হোম
নাগরিক ভাবনা

নাগরিক ভাবনাঃ জীবে প্রেম করে যেই জন,সেই জন সেজীবে ঈশ্বর

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ মে, ২০২০ ১২:২০ অপরাহ্ণ

Lion-ad-ma-mazid-mknewsbd

ফাইল ছবি

নাগরিক ভাবনা, লায়ন অ্যাড, এম এ মজিদঃ আমি গত ২৫শে মার্চ ২০২০ তারিখ থেকে দিনাজপুরে নিজ গৃহে গৃহবন্দী অর্থাৎ লকডাউনের কারণে ঘরের মধ্যেই আবদ্ধ রয়েছি। আমি খুব পজেটিভ মনের মানুষ। খারাপ জিনিসটাও খারাপ ভাবে না নিয়ে সব সময় ভাল ভাবেই নিতে সচেষ্ট থাকি। লকডাউনের আগে প্রতিদিন ছেলের সাথে কথা না হলেও এখন কিন্তু ছেলের সাথে প্রতিদিন কমপক্ষে একবার তো কথা হয়ই, কোন কোন দিন একাধিকবার ফোনে কথা হয়। কারনটা একই। কেননা, ছেলে ওয়াশিংটন ডিসি’তে লকডাউনে ঘরবন্দী। সে নিজের জন্য যতটা চিন্তিত নয় – তার চাইতে অনেক অ-নে-ক বেশি চিন্তিত আমার জন্য। কেননা, মহামারি ছোঁয়াচে করোনাভাইরাস পছন্দ করে বয়ষ্ক ও অসুস্থদের, বিশেষ করে বয়ষ্ক ডায়াবেটিস আক্রান্ত রোগীদের। যেহেতু আমি বয়ষ্ক ও ডায়াবেটিস রোগী – সে কারণে আমার ছেলের চিন্তা আমাকে নিয়ে। আমাকে শান্তনা ও সাহস দেওয়ার জন্য প্রতিদিন কমপক্ষে একবার আমার সাথে তাকে কথা বলতেই হবে।

এদিকে আমার স্বরাষ্ট্রমন্ত্রী আমার প্রতি যেভাবে যত্নশীল ও মমতাময়ী – যা বর্ণনা করা কঠিন। নতুন বিয়ের পর শ্বশুর বাড়িতে যে ধরণের আদরযত্ন পেতাম – এখন আমি তার চাইতে অনেক অ-নে-ক বেশি যত্ন ও সেবাশুশ্রূষা পাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে । সরাদিনে কত রকমারি ও বাহারি খাবার আমাকে দেওয়া হয় – যা আমাকে ভাবতেও আশ্বর্য হতে হয়। টিভির যত রান্না তার প্রায় সবগুলোই শিখে সেগুলো আমার কাছে উপস্হাপন করেন আমার স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু একটা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর শাসন ও গর্জন চরমে, সেটি হচ্ছে সকালে যোগব্যায়াম ও রাতে বাসার সামনে জোরে জোড়ে হাটতেই হবে। এ ব্যপারে ছেলের শাসনগর্জন না থাকলেও তার চরম অনুরোধ ও আবদারটি হচ্ছে, সুস্থ্য থাকার জন্য আমি যেন প্রতিদিন যোগব্যায়াম ও হাটাহাটি করি। যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর শাসনগর্জন এবং প্রিয় সন্তানের অনুরোধ-আবদার আমার ভালোর জন্যই, সেহেতু আমার স্বার্থেই আমি কাজ দুটি করি। আমি রাত ১০টায় হাটা শুরু করি এ কারনে যে, রাত ১০টায় আমার বাসার সামনের সড়কটি জনমানব শূন্যের কারনে ছোঁয়াচে রোগ সংক্রমণের ভয়টা একটু কম থাকে এবং কেউ কথা বলার থাকে না। ফলে হাটাহাটিটা বেশ ভালই হয়।

এবারে আসল কথায় আসা যাক। আমি যখন রাতে হাটাহাটি করি তখন ক্ষুধার্থ অনেকগুলো কুকুর আমাকে সাঙ্গ দেয়, বিনিময়ে তারা আমার কাছে খাবার চায় বলে আমাকে তারা বুঝাতে চেষ্টা করে। আমারও বুঝতে আর বাকি রইলো না যে, ওরা কি চায়। এ ব্যপারে আমার ভাতিজা ইমন ও তার বন্ধু টুটুলকে কুকুরগুলোকে খাওয়ানোর ব্যপারে সহযোগিতা চাইলে তাদের আগ্রহ ও সদিচ্ছায় আমার ইচ্ছা ও উৎসাহ আরো বৃদ্ধি পেয়ে গেল। তাদেরকে দায়িত্ব দিলাম খাবার সংগ্রহ করার জন্য। তারা যথারীতি খাবার সংগ্রহ করলো এবং আজ রাত ১০টায় আমাদের মহল্লার দুই প্রান্তে কুকুরগুলোকে কাগজের উপর খাবার দিলে তারা খুব তৃপ্তি সহকারে খেয়ে আমাদেরকে লেজ নেড়ে কিছু শব্দ ও অঙ্গভঙ্গি এমনভাবে প্রকাশ করে দেখালো – তাতে মনে হলো কুকুরগুলো খুব খুশি হয়ে আমাদেরকে অনেক আশীর্বাদ করলো।

 

সেই সাথে আবু দাউদ ও তিরজিমি হাদিস শরীফের কথাটা মনে পড়ে গেলো, “দুনিয়াতে সকল প্রানীদের প্রতি তোমরা দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন, তিনি  তোমাদেরকে দয়া করবেন।একই সাথে স্বামী বিবেকানন্দের কবিতার দুটি কলি মনে পড়ে গেল, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিবে ঈশ্বর। আপনারা দোয়া করবেন – লকডাউনের কারনে ক্ষুধার্থ কুকুরগুলোকে যেন প্রতিদিন খাওয়াতে পারি, আর খাবার মানও যেন ক্রমান্বয়ে উন্নত থেকে উন্নতর হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 3 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 15 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 17 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 17 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 17 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক