হোম
অপরাধ

নওগাঁয় বিদ্যালয়ের অফিস কক্ষে অসামাজিক কর্মকান্ডের অভিযোগে দুই শিক্ষক বরখাস্ত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৩ ১২:২৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, ষ্টাফ রিপোর্টারঃ নওগাঁর বদলগাছী উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদাত শামিম আহমেদ ও সহকারী শিক্ষিকা (ইংরেজি) রিফাত আরা’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিদ্যালয়ের অফিস কক্ষে একাধিক দিন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর তাদের দুইজনকে বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে বরখাস্ত করেন ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাফর মোঃ শফি মাহমুদ।

বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াশিউর রহমান। প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত হওয়ায় খুশি এলাকাবাসী তবে তাদের দাবী তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হোক।

বৃহস্পতিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাফর মোঃ শফি মাহমুদের স্বাক্ষরিত পত্র থেকে জানা যায়, প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষিকা অসামাজিক ভিডিও ভাইরাল হওয়ায় অধিকাংশ কমিটির সিদ্ধান্ত মোতাবেক দুইজনকে সাময়িক বরখাস্ত করা হলো। এছাড়াও তদন্ত কমিটি গঠন করা হলো এবং তদন্ত কমিটির সুপারিশ মোতাবেক পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলার বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদাত শামীম আহমেদ ও একই স্কুলের সহকারি শিক্ষিকার বিরুদ্ধে অফিস কক্ষে অসামাজিক কর্মকান্ডের অভিযোগ উঠে। এমন কিছু ভিডিও গত মঙ্গলবার বিকেল থেকে ফেসবুকসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রধান শিক্ষক আবু সাদাত শামীম আহমেদের একের পর এক এমন নারী কেলেঙ্কারির ঘটনায় ফুঁসে উঠে এলাকাবাসী। শিক্ষকদের অনৈতিক কর্মকান্ডের বিষয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়। ঘটনার পর বুধবার বিকেলে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন। অন্য দুই সদস্য হলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অঞ্জন কুমার কুন্ড ও বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম।

বদলগাছী উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাকের বুধবার তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টার দিকে ওই বিদ্যালয়ে গিয়েছিলাম। যেহেতু ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং দেখেছি। স্কুল কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াশিউর রহমান বলেন, বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদাত শামীম আহমেদ ও একই স্কুলের সহকারি শিক্ষিকার বিরুদ্ধে অফিস কক্ষে অসামাজিক কর্মকান্ডের কিছু ভিডিও ফেসবুক সহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্কুল কমিটির সঙ্গে আলোচনা করা হয়। এ নিয়ে বুধবার বিকেলে উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি এবং স্কুলের কমিটির সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার থেকে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাফর মোঃ শফি মাহমুদের মুঠোফোনে একাধিক বার কল দিলেও সেটি রিসিভ না করায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 3 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 3 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 4 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 9 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 21 hours আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 21 hours আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 22 hours আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 23 hours আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক