ্ঞাপন দিচ্ছে , স্বাস্থ্যসম্মত তেল, কিন্তু তেলে থাকা ক্ষতিকর ট্রান্সফ্যাট এর কথা লিখেনা। কোলস্টোরল ফ্রি’ একথা লিখতে ভোলেনা সোয়াবীন কোম্পানীগুলো। অথচ প্রাকৃতিকভাবেই সোয়াবীনে কোন কোলস্টোরল থাকেনা। এই ডাহা মিথ্যা কথা বলে দেশের মানুষকে প্রতারণা করা হচ্ছে। রমজান মাসের আগমন উপলক্ষে ব্যবসায়ীরা কোমর বেধে নামতে শুরু করেছে। ভোজ্য তেল নাকি মজুত করা হচ্ছে। যারা করছেন , তাদের অধিকাংশেরই সফেদ ধর্মীয় পোষাক, প্রায় জনেরই মক্কা মদিনা ঘুরে নামের আগে বিশেষ ‘ ইজ্জতসম্পন্ন’ উপাধি যোগ করা।

জিনিসের দাম বাড়বে, বানিজ্য মন্ত্রণালয় মাঝে মাঝে হুমকি ধামকী দিবে কিন্তু কোন কাজ হবেনা। বানিজ্য মন্ত্রী প্রাথমিক হুংকার ছেড়েছেন। এতেই আমাদের ভয় বেশি। বুট , মুড়ি, ডাল, চিনি, খেজুর, বেগুন ইত্যাদির দাম বাড়লে মন্ত্রী মহোদয় যদি পরামর্শ দিতেন স্বাস্থ্যের দিক বিবেচনা করে ভাজাপোড়ার ঐ সব খাদ্য না খাওয়ার জন্য। তাহলে মন্ত্রী মহোদয়ের পরামর্শ মেনে খাওয়া বাদ দিয়ে ঐসব মালামালের ব্যবসায়ীদের শিক্ষা দিতে পারতাম। দাম বাড়বে বিষয়টি কে দেখবেন ? বিএসটিআই , খাদ্য মন্ত্রনালয় , বানিজ্য মন্ত্রনালয় , প্রশাসন, ক্যাব, নাকি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ?

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 4 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 4 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 4 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 4 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 4 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 7 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 21 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক