হোম
জনদুর্ভোগ

দৌলতদিয়া পাটুরিয়া খননের পরও চ্যানেলটি সরু

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ

ফাইল ছবি

হানিফুর আলী,স্টাফ রিপোর্টার: দেশের গুরুত্বপূর্ণ নৌরুট ও দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। নদীর নাব্যতা সংকটে বিপাকে পড়তে হচ্ছে লঞ্চ, ফেরি ও বড় বড় লাইটার জাহাজগুলো। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। এমনকি এ নৌরুটে বারবার ঘটছে ফেরিডুবির মতো ঘটনাও। সাড়ে ৩ কোটি টাকার খনন কাজ করেও মিলছে না সমাধান। সরু চ্যানেলের কারণে ফেরি চলাচলে সময় ঘণ্টা অপচয় হচ্ছে। এতে ফেরির চলাচলের খরচ বাড়াসহ যাত্রীদের সময় ঘণ্টা অপচয় হচ্ছে। পদ্মা ও যমুনা এ দুই নদীর সমন্বয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ঘাট সচল রাখা, নদীপথের ড্রেজিং, পল্টুন মেরামত করে বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২০২২-২৩ অর্থবছরে দৌলতদিয়া-পাটুরিয়া, আরিচা-কাজিরহাট, নগরবাড়ী-বাঘাবাড়ী এবং পাটুরিয়া-কাউলিয়া নদীপথে ৩৭ লাখ ঘনমিটার মাটি (বালি) ড্রেজিং করা হয়েছে। এতে খরচ হয়েছে ৩ কোটি ৪৭ লাখ টাকা।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, এর আগে গত ২০২১ সালের ২৭ অক্টোবর মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে ডুবে যায় ফেরি আমানত শাহ। আর এ বছরের গত ১৭ জানুয়ারি ফের একই ঘাটের কাছে ৯টি পণ্যবাহী ট্রাক নিয়ে ডুবে যায় ফেরি রজনীগন্ধা। এ ঘটনায় ফেরির সহকারী মাস্টার হুমায়ুন কবিরের মৃত্যু হয়। যদিও ফেরিডুবির ঘটনায় মানিকগঞ্জ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

সরেজমিন দৌলতদিয়া ঘাট এলাকা থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। এ নদীপথে সাড়ে ৩ কোটি টাকার খনন কাজ হলেও নদীপথে বেশ কয়েকটি স্থানেই চ্যানেল সরু, অসংখ্য ডুবোচর জেগে উঠেছে। ফেরিগুলোতে পাড়ে আসতে হচ্ছে অন্তত ৬ কিলোমিটার বেশি ঘুরে। কারণ নদীর মাঝে জেগেছে চর। আবার তীব্র নাব্যতা সংকটের কারণে টানা দুই সপ্তাহ ধরে রাজবাড়ীর দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের কাছে আটকে আছে অন্তত ২৫টি পণ্যবাহী জাহাজ। দিনের পর দিন আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন জাহাজের চালক ও শ্রমিকরা। বাড়ছে পণ্যের খরচও।

দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার বাসিন্দা কবির হোসেন বলেন, প্রতি বছর কোটি কোটি টাকার খনন কাজ করলেও এক শ্রেণির কর্মকর্তার পকেট ভারী হচ্ছে কিনা বিষয়গুলো ভালোভাবে তদারকি করা প্রয়োজন।

এ সময় এমভি রুস্তম জাহাজের শ্রমিক আরজু খান বলেন, বাধ্য হয়ে জাহাজগুলো থেকে মালামাল নামিয়ে ছোট ট্রলার ও বাল্কহেডে করে গন্তব্যে নেওয়া হচ্ছে। এ ছাড়া প্রচণ্ড শীত উপেক্ষা করে আটকে থাকতে হচ্ছে দিনের পর দিন।

জাহাজ এমভি মায়ের দোয়ার মাস্টার (চালক) সোয়াইব হোসেন বলেন, প্রতিটি জাহাজ চলতে ১০ থেকে ১৫ ফিট পানি প্রয়োজন হলেও নদীতে চর জেগে ওঠায় বিভিন্ন এলাকায় রয়েছে ৮ থেকে ১০ ফিট। যে কারণে আটকে যাচ্ছে জাহাজ।

উত্তর দৌলতদিয়া এলাকার বাসিন্দা মোঃ আক্কাছ আলী বলেন, এখানে আটকে থাকার কারণে ইউরিয়া সার, ভুট্টাসহ কৃষি পণ্যের খরচ বেড়ে যাওয়ায় তা কৃষকের ঘাড়েই পড়বে।

বিআইডব্লিটিএ দৌলতদিয়া কার্যালয়ের সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম বলেন, বিআইডব্লিউটিএ বেশ কয়েকটি শাখা নদীপথে কাজ করে। নদীর ওপরে তার মানে ঘাট মেরামত পল্টুন ঠিক রাখা দেখভাল করি। বর্তমানে ঘাটে তেমন কোনো সমস্যা নেই। বিআইডব্লিটিএ আরিচা অঞ্চলের ড্রেজিংয়ের দায়িত্বে থাকা প্রকৌশলী মোঃ আক্কাছ আলী এবং আজগর আলী দুজনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তারা ফোনটি রিসিভ করেননি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন বলেন, এ নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে। বর্তমানে নদীপথে অসংখ্য ডুবোচরের কারণে ফেরিগুলোকে ৬ থেকে ৭ কিলোমিটার পথ ঘুরে আসতে হচ্ছে। এতে জ্বালানি খরচও বাড়ছে। যাত্রী ভোগান্তির শিকার হচ্ছে।

বিআইডব্লিটিএর নৌপথ সংরক্ষণ ও পরিচালক বিভাগের পরিচালক মোঃ শাহজাহান মিয়া বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথটি পদ্মা ও যমুনার সমন্বয়ে চলমান। পদ্মা ও যমুনা দুটি নদীই বালি উৎপাদন করে। একদিকে খনন করলে অন্যদিক স্বাভাবিকভাবেই ভরাট হয়ে যায়। এ মুহূর্তে নদীতে অন্তত ১০টি ড্রেজার মেশিন দিয়ে খনন কাজ চলমান আছে। তৈরি হচ্ছে আরও একটি চ্যানেল। বিআইডব্লিউটিসির সঙ্গে আলোচনা করে নতুন চ্যানেলে ফেরি পরিচালনা করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 6 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 7 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 7 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 1 day আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক