হোম
নাগরিক ভাবনা

নাগরিক ভাবনাঃ ঈদ,করোনা,বন্যা ও বর্জ ব্যবস্থাপনা,অ্যাডভোকেট আবু মহী উদ্দীন। 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ আগস্ট, ২০২০ ৮:৩২ অপরাহ্ণ

Nagorik-vabna-mknewsbd

ফাইল ছবি

নাগরিক ভাবনাঃ ঈদ,করোনা , বন্যা ও বর্জ ব্যবস্থাপনা, অ্যাডভোকেট আবু মহী উদ্দীন। আজ বাংলাদেশে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হলো। এই পবিত্র দিনটিতে মুসলমানরা ঈদগাহে গিয়ে একসঙ্গে নামাজ শেষ করে যার যার সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিয়েছে। ধর্মীয় বিধান অনুসারে আগামী কাল এবং পরশু সুর্যাস্ত পর্যন্ত কেরবানী করার বিধান আছে। ঈদের নামাজ শেষে ধনী-দরিদ্র নির্বিশেষে সব বয়সী মুসলমান ভাবগম্ভীর পরিবেশে নামাজ আদায় এবং পরস্পর কুশলাদি বিনিময়ের পাশাপাশি কোলাকুলি করেন। ঈদগাহে সমবেত মুসলিম মহান দরবারে মোনাজাত করেন পার্থিব এবং পারলৌকিক কল্যাণের আশায়। মুসলিম সম্প্রদায়ের জন্য দুই ঈদই অশেষ সংহতি ও সম্প্রীতি বয়ে আনে। কোরবানির মাংসের একটি অংশ দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। ফলে ঈদের আনন্দ ভিন্নতর মাত্রা পায়। হযরত ইব্রাহিম (আ) যে উদাহরণ সৃষ্টি করে গেছেন, সেটাকেই মর্যাদা দিয়ে বিশ্বের মুসলমানরা ঈদ-উল-আজহা পালন করে আসছেন।

মূলত কোরবানির মধ্য দিয়ে আত্মোৎসর্গের এক পরম মহিমার নজির স্থাপন করে গেছেন হযরত ইব্রাহিম (আ)। শরিয়তের বিধান অনুসারে কোরবানির পশুর মাংস তিন ভাগ করে এক ভাগ নিজে, এক ভাগ আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের এবং এক ভাগ দরিদ্রদের মধ্যে বিলি করার নির্দেশ রয়েছে। ইসলাম ধর্ম সাম্য, ভ্রাতৃত্ববোধ এবং পরোপকারের ওপর গুরুত্বারোপ করে। লোক দেখানো আনুষ্ঠানিকতাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হলেও কেউ কেউ তা কওে থাকেন। পরিতাপের বিষয়, ইসলামের সঠিক বিধিবিধান অনেকেই গুরুত্ব না দিয়ে অবাঞ্ছিত প্রতিযোগিতায় নেমে পড়েন একং পত্রিকান্তরে প্রকাশ করেন কে কত দামের কোরবান্রী পশু কিনেছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখিও কম হয়না।

আত্মত্যাগের দিনটি মুসলিম সম্প্রদায়ের জন্য পবিত্র দিন। হিংসা, দ্বেষ, হানাহানি, কুমন্ত্রণা ভুলে পূত পবিত্র মন নিয়ে পারস্পরিক বন্ধনকে সুদৃঢ় করার দিন ঈদ-উল-আজহা। ধনী, দরিদ্র সব ভেদাভেদ ভুলে মানুষের মাঝে নিজেকে সমর্পিত করার দিন আজ। কোরবানির পশুর মাংস বিতরণ যথাযথভাবে করাই সঙ্গত। এতে বন্যাদুর্গত ও দরিদ্রশ্রেণীর মানুষ উপকৃত হবে। মশক নিবারণসহ সতর্ক থাকতে হবে ডেঙ্গু রোগীর ব্যাপারেও। পারস্পরিক সাহায্য-সহযোগিতার মনোভাব নিয়ে সকলে মিলে মোকাবেলা করলে কোন সমস্যাই সমাধানের উর্ধে নয়। আমাদের মধ্যে বিদ্যমান পশু প্রবৃত্তি, কাম, ক্রোধ, লোভ, মোহ, পরনিন্দাজাতীয় নেতিবাচক প্রবৃত্তিকে সরিয়ে ফেলে সহজ-সরল মানবিক গুণাবলী অর্জন করাই হচ্ছে ঈদ-উল-আজহার তাৎপর্য। পবিত্র ঈদ-উল-আজহায় আমাদের প্রার্থনা- আল¬াহপাক যেন বিশ্ব মুসলিমের জাতীয় জীবনকে মর্যাদাশীল করেন। সবার জীবন আনন্দময় হোক। ঈদ মোবারক।

এবারের ঈদ-উল-আজহা অবশ্য অন্যান্যবারের মতো হয়নি করোনা মহামারীর কারণে। যেমন, সামাজিক দূরত্ব রক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা থাকায় জাতীয় ঈদগাহসহ উন্মুক্ত প্রাঙ্গণে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়নি। মসজিদে নামাজ অনুষ্ঠিত হয়েছে। সে কারণে মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মানতে হয়েছে মসজিদেও। পশু কোরবানিও স্বাস্থ্যবিধি সম্মতভাবে করতে হয়েছে। দেশের সিটি কর্পোরোশনগুলি বা পৌরসভা সমুহ বর্জ ব্যবস্থাপনার কার্যক্রম হাতে নিয়েছে। বর্জ ব্যবস্থাপনার যত পদক্ষেপই নেওয়া হোক নাগরিক দায়িত্ব বোধ জাগ্রত না হলো কোন কর্মসুইি সফল হয়না। গ্রামে বা শহরে নির্ধারিত স্থানে পশু কোরবানী করার শত আহবান নির্দেশ, উপেক্ষা করে কোরবানীদাতারা তাদের বাসার নিকতম স্থানে রাস্তায় , গ্যারেজে , গলিতে পশু জবাই করে। কিন্তু পরিস্কার করার ব্যপারে তাদের নাগরিক দায়িত্ব যে আছে সেটা প্রমান হয়না। অথচ নাগরিক দায়িত্ববোধ থেকে তা করলে নাগরিক জীবননে যেমন স্বাচ্ছন্দ আসতো তেমনি নিজের শহরও পরিস্কার থাকতো। বিয়টি সিটি কর্পোরেশনের উপর দায়িত্ব দিয়েই আমরা এড়িয়ে যাই।

তবে নির্ধারিত স্থানে কোরবানী করলে বর্জ পরিস্কার সহজ হয়। করোনা জনীত কারণে এবারে কোরবানী কম হয়েছে। বন্যাজনীত কারণে ও সম,স্যা হয়েছে। বানভাসি মানুষ কোরবানিতো দুরের কথা নিজেদের ঘরবাড়ি হারিয়ে উেই কেউ নিঃস্ব হয়েছে। আবার তাদের থাকার ঘরবাড়ি নদীগর্ভে বিলিন হয়েছে। আমাদের দেশের এই সমস্যা দীর্ঘদিনের। এর স্খায়ী সমাধানের বিষয় নিয়ে ভাববার সময় চলে যাচ্ছে। আমাদের দরকার টেকসই উন্নয়ন। গ্রামীন জনপদে টেকসই বর্জ ব্যবস্থাপনার অনেক প্রোগ্রাম হাতে নেওয়া হলেও তা আলোর মুখ দেখেছে কমই। ভবিষ্যতে একটি টেকসই বর্জব্যবস্থাপনার মাধ্যমে বর্জ সংগ্রহ করে তা সার, গ্যাস উৎপাদনে কাজে লাগানো যেতে পারে। এ সম্ভাবনার কথা শুনছি দীর্ঘদিন থেকে এখন তার বাস্তবায়ন দেখতে চাই। দেশের বন্যাদুর্গত এলাকাতে নগদ ত্রান সহায়তা দিলেও ঈদেও আনন্দ তাদের কাছে ম্লান হয়েছে। তবু ঈদ উৎসব ও আনন্দ বলে কথা। আমরা সবাই যদি পারস্পরিক মানবিক সহমর্মিতায় তা ভাগাভাগি করে নেই, তাহলে জয় হবে সৌহার্দ্য ও সম্প্রীতির। বিশ্বের সব ধর্মের মূল মর্মবাণীও তো তাই-ই।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 1 hour আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 8 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 15 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 15 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 15 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 15 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 16 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 18 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 21 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক