হোম
কভিড-১৯

দেশে ঈদের দিনেও মৃতদেহ নিয়ে ছুটে চলেছে বিবেক।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ জুলাই, ২০২১ ২:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

দেশে ঈদের দিনেও মৃতদেহ নিয়ে ছুটে চলেছে বিবেক। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে বাবা থাকছে না সন্তানের মৃতদেহের পাশে কিংবা সন্তান থাকছে না বাবার পাশে। সংবাদ মাধ্যমে অহরহই উঠে আসছে এসব খবর। এমন কঠিন পরিস্থিতিতে ভাইরাসটিতে আক্রান্ত মৃতদেহের দাফন-কাফন কিংবা সৎকারে এগিয়ে এসেছে বিবেক নামের একটি মানবিক সংগঠন। ঈদের দিন সবাই যখন পরিবারের সাথে সময় কাটাচ্ছেন, তখন বিবেকের কর্মীরা করোনায় আক্রান্ত মৃতদেহ নিয়ে ছুটে চলেছেন গোরস্থান থেকে গোরস্থানে। বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত একটানা কাজ করেছেন।

মৃতদেহের গোসল, জানাজার নামাজ পড়া, দাফন- সবই করেছেন বিবেকের কর্মীরা। এভাবে গতকাল ২১ জুলাই ৯টি মৃতদেহ দাফন করেছেন তারা। বিবেক’ নামক মানবিক সংগঠনটি কাজ করে থাকে কুমিল্লায়। গত বছরের ১৮ মে এর আত্মপ্রকাশ। অতি আপনজনরাও যখন মৃতদেহের পাশে ঘেঁষছে না, তখন সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ১১ জন যুবক করোনায় আক্রান্ত মৃতদেহ দাফন করা শুরু করলেন। এভাবে এখন পর্যন্ত প্রায় ৩ শত করোনায় আক্রান্ত মৃতদেহ দাফন করেছেন সংগঠনটির কর্মীরা।

বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু বলেন, বিবেকের তাড়নায় সংগঠনটি প্রতিষ্ঠা করেছি, তাই নাম দিয়েছি ‘বিবেক’। করোনার শুরু থেকেই কাজটি করে আসছি আমরা। স্বেচ্ছাশ্রম তো বটেই, সম্পূর্ণ নিজেদের অর্থে সংগঠনটি পরিচালনা করে আসছি আমরা। ইউসুফ মোল্লা টিপু আরও বলেন, ঈদের দিনেও আমরা বসে থাকিনি, ৯টি মৃতদেহ দাফন করেছি। মৃতদেহেরও একটা সম্মান আছে, কবরস্থ করার মাধ্যমে আমরা সেই সম্মান রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি। মানবতার কল্যাণে এটিকে অব্যাহত রাখতে চাই আমরা।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 12 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 12 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক