হোম
নাগরিক ভাবনা

নাগরিক ভাবনাঃ চাইলে বাজেট ছাড়াই রেল সেবার মান বাড়বে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২২ ৬:২৬ অপরাহ্ণ

ফাইল ছবি

নাগরিক ভাবনাঃ অ্যাডভোকেট আবু মহী উদ্দীনঃ রেলে যারা ভ্রমন করেন,তারা জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে চান। দিনের বেলা হলে তা করা যায়। আবার যাত্রীদের আত্মীয় স্বজন ফোনে জানতে চায় এখন কোথায়? রাতে হলে এই প্রশ্নের জবাব সহজ হয়না। আবার আমাদের সন্তানেরা ট্রেন জার্নিতে স্টেশনের নাম লিখে রাখে কখন কোন স্টেশন পার হচ্ছে। রাতের অন্ধকারে কিছু দেখা যায়না। আবার মধ্যবর্তী কোন স্টেশনে নামতে গেলে সব সময় তটস্থ থাকতে হয়। বিভিন্ন জনকে জিজ্ঞাসা করতে হয়। যাত্রী মহিলা হলে বিড়ম্বনার সীমা থাকেনা।

বাক্স প্যাটরা নিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই দরজামুখী হতে হয়। রেলে মেধাবী কর্মকর্তা একেবারেই নাই তাতো নয়। কর্মকর্তাদের না বলে মন্ত্রী মহোদয়কে বলাই ভালো। কেননা এই রেল মন্ত্রীর আমলে রেল ট্রেনে উঠতে মানুষ আগ্রহী হয়েছে। রেলওয়েতে চমৎকার অডিও সিস্টেম আছে। সে অডিওতে সব সময় না হলেও ২/১ বার স্টেশনের নাম বলা হয়। এটাতো বলাবলির কিছু নাই। রেকর্ডেড অডিও বাজালেই হলো। চমৎকারএই অডিওটা যাত্রী সেবায় এবং রেলওয়ের তথ্য সরবরাহে

গুরুত্বপুর্ন ভুমিকা রাখতে পারে যেমনঃ

ক) যাত্রা থেকে গন্তব্য পর্যন্ত সকল স্টেশনের নাম বলা যাবে। যেখানে থামবে সেখানকার কথাতো বলা হবেই ,এমনকি যেসব স্টেশনে ট্রেন থামবেনা সে সব স্টেশনের নাম বলা যেতে পারে আমরা এখন অমুক স্টেশন অতিক্রম করছি। এখানে এই ট্রেনের স্টপেজ নাই। আমাদের পরবর্তী স্টেশন অমুক।

খ) অডিওতে রেলওয়ের চলমান প্রকল্পগুলো সম্পর্কে ধারনা দেওয়া যেতে পারে। এই সব প্রকল্প কবে নাগাদ শেষ হবে,প্রকল্প গুলি বাস্তবায়িত হলে আমরা কি কি সুবিধা পাব তা বলা যেতে পারে।

গ) রেলওয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা যেতে পারে।এতে করে দেশের অধিক সংখক মানুষ অবহিত হবে এবং যোগ্যতর প্রার্থী পাওয়ার সুবিধা হবে।

ঘ) রেলের উন্নয়ন সংক্রান্ত টকশো প্রচার করা যেতে পারে। রেলের যাবতীয় তথ্য প্রচার করা যেতে পারে।

ঙ) কোন স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকলে কি কারণে ট্রেন দাঁড়িয়ে আছে বা ক্রসিং হলে বলা যেতে পারে।

চ) যাত্রী সেবার মান উন্নয়নে যাত্রী , কর্মচারীদের করনীয় যাত্রীদের সহযোগিতার বিষয় বলা যেতে পারে। এমনকি রেলওয়ের সমস্যাগুলো সম্পর্কেও ধারণা দেওয়া যেতে পারে।

ছ) কোন যাত্রী টিকিট করতে না পারলে কি পদ্ধতিতে রেলের ভিতরে টিকিট করতে পারবেন সে বিষয়েও বলা যেতে পারে। বিনা টিকিটে যাত্রী ধরার চেয়ে সবাই যাতে টিকিট করে ট্রেন ভ্রমন করতে সেজন্য মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ করা দরকার।

প্রসঙ্গঃ বিলবোর্ড , প্রতিটি বগীতে ভিতরে এবং বাইরে রঙ্গিন লাইট দিয়ে বিলবোর্ড বানানো হয়েছে। তাতে লেখা আছে বাংলাদেশ রেলওয়ে’। এই কাজটা যে কারণেই করা হোক একেবারেই অর্থবহ নয়। এটা যাত্রীদের বা রেলের কি কাজে লাগে তা কেউ জানেনা। এটাকে আমরা খুব ভালো কাজে লাগাতে পারি। এখানে স্টেশনের নাম উঠবে। এক স্টেশন পার হলে পরের স্টেশন কি তার নাম উঠবে। এতে যাত্রীদের উপকার হবে। এই বিলবোর্ডে বিভিন্ন বিষয় প্রচারনা করা যেতে পারে। এভাবে দেশের মানুষকে রেলের সাথে সম্পৃক্ত করতে পারলে মানুষ রেলওয়েকে নিজেদের সম্পদ বলে ভাবতে শুরু করবে। রেল ব্যবস্থাপনার সাথে নিজেদেরকে সস্পৃক্ত করতে পারবে। এতে লাভ ছাড়া লোকসান হবেনা।

আমরাতো কোনদিন ভাবিনি, পঞ্চগড় থেকে ৪টি আন্তনগর ট্রেন চলবে। অনলাইনে দেশের যে কোন জায়গা থেকে ট্রেনের টিকিটি কাটা যাবে। রেলের তথ্য মোবাইলে দেখা যাবে। ট্র্যাক করে জানা যাবে ট্রেন কোথায় আছে , এই ব্যবস্থা যত উন্নত হবে রেল ব্যবস্থা তত উন্নত হবে। ট্রেনের টিকিটের জন্য হাহাকার মানে ট্রেনের গ্রহণ যোগ্যতা, আমাদের চাওয়া পাওয়াতো সেটাই। কেবল যদি ডাবল লইন করা যায় তাহলে আমাদের রেল ব্যবস্থা নিয়ে গর্ব করার মতো বিষয় থাকবে। শেষে আশংকা হয় হঠাৎ করে কোন উর্ধতন কর্মকর্তা যদি মনে করেন ইহা আমারো ছিল মনে’ তবুও বিয়গুলি বিবেচনায় এনে কাজ হোক। এতে কোন প্রকল্প করতে হবেনা , সম্ভাব্যতা যাচাই করতে হবেনা , কোন বাজেটও লাগবেনা। মাঝখানে দারুন একটা কাজ হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 4 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 4 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 4 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 4 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 4 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 7 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 21 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক