admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
নাগরিক ভাবনাঃ মোঃ সফিকুল ইসলাম, সিঙ্গাপুরঃ অনেক সময় চাইলেও নিজের দায়িত্বকে এড়িয়ে যাওয়া যায়না। গতকাল আমি কাজ শেষে বাজারের জন্য রওনা দিয়ে ছিলাম এমন সময় বাস স্ট্যান্ডে বসে থাকা একটি লোক পিছন থেকে আমাকে ডাকলো,,, আমি পিছনে তাকিয়ে দেখি একজন ৩০-৩২ বছর বয়সী ছেলে শুকনো মুখে বসে আছে। আমি তার কাছে গিয়ে জানতে চাইলাম কি জন্য আমাকে ডাকছেন। সে আমাকে খুব কষ্ট করে বুঝালেন যে তিনি ইন্ডিয়া থেকে সিঙ্গাপুরে এসেছে।
আর সে নতুন এসেছেন কিছুই চিনেনা। তো আমি হিন্দি বুঝতে পারি তাই তাকে বললাম যে আপনি আমাকে আপনার সমস্যা হিন্দিতে বলুন। সে আমাকে বললো ভাই আমি সেই সকাল ৮ বাজে সিংগাপুর এসে পৌঁছেছি আর এখনো আমি আমার এই ঠিকানায় পৌঁছাতে পারছিনা। আমি তাকে বললাম ভাই আপনি আপনার ঠিকানা আমাকে দেখান আমি আপনাকে টেক্সি ভাড়া করে দেই আপনি সেখানে চলে যান। আমি গুগুলে ঠিকানা বাহির করে দেখি। এখন সে আমাকে বললো ভাই আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। কিভাবে কি করবো বুঝতে পারছিনা। আমি আমার ব্যাগ থেকে আমার পাওয়ার ব্যাংক বাহির করে তাকে দিলাম, সে চার্জে ডুকিয়ে আমাকে ঠিকানা দেখালো। তো ঠিকানা দেখে আমি বললাম ভাই আপনি এখানে দাঁড়ান আমি টেক্সি নিয়ে আসি। সময়টা ছিল ৫ঃ৩০ মিনিট থেকে ৬০ঃ৩০মিনিট এই এক ঘন্টা আমি খুব চেষ্টা করলাম টেক্সি ভাড়া নিতে কিন্তুু কোন টেক্সি ভাড়া যাবেনা। কারন সেই সময়টা টেক্সি সিফট চেঞ্জ হয়।
আমি চেষ্টায় সফল হতে না পরে তার কাছে আসলাম। তাকে বললাম ভাই এখান থেকে টেক্সি পাওয়া যাবেনা। আপনি সামনে বাস স্ট্যান্ড থেকে বাসে করে চলে যান। সে কোন কথা না বলে চুপ হয়ে রইলো। আমি ও বুঝতে পারলাম যে হয়তো হাতে টাকা নাই নয়তো সে যেতে পারবেনা সেই ভয় তার। আমি তাকে বললাম ভাই চলেন আমার সাথে আমি আপনাকে পৌঁছে দিয়ে আসবো আপনার ঠিকানায়। ছেলেটি খুব খুশি হয়ে গেল। আমি তার একটি ব্যাগ কাদে নিয়ে চলে আসলাম বাস স্ট্যান্ড। সেখান থেকে সোজা চলে আসলাম টেক্সি স্ট্যান্ড। আর ১ ঘন্টা পরে টেক্সি পেলাম। আলহামদুলিল্লাহ তার ঠিকানায় আমি তাকে পৌঁছে দিতে পারলাম। মনটা ভালো হয়ে গেল এই সামান্য সেবাটা করতে পেরে। হউক না সে অন্য দেশি তাতে কি, আমার চোখে সে একজন বিপদগস্ত প্রবাসী ভাই আর আমি তার ভাই। এটাই মানবতা এভাবেই বেঁচে থাকতে হবে। মানুষের কল্যাণ করে।